Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
এশিয়া কাপ বাতিল হয়নি, বলছে পিসিবি

খেলা

টিবিএস ডেস্ক
09 July, 2020, 02:40 pm
Last modified: 09 July, 2020, 04:56 pm

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি
  • 'অস্ট্রেলিয়া সিরিজের সময় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল'
  • সৌরভের স্ত্রী বলে অনেক সময়ই নাচ থেকে বাদ দেওয়া হয়েছে: ডোনা

এশিয়া কাপ বাতিল হয়নি, বলছে পিসিবি

একদিনের ব্যবধানে এশিয়া কাপ নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেল। সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বলছে, গাঙ্গুলির কথার কোনো ভিত্তি নেই।
টিবিএস ডেস্ক
09 July, 2020, 02:40 pm
Last modified: 09 July, 2020, 04:56 pm

একদিনের ব্যবধানে এশিয়া কাপ নিয়ে দুই ধরনের তথ্য পাওয়া গেল। বুধবার ইনস্টাগ্রামের এক লাইভ শোতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, এশিয়া কাপ বাতিল হয়ে গেছে। কিন্তু এর পরদিনই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত হয়নি। গাঙ্গুলির কথার কোনো ভিত্তি নেই। 

ইনস্টাগ্রামের লাইভ শোতে গাঙ্গুলি রীতিমতো এশিয়া কাপ বাতিলের ঘোষণাই দিয়ে দেন। ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, 'এশিয়া কাপ বাতিল হয়ে গেছে, যেটা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।'

ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিধর বোর্ডের সভাপতির ঘোষণা কানেই তুলছে না পাকিস্তান। আয়োজক দেশের বোর্ড বলছে, গাঙ্গুলির ঘোষণার সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্তের কোনো যোগসূত্র নেই। কারণ, আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় এশিয়া কাপ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এসিসি। 

গাঙ্গুলির মন্তব্যের সমালোচনা করে পিসিবির মিডিয়া কমিটির প্রধান সামিউল হাসান বলেছেন, 'সৌরভ গাঙ্গুলি যে বক্তব্য দিয়েছেন, সেটার কোনো প্রভাব পড়বে না। যদি সে প্রতি সপ্তাহে এমন মন্তব্য করে, তাহলে কথার কোনো মূল্য থাকে না। এশিয়া কাপের সিদ্ধান্ত এসিসি নেবে। এসিসির প্রধান নাজমুল হাসানই কেবল ঘোষণাটা দিতে পারেন। আমাদের জানা মতে, আগামী এসিসি বৈঠকের দিনক্ষণ এখনও ঠিক হয়নি।'

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এসিসির প্রধানের পদে আছেন। বর্তমানে তিনি ইংল্যান্ডে চিকিৎসাধীন। এশিয়া কাপ বাতিল হওয়ার ক্ষেত্রে নাজমুল হাসানের মতামতের বিষয়টি যে কারও চেয়ে বেশি গুরুত্ব বহন করে। কিন্তু তিনি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। এমনকি বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও এ বিষয়ে কিছু জানেন না। 

জালাল ইউনুস বলেছেন, 'এ বিষয়ে এখনও কিছু শুনিনি আমরা। চিকিৎসার জন্য বিসিবি সভাপতি বর্তমানে লন্ডনে আছেন। সেখান আজ তার অস্ত্রোপচার হওয়ার কথা। এশিয়া কাপ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, সেটা জানতে এই মুহূর্তে বিসিবি সভাপতির সঙ্গে যোগাযোগ করার কোনো সুযোগ নেই।'

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা। যদিও এশিয়া কাপ আয়োজন করার কথা ছিল পাকিস্তানের। কিন্তু ভারত দেশটিতে সফর করতে না চাওয়ায় আসরটি সরিয়ে নেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ ২০২০ / পাকিস্তান ক্রিকেট বোর্ড / সৌরভ গাঙ্গুলী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ‘পাকিস্তানে প্রতিভার অভাব, ভারতে পারবে না বাংলাদেশ’- বলছেন গাঙ্গুলী
  • কোহলিকে 'আনফলো' করে গাঙ্গুলীর জবাব
  • নিজের বায়োপিকের চিত্রনাট্য নিজেই লিখছেন সৌরভ গাঙ্গুলি
  • 'অস্ট্রেলিয়া সিরিজের সময় আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল'
  • সৌরভের স্ত্রী বলে অনেক সময়ই নাচ থেকে বাদ দেওয়া হয়েছে: ডোনা

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net