Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 16, 2026
একই বিআইএনে ব্যবসা করতে পারবে এক কোম্পানীর অধীনস্ত সব প্রতিষ্ঠান

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 August, 2019, 07:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস
  • রাজস্ব বিভাগ পুনর্গঠন: অনুমোদন পেল এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ
  • বাংলাদেশ ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়েছে: এনবিআর চেয়ারম্যান
  • আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ালো এনবিআর
  • অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদন সময় বাড়ল

একই বিআইএনে ব্যবসা করতে পারবে এক কোম্পানীর অধীনস্ত সব প্রতিষ্ঠান

এর মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি কমে যাওয়ার পাশাপাশি পণ্য আমদানি-রফতানি সহজ হবে বলে মনে করছে এনবিআর।
টিবিএস রিপোর্ট
20 August, 2019, 07:45 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

এখন থেকে একটি কেন্দ্রীয় ‘বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার’ এর (বিআইএন) মাধ্যমে ব্যবসা করতে পারবে গ্রুপ অব কোম্পানির সব প্রতিষ্ঠান। পাশাপাশি নিজস্ব মালিকানায় বা নিয়ন্ত্রণাধীন শো-রুম ও শাখা অফিসের ব্যবসাও একই বিআইএনে পরিচালনা করা যাবে।

তবে এর জন্য সমজাতীয় পণ্য উৎপাদন ও সেবা প্রদান করতে হবে। পাশাপাশি মূল প্রতিষ্ঠানের সঙ্গে হিসাব সংরক্ষণেরও শর্ত রয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট অনুবিভাগ থেকে চলতি সপ্তাহে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।

এর মাধ্যমে ব্যবসায়ীদের হয়রানি কমে যাওয়ার পাশাপাশি পণ্য আমদানি-রফতানি সহজ হবে বলে মনে করছে এনবিআর। 

এনবিআরের ভ্যাট অনুবিভাগের প্রথম সচিব হাছান মুহাম্মদ তারেক রিকাবদার বলেন, “এর ফলে বড় প্রতিষ্ঠানগুলোকে একাধিক বিআইএন নিতে হবে না। এনবিআরের মাঠ পর্যায়ের বিভিন্ন অফিসে গিয়ে ভ্যাট পরিশোধের ঝামেলা থেকেও মুক্ত হবে।”

বিআইএন হলো- ব্যবসায় পরিচালনার জন্য এনবিআর থেকে ভ্যাটের সনদপত্র। বার্ষিক ৫০ লাখ টাকা টার্নওভার হলে এ নিবন্ধন নেয়া বাধ্যতামূলক। পাশাপাশি উৎপাদন ও সেবা খাতের প্রায় সব প্রতিষ্ঠানকে এ নিবন্ধন নিতে হয়।

এনবিআরের হিসাব অনুযায়ী ১৯৯১ সালের ভ্যাট আইনে নিবন্ধন নিয়েছিল ৭ লাখ ৭৫ হাজার প্রতিষ্ঠান। চলতি অর্থবছর থেকে ভ্যাট আইন ২০১২ বাস্তবায়নের পর নতুন আইনে এখন পর্যন্ত ১ লাখ ৮৮ হাজার প্রতিষ্ঠান অনলাইনের মাধ্যমে নিবন্ধন নিয়েছে।

নতুন জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী গ্রুপ অব কোম্পানির অন্য প্রতিষ্ঠান তাদের মূল প্রতিষ্ঠানের বিআইএন ব্যবহারের ক্ষেত্রে  শর্ত হিসেবে এনবিআর জানিয়েছে, পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে সহযোগী বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠানের অবস্থান যেখানেই হোক মূল প্রতিষ্ঠানের ঠিকানা ব্যবহার করে এলসি ওপেন করতে হবে। পাশাপাশি কোন ইউনিটের জন্য আমদানি করা হচ্ছে তার উল্লেখ থাকতে হবে।

ভ্যাট পরিশোধের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূল প্রতিষ্ঠানের বিআইএনের মাধ্যমে ভ্যাট দিতে গেলে অধীনস্ত সব প্রতিষ্ঠানের নিজস্ব হিসাব বইয়ের পাশাপাশি একটি কেন্দ্রীয় হিসাব থাকতে হবে।

কেন্দ্রীয়ভাবে ভ্যাট পরিশোধে একটি সেন্ট্রাল রেজিস্ট্রেশনেরও নির্দেশনা দিয়েছে এনবিআর। শর্তানুযায়ী প্রথমে মূল প্রতিষ্ঠানের নিবন্ধনের পর সহযোগী ও সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে এর মধ্যে অন্তর্ভূক্তির আবেদন করতে হবে। শাখা অফিসকে অন্তর্ভূক্তির জন্যও আবেদন করতে হবে।

কেন্দ্রীয় নিবন্ধনের ব্যবস্থা চালু করায় তা বড় প্রতিষ্ঠানগুলোর বিশেষ সুবিধা নিয়ে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরাও।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিআইয়ের উপদেষ্টা আব্দুল খালেক বলেন, “এটি হলে বড় প্রতিষ্ঠানগুলোর যত শাখাই হোক না একটি নাম্বার দিয়েই আমদানি-রফাতানিসহ সব কাজ সম্পন্ন করতে পারবে।” 
 

Related Topics

টপ নিউজ

জাতীয় রাজস্ব বোর্ড / বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার / বিআইএন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল
  • ছবি: এএফপি
    যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প
  • বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন
  • কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
    কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা
  • ‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
    যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!
  • প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
    প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

Related News

  • আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আরও এক মাস
  • রাজস্ব বিভাগ পুনর্গঠন: অনুমোদন পেল এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ
  • বাংলাদেশ ইতোমধ্যেই ঋণের ফাঁদে পড়েছে: এনবিআর চেয়ারম্যান
  • আয়কর রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ালো এনবিআর
  • অনলাইনে আয়কর রিটার্ন দাখিল না করতে পারা করদাতাদের আবেদন সময় বাড়ল

Most Read

1
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চীন মাত্র ২০০ বিমান অর্ডার করেছে, ট্রাম্পের এমন ঘোষণায় বোয়িংয়ের শেয়ারের দাম ৪% কমল

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র থেকে তেল ও ২০০ বোয়িং জেট কিনবে চীন, হরমুজ খুলতেও একমত বেইজিং: ট্রাম্প

3
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে হাত মেলাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিষিদ্ধ রুবিও এখন বেইজিংয়ের অতিথি, যে কৌশলে জটিলতা এড়ালো চীন

4
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র। ছবি: ইউএনবি
বাংলাদেশ

কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিট সংস্কারে অর্থ দিতে আগ্রহী জাইকা

5
‘রোলেক্স’ এখন উগান্ডার একটি জাতীয় খাবারে পরিণত হয়েছে। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যে দেশে মানুষ ‘রোলেক্স’ হাতে পরে না, তৃপ্তি করে খায়!

6
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি: ফোকাস বাংলা
অর্থনীতি

প্রধানমন্ত্রীর নির্দেশ: ব্যবসা ও বিনিয়োগবান্ধব কর ব্যবস্থা চাই, গরিবের ওপর বোঝা নয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net