Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
মার্চে ২০০ কোটি ডলারের নিচে নেমেছে রেমিট্যান্স

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
01 April, 2024, 06:25 pm
Last modified: 01 April, 2024, 08:21 pm

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

মার্চে ২০০ কোটি ডলারের নিচে নেমেছে রেমিট্যান্স

তবে এর নেপথ্যে আছে, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় দর বাড়ার ঘটনা। 
টিবিএস রিপোর্ট 
01 April, 2024, 06:25 pm
Last modified: 01 April, 2024, 08:21 pm

দুইমাস পর আনুষ্ঠানিক চ্যানেলে বাংলাদেশে আসা প্রবাসী আয়ের পরিমাণ ২০০ কোটি ডলারের চেয়ে কম হয়েছে। তবে এর নেপথ্যে আছে, মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় দর বাড়ার ঘটনা। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুসারে, মার্চে প্রবাসী বাংলাদেশিরা ১৯৯ কোটি ডলার দেশে পাঠান। ফেব্রুয়ারিতে যা ছিল ২১৬ কোটি ডলার এবং জানুয়ারিতে ২১১ কোটি ডলার। 

ব্যাংকাররা বলছেন, মার্চ মাসের বেশিরভাগ দিনে এক মার্কিন ডলারের বিনিময় দর ছিল ১১৩-১১৪ টাকা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডলারের দর ছিল ১২০-১২২ টাকা পর্যন্ত। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আগের বছরের একই মাসের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে প্রবাসী আয় বেড়েছে ৩৮ দশমিক ৪৬ শতাংশ। এর আগে ২০২৩ সালের জুনে ২১৯ কোটি ডলারের রেমিট্যান্স দেশে আসে, যা একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড করে। 

ব্যাংকারদের মতে, ডলার সংকটের কারণে অনেক ব্যাংকই আনুষ্ঠানিকভাবে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডলার কিনছে। অবশ্য রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশে রেমিট্যান্সের প্রবাহও বাড়ে প্রতিবছর। 

সূত্র: বাংলাদেশ ব্যাংক

ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেইল আরকে হোসেন টিবিএসকে বলেন, বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সময়ের নেওয়া উদ্যোগগুলো ধীরে ধীরে কাজ করতে শুরু করেছে। 

"যেমন সম্প্রতি বিদেশিদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া সহজ করা হয়েছে, তাঁদের আয়ের উৎস সম্পর্কে জানতে না চাওয়া এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) একাউন্টে সুদ দেওয়ার সিদ্ধান্ত রেমিট্যান্স বাড়ার পেছনে ভূমিকা রাখছে। তাছাড়া, রমজান মাসে প্রবাসীরা বেশি বেশি রেমিট্যান্সও পাঠান"- তিনি উল্লেখ করেন।  

বর্তমানে রেমিট্যান্সের এক ডলার কেনার আনুষ্ঠানিক দর হচ্ছে ১০৯ টাকা ৫০ পয়সা। তবে ব্যবসায়ীদের দাবি, ১২২ টাকাতেও রেমিট্যান্সের ডলার কেনা হচ্ছে। 

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গতকাল রোববার পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০.৫৭ বিলিয়ন ডলার। ২০২১ সালের আগস্টে সর্বকালের সর্বোচ্চ ৪৮ বিলিয়নে পৌঁছেছিল রিজার্ভ, এরপর থেকেই তা ক্রমান্বয়ে কমেছে।  

এদিকে বেসরকারি আরেকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, কিছু ব্যাংকে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও– অন্যান্য কিছু ব্যাংকে তা কমছে। এর মূল কারণ, তাঁদের দেওয়া দরের মধ্যে বড় পার্থক্য।  

ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, রেমিট্যান্সের জন্য যে দর বেঁধে দেওয়া হয়েছে অনেক ব্যাংক তাঁদের চেয়ে ১০-১২ টাকা বেশি ডলার কিনছে। ব্যাংকগুলো তাঁদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ পরিশোধ বা এলসি খোলার জন্য উচ্চ দরে হলেও ডলার সংগ্রহ করছে।

এলসি খোলার সময়ে বেঁধে দেওয়া দরের সাথে ব্যাংক নিজস্ব চার্জ যুক্ত করে। এতে ব্যাংকগুলো লোকসান দিলেও ওইসব প্রতিষ্ঠান বা তাদের সাথে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালকরা লাভবান হচ্ছে।  

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / মার্চ / ২০২৩-২৪ অর্থবছর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • মার্চের ২৮ দিনেই এল রেকর্ড ৩.৩৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net