Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 10, 2026
সাধারণ খেজুরের দাম বেঁধে দিল বাণিজ্য মন্ত্রণালয়, ১৭০ টাকায় মিলবে জাইদি খেজুর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 March, 2024, 02:55 pm
Last modified: 12 March, 2024, 09:39 pm

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • এই রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে কোথায়?

সাধারণ খেজুরের দাম বেঁধে দিল বাণিজ্য মন্ত্রণালয়, ১৭০ টাকায় মিলবে জাইদি খেজুর

বর্তমানে সাধারণ মানের খেজুর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। গত বছর যা ছিল ১৫০ থেকে ১৮০ টাকা
টিবিএস রিপোর্ট
12 March, 2024, 02:55 pm
Last modified: 12 March, 2024, 09:39 pm
ছবি: আসমা সুলতানা প্রভা/টিবিএস

অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের প্রতি কেজির খুচরা মূল্য ১৫০ থেকে ১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের খুচরা মূল্য ১৭০ থেকে ১৮০ নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

বেঁধে দেওয়া এই মূল্যের আলোকে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের খেজুর বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১২ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মোছা. ফুয়ারা খাতুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশে আমদানি করা বিভিন্ন মানের খেজুরের আমদানিমূল্য, আরোপিত শুল্ক ও করাদি এবং আমদানিকারকের অন্যান্য খরচ বিশ্লেষণ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি খেজুরের মানভিত্তিক যৌক্তিক দাম নির্ধারণ করেছে। 

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এই খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। 

তবে উন্নত মানের বা দামি খেজুরের মূল্য নির্ধারণ করে দেয়নি মন্ত্রণালয়।

অস্থির খেজুর বাজার, উচ্চ কাস্টমস ভ্যালুয়েশন ও শুল্ককে দুষছেন আমদানিকারকরা

উল্লেখ্য, রমজানের আগেই এবার অস্থির হয়ে ওঠে খেজুরের বাজার। বাজারে নিম্নমানের খেজুরের দামও গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ হয়ে গেছে। বর্তমানে সাধারণ মানের খেজুর কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। গত বছর যা ছিল ১৫০ থেকে ১৮০ টাকা।

আমদানিকারকদের দাবি, এ বছর খেজুর আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণে শুল্ক বাড়ানোর কারণে দামও বেড়েছে অনেক।

তবে আমদানি করা খেজুরের শুল্ক-কর কমিয়েছে সরকার। কিন্তু তাতেও দাম বলতে গেলে নিয়ন্ত্রণে আসেনি। এ কারণে সরকারের পক্ষ থেকে খেজুরের সর্বনিম্ন দাম বেঁধে দেওয়ার কথা ভাবা হচ্ছিল। 

রোববার (১০ মার্চ) এক অনুষ্ঠানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছিলেন, দাম নিয়ন্ত্রণে নেওয়া বিভিন্ন পদক্ষেপ কাজে না এলে সরকার খেজুরের দাম বেঁধে দিতে বাধ্য হবে। তিনি বলেন, বলেন, 'খেজুরের সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। সুতরাং, সাধারণ মানুষ যেসব খেজুর খান, তার দাম যাতে লাগামহীন না হয়, সেজন্য বাজারে তদারকি অব্যাহত থাকবে।'

Related Topics

টপ নিউজ

খেজুর / খেজুরের দাম / রমজান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
    সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?
  • গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
    গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
  • ছবি: পিটিআই
    নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি
  • অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
    ৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?
  • পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
    পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
  • ছবি: টিবিএস
    ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

Related News

  • রমজান আর পুরান ঢাকার কাসিদা: হারানো ঐতিহ্য বাঁচিয়ে রাখার লড়াই
  • রমজানের তৃতীয় সপ্তাহে জমে উঠেছে পাঞ্জাবির বাজার
  • ঈদের আগেই ব্রয়লারের কেজি ছাড়াল ২০০ টাকা, বাড়ছে মসলার দাম
  • রোজার সময় ইফতারে ছোলা, পেঁয়াজু, বেগুনির মতো মুখরোচক খাবারের রীতি এল যেভাবে
  • এই রমজানে সবচেয়ে দীর্ঘ সময় রোজা রাখতে হবে কোথায়?

Most Read

1
ইলাস্ট্রেশন: অক্ষিতা চন্দ্র/দ্য আটলান্টিক
আন্তর্জাতিক

সিগারেটের দিন ফুরিয়ে আসছে—কারণ কী?

2
গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা
আন্তর্জাতিক

গভর্নর বিমানে ওঠার আগমুহূর্তে মুখ্যমন্ত্রী হতে প্রয়োজনীয় সমর্থন পেলেন বিজয়: যেভাবে শেষ হলো চার দিনের নাটকীয়তা

3
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নাটকীয়তার অবসান, ভিসিকে-র নিঃশর্ত সমর্থনে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

4
অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

৫+২+২+২-২: থালাপতি বিজয়ের সরকার গঠনের অঙ্ক মিলছে না কেন?

5
পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু
বাংলাদেশ

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা: রাজধানীর রাস্তা, নদী ও পার্ক পুনরুদ্ধারে বড় সংস্কার শুরু

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভারত ও চীনের মধ্যে বাংলাদেশ ‘ফুটবল’ হবে না, রেফারি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net