Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সংরক্ষিত ৫০ নারী আসনের এমপিদের গেজেট প্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 February, 2024, 05:50 pm
Last modified: 27 February, 2024, 05:53 pm

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী সংরক্ষিত ৫০ নারী আসনের এমপিদের গেজেট প্রকাশ

ইসি জানিয়েছে, কেবল ৫০ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় এবং তাদের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে ভোটের আয়োজনের প্রয়োজন নেই।
টিবিএস রিপোর্ট
27 February, 2024, 05:50 pm
Last modified: 27 February, 2024, 05:53 pm
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের গেজেট প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জারি করা নির্বাচিতদের নাম ও ঠিকানা সম্বলিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়, সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের তালিকা সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী প্রকাশ করা হয়েছে।

প্রার্থীদের প্রতীক বরাদ্দ হওয়ার কথা ছিল আজ ২৭ ফেব্রুয়ারি। আর ১৪ মার্চ ভোটের দিন ধার্য করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

তবে ইসি জানিয়েছে, কেবল ৫০ জন প্রার্থী মনোনয়ন জমা দেওয়ায় এবং তাদের কেউ প্রার্থিতা প্রত্যাহার না করায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। ফলে ভোটের আয়োজনের প্রয়োজন নেই।

বিদ্যমান আইন অনুযায়ী, নারীদের জন্য সংরক্ষিত সংসদীয় আসন সাধারণ নির্বাচনে জয়ী আসনের অনুপাতে দলগুলোর মধ্যে বণ্টন করা হয়। সাধারণ সংসদীয় আসনে নির্বাচিত সাংসদরা এ সংরক্ষিত আসনে ভোট দেন।

নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৪৮ জন আওয়ামী লীগ ও এর মিত্রজোটের এবং দুইজন জাতীয় পার্টির। ৫০ জন নারী সংসদ সদস্য তাদের আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই বছরের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ২২৩টি আসন, জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টি একটি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করে।

সংসদীয় আসনের আনুপাতিক বরাদ্দ অনুযায়ী, স্বতন্ত্র নির্বাচনে বিজয়ীদের সঙ্গে আওয়ামী লীগ পেয়েছে ৪৮টি আসন, আর জাতীয় পার্টি পেয়েছে দুটি।

গত ৬ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল ২৫ ফেব্রুয়ারি।

Related Topics

টপ নিউজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / সংরক্ষিত নারী আসন / নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য ৪ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
  • যোগ্যতা থাকলে আ. লীগসহ যেকোনো দলের নেতা-কর্মী স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে: ইসি
  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসনের ২০ শতাংশ সংসদ সদস্যের ঋণ রয়েছে: সুজন
  • শপথ নিলেন সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net