Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 21, 2026
খুলে দেওয়া হলো খুলনার দোকানপাট মার্কেট-শপিংমল

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
09 July, 2020, 06:50 pm
Last modified: 09 July, 2020, 08:50 pm

Related News

  • খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

খুলে দেওয়া হলো খুলনার দোকানপাট মার্কেট-শপিংমল

তবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 
খুলনা প্রতিনিধি
09 July, 2020, 06:50 pm
Last modified: 09 July, 2020, 08:50 pm
প্রতীকী ছবি

খুলনা জেলা ও মহানগরীতে শর্ত সাপেক্ষে সব ধরনের দোকানপাট, মার্কেট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার এ নির্দেশনা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে করোনাভাইরাস এর সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল হোসেন।

জেলা প্রশাসনের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ৩০ জুন জারিকৃত পত্রের আলোকে ঘোষিত রেড জোন (নগরীর ১৭ ও ২৪ নম্বর ওয়ার্ড এবং রূপসার আইচগাতি ইউনিয়ন) এলাকা ব্যতীত জেলার সকল উপজেলা ও মহানগরীতে দোকানপাট, শপিংমল, যানবাহন, জনসাধারণের চলাচলের উপর বিভিন্ন শর্ত আরোপ করা হয়।

এ অবস্থায় বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রেড জোন এলাকা ব্যতীত জেলা ও মহানগরীর অন্যান্য এলাকাসমূহের দোকানপাট ও শপিংমল সংশ্লিষ্ট মার্কেট কমিটি কর্তৃক নির্ধারিত বন্ধের দিন ব্যতীত অন্যান্য দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শর্ত সাপেক্ষে খোলা থাকবে। 

শর্তগুলোর মধ্যে রয়েছে- প্রতিটি শপিংমল ও শোরুম/দোকানে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক পরিধান ব্যতীত কোনো ক্ষেত্রে দোকানে প্রবেশ করতে পারবে না। সকল বিক্রেতা/দোকান কর্মচারীকে মাস্ক ও হ্যান্ডগ্লাভস পরিধান ও অন্যান্য স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

হাটবাজার, দোকানপাটে বেচা-কেনার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি শপিংমল/বিপনী বিতানের সামনে সতর্কবাণী 'স্বাস্থ্য বিধি না মানলে, মৃত্যু ঝুঁকি আছে' সম্বলিত ব্যানার টানাতে হবে। যথাযথভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে মার্কেটের সামনে ও ভেতরে মার্কিং করতে হবে। সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে।

Related Topics

টপ নিউজ

দোকান / শপিং মল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন
  • প্রতীকী ছবি: এআই
    স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ
  • ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
    রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি
  • ‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
    বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ
  • কোলাজ: টিবিএস
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

Related News

  • খাবারের ছোট দোকানগুলোকেও নিবন্ধন নিতে হবে, কার্যকর হবে কীভাবে
  • বিদ্যুৎ সাশ্রয়ে আবারও সন্ধ্যা ৭টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা
  • ঈদ উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকান ও শপিং মল
  • ঈদ উপলক্ষে ১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট  
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে গেল এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ; চীনের হাতে পড়ার শঙ্কা, তদন্তে পেন্টাগন

2
প্রতীকী ছবি: এআই
বাংলাদেশ

স্থানীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগের প্রস্তুতি পেট্রোবাংলার, কিনবে নতুন রিগ

3
ন্যাম ভবন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

4
ক্যাম্প ডেভিডে ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অবকাশ থেকে হঠাৎ হোয়াইট হাউসে ফিরে এলেন ট্রাম্প, মধ্যপ্রাচ্যজুড়ে সতর্কতা জারি

5
‘এমইপি অ্যাকসেসরিজ সুপার অফার ২০২৬ গ্র্যান্ড অ্যাচিভার সেলিব্রেশন’ অনুষ্ঠানে বিজয়ী রিটেইলার ও ডিস্ট্রিবিউটারের হাতে দুটি রেফ্রিজারেটর ও ৭৮টি মোটরসাইকেলের চাবি তুলে দেওয়া হয়। ছবি: সৌজন্যে
অর্থনীতি

বাজার সম্প্রসারণ ও নতুন কারখানায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এমইপি গ্রুপ

6
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বিরুদ্ধে আগে থেকেই ছিল বাইক চুরির অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net