Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
‘ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ার সহ আরও আত্মত্যাগ করেছি’: পিকেকে নিয়ে মুখ খুললেন শাকিরা

বিনোদন

পিপল ডট কম
17 March, 2024, 03:15 pm
Last modified: 17 March, 2024, 03:19 pm

Related News

  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • বাশার আল আসাদের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেননি আসমা: ক্রেমলিন
  • দেশে তালাক ও বিচ্ছেদ কমেছে
  • বাড়ছে বাল্যবিবাহ ও বিচ্ছেদ, শঙ্কায় বাংলাদেশের ভবিষ্যৎ

‘ভালোবাসার জন্য নিজের ক্যারিয়ার সহ আরও আত্মত্যাগ করেছি’: পিকেকে নিয়ে মুখ খুললেন শাকিরা

শাকিরা বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি আমার নিজের ক্যারিয়ারে বিরতি নিয়েছিলাম, শুধু জেরার্ডের পাশে থাকার জন্য, যাতে সে ফুটবল খেলতে পারে।’ 
পিপল ডট কম
17 March, 2024, 03:15 pm
Last modified: 17 March, 2024, 03:19 pm
২০১৪ সালে শাকিরা ও জেরার্ড পিকে। ছবি: ব্রায়ান স্টেফি / বিলবোর্ড অ্যাওয়ার্ডস ২০১৪ / গেটি

সাবেক প্রেমিক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে মুখ খুলছেন শাকিরা।

সানডে টাইমসকে দেওয়া এক নতুন সাক্ষাৎকারে ৪৭ বছর বয়সী এই পপ গায়িকা ২০২২ সালের জুনে ১১ বছরের সম্পর্ক শেষ হওয়ার আগে পিকের সাথে তার প্রেমের জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। 

শাকিরা বলেন, 'দীর্ঘদিন ধরে আমি আমার নিজের ক্যারিয়ারে বিরতি নিয়েছিলাম, শুধু জেরার্ডের পাশে থাকার জন্য, যাতে সে ফুটবল খেলতে পারে।' 

'আমি ভালোবাসার জন্য অনেক কিছু সহ্য করেছি, ত্যাগ করেছি।', যোগ করেন তিনি। 

২০১০ সালে 'ওয়াকা ওয়াকা' (দিস টাইম ফর আফ্রিকা)' মিউজিক ভিডিওর সেটে প্রথম দেখা হয় শাকিরা ও পিকের। পরে তারা ২০১১ সালের মার্চ মাসে সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেন। ২০১৩ সালের জানুয়ারিতে তাদের ঘর আলো করে প্রথম পুত্র সন্তান আসে এবং দ্বিতীয় সন্তানের জন্ম হয় দুই বছর পর, ২০১৫ সালের জানুয়ারিতে। 

১১ বছর একসঙ্গে থাকার পর ২০২২ সালের জুনে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি। বিবৃতিতে বলা হয়, 'আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা আলাদা হয়ে যাচ্ছি। আমরা আমাদের সন্তানদের মঙ্গলের জন্য এই মুহুর্তে গোপনীয়তা চাই। আপনাদের ধন্যবাদ আমাদের বোঝার জন্য এবং সম্মান দেওয়ার জন্য।' 

গত বছর বিলবোর্ডের কভার স্টোরিতে শাকিরা জানিয়েছিলেন, তিনি মনে করতেন মৃত্যু ছাড়া তাকে আর পিকেকে কেউ কখনও আলাদা করতে পারবেন না। 

শাকিরার ভাষ্যে, 'আমার সংসার ও পরিবার আমার প্রথম অগ্রাধিকার ছিল । আমি বিশ্বাস করতাম মৃত্যু ছাড়া আমাকে আর পিকেকে কেউ কখনও আলাদা করতে পারবেন না। এবং আমি সেই স্বপ্নে বিশ্বাস করতাম। ' 

তিনি যোগ করেন, 'আমার বাবা-মা এখনও ৫০ বছর ধরে একসাথে আছেন এবং তারা প্রথম দিনের মতো একে অপরকে ভালবাসেন, তাদের ভালোবাসা অনন্য এবং অপ্রত্যাশিত। তাই আমিও জানি এটি সম্ভব ।' 

উল্লেখ্য, নানা প্রতিকূলতা সত্ত্বেও শাকিরা চলতি মাসে তার সর্বশেষ অ্যালবাম 'লাস মুজেরেস ইয়া নো লোরান' প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

পিকে-শাকিরা / বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • ‘আমরা অনেক দিন ধরেই আলাদা আছি’: দ্বিতীয় স্ত্রী রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে তাহসান 
  • জাস্টিন ট্রুডোর সাথে কেটি পেরির প্রেম, অবশেষে মুখ খুললেন সাবেক স্ত্রী সোফি
  • বাশার আল আসাদের সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেননি আসমা: ক্রেমলিন
  • দেশে তালাক ও বিচ্ছেদ কমেছে
  • বাড়ছে বাল্যবিবাহ ও বিচ্ছেদ, শঙ্কায় বাংলাদেশের ভবিষ্যৎ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net