Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
ভারতে মুসলিমবিদ্বেষী বক্তব্য বাড়ছে: গবেষণা

আন্তর্জাতিক

রয়টার্স
26 February, 2024, 11:40 am
Last modified: 26 February, 2024, 11:45 am

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

ভারতে মুসলিমবিদ্বেষী বক্তব্য বাড়ছে: গবেষণা

এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ বা ৪৯৮টি ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ রাজ্য থেকে সবচেয়ে বেশি ঘৃণামূলক বক্তব্য এসেছে।
রয়টার্স
26 February, 2024, 11:40 am
Last modified: 26 February, 2024, 11:45 am
২৭ ডিসেম্বর ২০২১,ভারতের নয়াদিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে হিন্দু নেতাদের বিদ্বেষমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। ছবি:রয়টার্স/আদনান আবিদি

ওয়াশিংটনভিত্তিক একটি গবেষণা দল জানিয়েছে, ২০২৩ সালের শেষার্ধে ভারতে মুসলমানদের লক্ষ্য করে ঘৃণামূলক মুসলিমবিদ্বেষী বক্তব্যের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ইন্ডিয়া হেট ল্যাব নামের গবেষণা দলটি এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। 

প্রতিষ্ঠানটি জানায়, তারা ২০২৩ সালে মুসলমানদের লক্ষ্য করে ৬৬৮টি ঘৃণাত্মক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করেছে, যার মধ্যে ২৫৫টি ঘটনা বছরের প্রথমার্ধে ঘটেছে এবং বাকি ৪১৩টি বছরের শেষ ছয় মাসে। বছরের দ্বিতীয়ার্ধে বিদ্বেষমূলক বক্তব্যের পরিমাণ প্রায় ৬২ শতাংশ বেশি। আর শেষ তিন মাসে ভারতে মুসলিম বিদ্বেষী বক্তেব্যের পরিমাণ বৃদ্ধির মূল কারণ হিসেবে গবেষকরা ইসরায়েল-গাজা সংঘাতকে দায়ী করেছেন। 

এর মধ্যে প্রায় ৭৫ শতাংশ বা ৪৯৮টি ঘটনা ঘটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শাসিত রাজ্যগুলোতে। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ রাজ্য থেকে সবচেয়ে বেশি ঘৃণামূলক বক্তব্য এসেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ৭ অক্টোবর ফিলিস্তিনি ইসলামপন্থি গোষ্ঠী হামাস যখন ইসরায়েলে হামলা চালায়, তখন ইসরায়েলের পালটা হামলায় গাজা উপত্যকায় সংঘাত শুরু হয়। ফলশ্রুতিতে ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ৪১টি বিদ্বেষমূলক বক্তব্যের ঘটনা ঘটে। যা ২০২৩ সালের শেষ তিন মাসে নথিভুক্ত বিদ্বেষমূলক বক্তব্যের প্রায় ২০ শতাংশ।

গবেষণা দলটি জানিয়েছে, তারা জাতিসংঘের মানদণ্ড অনুসারে ধর্ম, জাতিগততা, জাতীয়তা, জাতি বা লিঙ্গের মতো বৈশিষ্ট্যের ভিত্তিতে ঘৃণাত্মক বক্তব্যগুলোকে নিরূপণ ও সংজ্ঞায়িত করেছে।

এদিক, মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে মোদি সরকার মুসলিমদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছে এবং তারা ধারণা করছে এ আচরণ ২০২৪ সালের নির্বাচনের পরও অব্যাহত থাকবে।

মানবাধিকার সংস্থাগুলো বেশ কিছু বিতর্কিত নীতি ও পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতে প্রধানমন্ত্রী মোদি সরকারের অধীনে মুসলমানদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে ২০১৯ সালে একটি নাগরিকত্ব আইন প্রণয়ন। যাকে জাতিসংঘের মানবাধিকার দপ্তর 'মৌলিকভাবে বৈষম্যমূলক' বলে সমালোচনা করেছে। ধর্মান্তর-বিরোধী আইন যেটি সাংবিধানিকভাবে সুরক্ষিত বিশ্বাসের স্বাধীনতার অধিকারকে লঙ্ঘন করেছে বলে মনে করা হয়েছে এবং ২০১৯ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল আইন। 

এছাড়া, অবৈধ নির্মাণ অপসারণের নামে মুসলিম মালিকানাধীন সম্পত্তি ধ্বংস এবং রাজ্যে বিজেপি শাসনের সময় কর্ণাটকের শ্রেণিকক্ষে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপের খবর চলমান উদ্বেগকে বাড়িয়েছে। এরূপ আচরণের সত্ত্বেও, মোদির সরকার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে অস্বীকার করে এবং দাবি করে যে তার নীতিগুলোর মূল লক্ষ্য সমস্ত ভারতীয়কে উপকৃত করা। 

ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মুসলিম বিদ্বেষ / ভারত / বিজেপি সরকার / মোদি / গবেষণা প্রতিবেদন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
    রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা
  • হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

3
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

4
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

5
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: মো. তাজুল ইসলাম/টিবিএস
বাংলাদেশ

রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং ২৮ এপ্রিল, গ্রিডে বিদ্যুৎ যোগ হবে জুলাই-আগস্টে

6
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net