Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
বাজারের চাহিদা অনুযায়ী পাটজাত পণ্যের বহুমুখীকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলাদেশ

ইউএনবি
14 March, 2024, 03:05 pm
Last modified: 14 March, 2024, 03:05 pm

Related News

  • ভারতের নতুন বিধিনিষেধ: স্থলপথে চার ধরনের পাটপণ্যের রপ্তানি বন্ধ
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে: প্রধানমন্ত্রী
  • সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • সব মৃত্যুর ঘটনা তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে সরকার: প্রধানমন্ত্রী

বাজারের চাহিদা অনুযায়ী পাটজাত পণ্যের বহুমুখীকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা নেওয়া পাটকলগুলোকে নতুন পণ্য উৎপাদন, নতুন বাজার অনুসন্ধান এবং পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন
ইউএনবি
14 March, 2024, 03:05 pm
Last modified: 14 March, 2024, 03:05 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কেচ: টিবিএস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিপুল রপ্তানি সম্ভাবনা কাজে লাগাতে আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী পাটপণ্যের বহুমুখীকরণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। 

তিনি বলেন, "পাটের নতুন রপ্তানি বাজার অনুসন্ধানে আমাদের মনোযোগ দিতে হবে, বিভিন্ন দেশে কী ধরনের পণ্যের চাহিদা রয়েছে তা মূল্যায়ন করতে হবে এবং সেই অনুযায়ী পণ্য উৎপাদন করতে হবে।"

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতীয় পাট দিবস-২০২৪ উপলক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬টি পাটকল ও ৩ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলা-২০২৪ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রতি বছর ৬ মার্চ জাতীয় পাট দিবস পালিত হয়। এ বছর 'বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ পাট ও পাটজাত পণ্যের উৎপাদন যতটা সম্ভব বাড়াতে পাড়লে দেশে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিপুল রপ্তানি সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

পাটকে সোনালি আঁশ উল্লেখ করে তিনি বলেন, "এই সোনালি আঁশ বাংলাদেশের জন্য সোনালি দিন বয়ে আনতে পারে। তাই আমাদের এর যথাযথ ব্যবহার করতে হবে।"

শেখ হাসিনা বলেন, "আমরা যদি আমাদের রপ্তানি ঝুড়িতে বৈচিত্র্য আনতে চাই, আমি মনে করি পাট ও পাটজাত পণ্য এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।"

প্রধানমন্ত্রী বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা নেওয়া পাটকলগুলোকে নতুন পণ্য উৎপাদন, নতুন বাজার অনুসন্ধান এবং পাটজাত পণ্যের রপ্তানি বৃদ্ধিতে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।

পাটকে পরিবেশবান্ধব পণ্য হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিশ্বে পাটজাত পণ্যের বিশাল সম্ভাবনাময় বাজার রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, দুর্ভাগ্যবশত পাট কৃষিপণ্য বা রপ্তানিমুখী পণ্য হিসেবে সুযোগ-সুবিধা পায় না।

তিনি বলেন, "তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কৃষিপণ্য ও রপ্তানি পণ্য হিসেবে পাটের জন্য প্রণোদনা নিশ্চিত করব।"

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পাট খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ১১টি ক্যাটাগরিতে ১১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং পাটসংশ্লিষ্ট ৯টি সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি গোলাম দস্তগীর গাজী এবং বাংলাদেশ পাটকল সমিতির সভাপতি আবুল হোসেন বক্তব্য রাখেন।

সূচনা বক্তব্য রাখেন বস্ত্র ও পাট সচিব আব্দুর রউফ।

বিজেএমসির ইজারা নেওয়া নতুন ৬টি পাটকল হলো: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কেএফডি জুট মিলস লিমিটেড, নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুট মিলস লিমিটেড, সিরাজগঞ্জের রায়পুরে জাতীয় জুট মিলস লিমিটেড, যশোরের রাজঘাটে যশোর জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও কার্পেটিং জুট মিলস লিমিটেড এবং খুলনার খালিশপুরের দৌলতপুর জুট মিলস লিমিটেড।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / পাট ও পাটজাত পণ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ভারতের নতুন বিধিনিষেধ: স্থলপথে চার ধরনের পাটপণ্যের রপ্তানি বন্ধ
  • ‘আমি ভাবছিলাম সিঙ্গাপুর যাব, যেতে পারি?’: হাসিনা-তাপসের আরও একটি ‘ফোনালাপ’ ভাইরাল
  • কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ব্যবহার করে জামায়াত-শিবির ও বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে: প্রধানমন্ত্রী
  • সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • সব মৃত্যুর ঘটনা তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেবে সরকার: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net