Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
বইয়ের মলাটে থাকা মানব চামড়া সরিয়ে নিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
28 March, 2024, 09:10 pm
Last modified: 28 March, 2024, 09:14 pm

Related News

  • ইউক্রেনে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই রুশ হামলায় ধ্বংস ১ কোটি ২০ লাখ বই
  • সোনিয়া গান্ধী পাণ্ডুলিপিতে ‘কাটছাঁটের’ প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্মৃতিকথা প্রকাশ বাতিল করল পেঙ্গুইন
  • হু হু করে বাড়ছে পুরোনো বইয়ের বিক্রি, কারণ কি তবে এআই?
  • স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ

বইয়ের মলাটে থাকা মানব চামড়া সরিয়ে নিল হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

‘মানব আত্মা নিয়ে লেখা একটি বইয়ে মানব মলাট থাকাটাই উপযুক্ত।’
টিবিএস ডেস্ক
28 March, 2024, 09:10 pm
Last modified: 28 March, 2024, 09:14 pm
ছবি: হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

১৯ শতকের একটি বইয়ের মলাট বাঁধাই করা হয়েছে মানুষের চামড়া দিয়ে। বইটি রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে। সম্প্রতি এ বইয়ের মানবত্বকের মলাট সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি'র।

১৯৩০-এর দশক থেকে বিশ্ববিদ্যালয়ের হাফটন লাইব্রেরিতে রয়েছে দে দেসতিনে দো লামো (ডেসটিসিজ অব দ্য সোল) শীর্ষক বইটি।

২০১৪ সালে বিজ্ঞানীরা সিদ্ধান্তে পৌঁছান যে, বইটি আদতেই মানুষের চামড়া দিয়ে বাঁধা হয়েছিল।

সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ঘোষণা দিয়েছে, বইয়ের উৎপত্তি ও পরবর্তী ইতিহাসের নৈতিকভাবে বিতর্কিত প্রকৃতির কারণে তারা ওই মলাট খুলে নিয়েছে।

১৮৮০-এর দশকে আর্সিন হুসে আত্মা ও মৃত্যুপরবর্তী জীবন নিয়ে মেডিটেশন বিষয়ক বই দে দেসতিনে দো লামো লেখেন।

জানা যায়, বইটি লিখে তিনি তার ডাক্তার বন্ধু লুডোভিক বুলান্ডকে দিয়েছিলেন। কথিত আছে, ডা. বুলান্ড স্বাভাবিক মৃত্যু হওয়া এক নারী রোগীর পিঠের চামড়া দিয়ে বইটি বাঁধাই করেন।

ওই নারীর মৃত্যুর পর তার লাশ নিতে কেউ আসেননি।

অনেক বিবেচনা, অংশীজনদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

বই থেকে খুলে নেওয়া মানব দেহাবশেষটির সম্মানজনক কোনো ব্যবস্থা করতে চায় বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এছাড়া অজ্ঞাতকুলশীল ওই নারীর জীবন নিয়েও গবেষণা করছে হাফটন লাইব্রেরি।

১৯৩৪ সালে হার্ভার্ডে আনা হয় দে দেসতিনে দো লামো। বইয়ের সঙ্গে ছিল ডা. বুলান্ডের একটি চিরকুট।

'মানব আত্মা নিয়ে লেখা একটি বইয়ে মানব মলাট থাকাটাই উপযুক্ত,' লেখেন তিনি।

Related Topics

টপ নিউজ

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় / বই / লাইব্রেরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • ইউক্রেনে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই রুশ হামলায় ধ্বংস ১ কোটি ২০ লাখ বই
  • সোনিয়া গান্ধী পাণ্ডুলিপিতে ‘কাটছাঁটের’ প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্মৃতিকথা প্রকাশ বাতিল করল পেঙ্গুইন
  • হু হু করে বাড়ছে পুরোনো বইয়ের বিক্রি, কারণ কি তবে এআই?
  • স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম কখনো আপস করেননি: মির্জা ফখরুল
  • ১৫০ বছর আগে ধার নেওয়া বই অবশেষে লাইব্রেরিতে ফেরত; জরিমানা মওকুফ

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net