Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
বুধবার থেকে মেট্রোরেল চলবে রাত ৯টার পরও, ঈদের দিন বন্ধ থাকবে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 March, 2024, 12:45 pm
Last modified: 25 March, 2024, 07:24 pm

Related News

  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

বুধবার থেকে মেট্রোরেল চলবে রাত ৯টার পরও, ঈদের দিন বন্ধ থাকবে 

মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ২০ মিনিটে। বর্ধিত এক ঘণ্টায় ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে।
টিবিএস রিপোর্ট
25 March, 2024, 12:45 pm
Last modified: 25 March, 2024, 07:24 pm
ছবি- রাজীব ধর/ টিবিএস

বুধবার (২৭ মার্চ) থেকে রাত ৯টার পরও এক ঘণ্টা বাড়তি সময় চলবে মেট্রোরেল। 

বর্ধিত সময় অনুযায়ী, মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেনটি ছেড়ে যাবে রাত ৯টা ২০ মিনিটে।

গত ১০ মার্চ রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছিলেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

বর্ধিত এক ঘণ্টায় ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। সেই হিসাবে দুই প্রান্তে মোট ১০টি অতিরিক্ত ট্রিপ হবে। 

এখন দৈনিক ১৮৪ বার ট্রেন চলাচল করে। সময় বাড়ানোর পর চলবে ১৯৪ বার। 

এবার ঈদের দিন মেট্রোরেল পরিষেবা চালু থাকবে না।

এমএএন ছিদ্দিক জানান, মেট্রোরেলের ট্রেনে খাবার ও পানীয় বহন এবং পানাহার নিষিদ্ধ থাকলেও ইফতারের সুবিধার্থে নির্দিষ্ট সময়ে যাত্রীরা ২৫০ এমএল পানির বোতল বহন করতে পারবেন। অন্য কোনো খাবার বহন করা যাবে না। ব্যবহার শেষে পানির বোতল নির্ধারিত জায়গায় ফেলতে হবে।

ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শন করা হবে বলেও জানান তিনি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, রমজান শুরুর আগে ১৫ দিন ধরে প্রতিদিন গড়ে ২ লাখ ৭৫ হাজার যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন। তবে রমজান শুরুর পর প্রতিদিন গড়ে ২ লাখ ৩৫ হাজার যাত্রী যাতায়াত করছেন।

রমজানের শেষার্ধে যাত্রীর চাপ বাড়বে বলে মনে করছেন মেট্রোরেলের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

এছাড়াও ভ্রমণের সময় বাড়ানোর ফলে যাত্রীসংখ্যা রমজান-পূর্ব পর্যায়ে পৌঁছে যাবে বা আরও বেশি হবে। আর ঈদের পরও যাত্রী বৃদ্ধি অব্যাহত থাকলে ট্রেন চলাচলের ফ্রিকোয়েন্সি বাড়ানোর উদ্যোগ নেওয়া হতে পারে।

Related Topics

টপ নিউজ

মেট্রো / মেট্রোরেল / মেট্রোরেল চলাচল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
    ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 
  • ছবি: সংগৃহীত
    বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
    ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

Related News

  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 
  • মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল

Most Read

1
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

2
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতালে ভর্তি 

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

4
ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি
অর্থনীতি

ফ্রিল্যান্সিংয়ে বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি, কিন্তু বাড়ছে ক্রিপ্টোকারেন্সির ঝুঁকি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এসআইবিএল থেকে প্রশাসক সরিয়ে নিল বাংলাদেশ ব্যাংক

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নীলফামারীতে ১,০০০ শয্যার মৈত্রী হাসপাতাল প্রকল্প এলাকা পরিদর্শনে চীনকে বাংলাদেশের চিঠি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net