Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 31, 2026
কোহলি-কার্তিক ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে বেঙ্গালুরুর প্রথম জয়

খেলা

টিবিএস রিপোর্ট
26 March, 2024, 12:55 am
Last modified: 26 March, 2024, 11:39 am

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

কোহলি-কার্তিক ঝড়ে পাঞ্জাবকে হারিয়ে বেঙ্গালুরুর প্রথম জয়

নিজেদের প্রথম ম্যাচে জেতার পর পাঞ্জাব এবারের আইপিএলে প্রথম হারের স্বাদ পেল। অপরদিকে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল তারকায় ঠাসা বেঙ্গালুরু।
টিবিএস রিপোর্ট
26 March, 2024, 12:55 am
Last modified: 26 March, 2024, 11:39 am

ঘরের মাঠে খেলা দলগুলোর জয়রথ ছুটে চলেছে আইপিএলে। উদ্বোধনী ম্যাচে চেন্নাইয়ের কাছে হারার পর এবার ঘরের মাঠে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঞ্জাব কিংসকে উত্তেজনায় ভরা ম্যাচে চার উইকেটের ব্যবধানে হারিয়েছে ফাফ ডু প্লেসির দল। বেঙ্গালুরুর জয়ে দারুণ অবদান রেখেছেন বিরাট কোহলি ও দিনেশ কার্তিক। 

নিজেদের প্রথম ম্যাচে জেতার পর পাঞ্জাব এবারের আইপিএলে প্রথম হারের স্বাদ পেল। অপরদিকে প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেল তারকায় ঠাসা বেঙ্গালুরু। শিখর ধাওয়ানের দলের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য চার বল ও চার উইকেট হাতে রেখে টপকে যায় বেঙ্গালুরু। দুর্দান্ত ইনিংস খেলে কোহলি জয়ের ভিত গড়ে দেওয়ার পর বাকি কাজ সারেন ফিনিশিং স্পেশালিস্ট দিনেশ কার্তিক। 

লক্ষ্য তাড়ায় শুরুতেই অধিনায়ক ডু প্লেসিকে হারায় বেঙ্গালুরু। এদিন তিনে নামা ক্যামেরন গ্রিনও সুবিধা করতে পারেননি। এরপর আরেক তারকা গ্লেন ম্যাক্সওয়েলও অল্প সময়ের মধ্যেই ফিরে যান। একপাশ আগলে রেখে দারুণ খেলতে থাকেন কোহলি। অবশ্য দুবার জীবন পেয়েছেন তিনি, সেটি কাজে লাগিয়েছেন ভালোভাবেই। কোহলি যখন ৪৯ বলে ১১ চার ও দুই ছয়ে ৭৭ রান করে সাজঘরে ফেরেন তখনও জয় থেকে বেশ দূরেই ছিল বেঙ্গালুরু। 

সেটি নাগালে নিয়ে আসেন ইম্প্যাক্ট সাব হিসেবে নামা মহিপাল লোমরর ও অভিজ্ঞ দিনেশ কার্তিক। শেষ তিন ওভারে ৩৬ রানের সমীকরণ দুজনে মেলান চার বল হাতে রেখেই। কার্তিক ১০ বলে তিন চার ও দুই ছয়ে ২৮ এবং লোমরর আট বলে দুই চার ও এক ছয়ে ১৭ রান করে অপরাজিত থাকেন। 

এর আগে টস হেরে ব্যাট করে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে পাঞ্জাব কিংস। অধিনায়ক শিখর ধাওয়ানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৫ রান। এছাড়া জিতেশ শর্মা ২৭, প্রাভসিমরান সিং ২৫, স্যাম কারেন ২৩ ও শেষদিকে শশাঙ্ক সিং ঝড়ো আট বলে ২১ রান করেন। 

 

Related Topics

টপ নিউজ

আইপিএল / বিরাট কোহলি / দিনেশ কার্তিক / রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু / পাঞ্জাব কিংস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
    জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা
  • বাইন্যান্সের লোগো। ছবি: এপি
    ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
    ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা
  • প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
    ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত
  • বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
    তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

Related News

  • ওয়ানডেতে দ্রুততম সময়ে ১৫ হাজার রান, ইতিহাস গড়লেন বিরাট কোহলি, ভাঙলেন শচিনের রেকর্ড 
  • টানা দ্বিতীয়বারের মতো আইপিএল খেতাব আরসিবি-র
  • বাংলাদেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা এখনো বহাল আছে: তথ্য মন্ত্রণালয়
  • টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বিজেপির ‘হিন্দুত্ববাদের’ থাবায় যেভাবে বিপন্ন ক্রিকেট
  • আইপিএল ইস্যুতে ভারত-বাংলাদেশের ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি: বাণিজ্য উপদেষ্টা

Most Read

1
জুনিয়র দীপের সঙ্গে হাত মিলাচ্ছেন তাহসিফ। ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া
বাংলাদেশ

জুনিয়রের ডাকে রাতে বের হন, ‘আম্মু আমি আসছি’ মেসেজ দিয়ে আর ফেরেননি তাহসিফ—জানালেন বাবা

2
বাইন্যান্সের লোগো। ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিপ্টোর ইতিহাসে সবচেয়ে বড় হ্যাকিং: বাইন্যান্সের ৬৩০ কোটি ডলার চুরি, সব লেনদেন স্থগিত

3
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্পের চাপে কিউবার ওপর নিষেধাজ্ঞা নিয়ে জাতিসংঘের ভোটে ৩৪ বছরে প্রথমবার বিরত যে দেশগুলো

4
বেনিয়ামিন নেতানিয়াহু ও গাদি আইজেনকোট। ইলাস্ট্রেশন: এএফপি/অ্যাক্সিওস
আন্তর্জাতিক

ইসরায়েলের নির্বাচন: কারও নেই সংখ্যাগরিষ্ঠতা, আরব দলগুলোকে চায় না কোনো পক্ষই; যে ৪ সমীকরণে কাটবে অচলাবস্থা

5
প্রতীকী ছবি: জেকম্প/ফ্রিপিক
বাংলাদেশ

ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল ক্যানসার সৃষ্টিকারী উপাদান ‘আফলাটক্সিন’, পুরো চালানের বিতরণ সাময়িক স্থগিত

6
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি ও উদ্ধার হওয়া মোটরসাইকেল। ছবি: টিবিএস
বাংলাদেশ

তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে মিলল মোটরসাইকেল, চলছে যাচাই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net