Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের ৩৫৬ প্রস্তাব; সবচেয়ে বেশি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকেন্দ্রিক

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
03 March, 2024, 09:55 am
Last modified: 03 March, 2024, 09:58 am

Related News

  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা

জেলা প্রশাসক সম্মেলনে ডিসিদের ৩৫৬ প্রস্তাব; সবচেয়ে বেশি সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকেন্দ্রিক

মন্ত্রিপরিষদ সচিব বলেন, “এবারের ডিসি সম্মেলন অন্যান্য বছরের তুলনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি নতুন সরকারের প্রথম ডিসি সম্মেলন। এছাড়া নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতিমধ্যে মন্ত্রিসভা, সচিব সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনেও একই নির্দেশনা থাকবে।”
টিবিএস ডেস্ক
03 March, 2024, 09:55 am
Last modified: 03 March, 2024, 09:58 am
ছবি: বিএসএস

এবারের জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষ্যে দেশের জেলা প্রশাসকরা মন্ত্রিপরিষদ বিভাগে ৩৫৬টি প্রস্তাব পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২২টি প্রস্তাব এসেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগকেন্দ্রিক।

আজ, ৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া চারদিনব্যাপী সম্মেলন উপলক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। গতকাল (শনিবার) বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

৩ থেকে ৬ মার্চ ঢাকায় জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আজ (রবিবার) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এ সম্মেলনের উদ্বোধন করবেন শেখ হাসিনা। 

সম্মেলনের বাকি অধিবেশনগুলো অনুষ্ঠিত হবে ওসমানি স্মৃতি মিলনায়তনে। সেখানে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী এবং মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং সরকারের বিভিন্ন সংস্থার প্রধানরা অংশগ্রহণ করবেন।

সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রণালয়গুলো তাদের পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে ডিসিদের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকে। ডিসিরাও জেলাগুলোর সমস্যা এবং বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, "এবারের ডিসি সম্মেলন অন্যান্য বছরের তুলনায় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি নতুন সরকারের প্রথম ডিসি সম্মেলন। এছাড়া নতুন সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ইতিমধ্যে মন্ত্রিসভা, সচিব সভায় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। ডিসি সম্মেলনেও একই নির্দেশনা থাকবে।"

মাহবুব হোসেন বলেন, "জেলা প্রশাসকদের থেকে যে-সব প্রস্তাব পাওয়া গেছে তার মধ্যে জনসেবা বাড়ানো, জনদুর্ভোগ কমানো, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইনকানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংরক্ষণের বিষয়গুলো রয়েছে।"

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব ২০২৩ সালের ডিসি সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, "গত বছর ডিসি সম্মেলনে ২১২টি সিদ্ধান্ত ছিল। এরমধ্যে ১৩০টি সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। ৮২টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন। এসব সিদ্ধান্তগুলো বাস্তবায়ন সময়সাপেক্ষ। কোনো ক্ষেত্রে প্রকল্প নিতে হবে। কোনো ক্ষেত্রে আইনি সংশোধন দরকার। এসব বিষয়েও কাজ চলছে।"

মাহবুব হোসেন বলেন, "গত এক বছরে জেলা প্রশাসকরা ৩ হাজার ৫৬৬ একর খাস জমি উদ্ধার করেছে। ২ লাখ ৬০ হাজার ৮৭৮ টি গৃহহীন ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে। ১১ হাজার ১৫০ একর খাস জমি বন্দোবস্ত দিয়েছে। বজ্রপাত প্রতিরোধে ১৩ লাখ ৩৭ হাজার ৮১৭ টি তাল গাছ রোপণ করেছে।" 

সচিব বলেন, "ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ ও অন্যান্য সামাজিক বিষয়ে ২৩ হাজার ৫৯২ টি উঠান বৈঠক করেছেন। ৪২০টি খেলার মাঠ তৈরি ও ৭১০৫ টি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন।"

এবারের জেলা প্রশাসক সম্মেলনে কমপক্ষে তিন জন অবসরপ্রাপ্ত সচিব তাদের কর্ম অভিজ্ঞতা জেলা প্রশাসকদের সাথে শেয়ার করবেন।

Related Topics

টপ নিউজ

ডিসি / ডিসি সম্মেলন / মন্ত্রিপরিষদ সচিব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক
  • কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
    ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট
  • ছবি: রাজীব ধর/টিবিএস
    মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে
  • ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
    ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা
  • ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

Related News

  • এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা ফিরল পরিচালনা পর্ষদের হাতে
  • সারওয়ারকে প্রত্যাহারের এক সপ্তাহ পর সিলেটে নতুন ডিসি নিয়োগ
  • প্রধানমন্ত্রীর ২৪ নির্দেশনা বাস্তবায়নে ডিসিদের মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি
  • ডিএমপির রমনা বিভাগের নতুন ডিসি হলেন আলোচিত এসপি শেখ জাহিদুল ইসলাম
  • সামরিক-বেসামরিক সুসম্পর্ক ছাড়া শক্তিশালী রাষ্ট্র গঠন অসম্ভব: ডিসি সম্মেলনে প্রতিরক্ষা উপদেষ্টা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক

2
কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতীয় কোম্পানিকে ব্যবসা গোটানোর নির্দেশ দিলেন কেনিয়ার প্রেসিডেন্ট

3
ছবি: রাজীব ধর/টিবিএস
অর্থনীতি

মেট্রোরেলের চড়া ব্যয় বৃদ্ধির পর এবার জাপানি ঋণের সুদও বাড়ছে

4
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’: নোয়াখালীকে বিভাগ করার দাবির জবাবে ডেপুটি স্পিকারের রসিকতা

5
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি সই

6
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিদেশিদের জন্য নিয়ম কঠোর করছে জাপান, দেশ ছাড়ার কথা ভাবছেন অনেকে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net