Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
দেশের স্বাস্থ্যখাত দেশি-বিদেশি মাফিয়া চক্রের দ্বারা নিয়ন্ত্রিত: হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2024, 06:20 pm
Last modified: 18 February, 2024, 08:08 pm

Related News

  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক

দেশের স্বাস্থ্যখাত দেশি-বিদেশি মাফিয়া চক্রের দ্বারা নিয়ন্ত্রিত: হাইকোর্ট

আদালত এ মামলায় পরবর্তী আদেশের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। 
টিবিএস রিপোর্ট
18 February, 2024, 06:20 pm
Last modified: 18 February, 2024, 08:08 pm
আয়ান আহমেদ। ছবি: সংগৃহীত

দেশের স্বাস্থ্যখাত দেশি-বিদেশি মাফিয়া চক্রের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় হওয়া রিটের শুনানিতে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। 

আদালত বলেছেন, 'বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মেডিকেল সেক্টরে মাফিয়া চক্র কাজ করে। এই মাফিয়া চক্র ওষুধসহ মেডিকেল উপকরণ সরবরাহে রি-এজেন্ট হিসেবে কাজ করে।'

আদালত আরও বলেন, 'স্বাস্থ্যখাত নিয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। শুধু আদেশ দিলাম, পত্রিকায় নাম আসল এটা আমরা চাই না। ১৮ কোটি মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই।'

আদালত এ মামলায় পরবর্তী আদেশের জন্য আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।

আদালত এই মামলায় দেশের স্বাস্থ্যখাত নিয়ে তথ্য ও সংশ্লিষ্ট আইন ব্যাখ্যাসহ তুলে ধরার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে 'ইন্টারভেনর' হিসেবে অন্তর্ভুক্ত করেন।

এর আগে গত ২৯ জানুয়ারি শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত কমিটির রিপোর্ট আইওয়াশ ও হাস্যকর বলে মন্তব্য করেন হাইকোর্টের একই বেঞ্চ।

সেদিন আদালত বলেছিলেন, দায় এড়ানোর জন্য তারা এ ধরনের রিপোর্ট দাখিল করেছে।

আদালত বলেন, শিশু আয়ানের অ্যাজমা সমস্যা থাকার কথা জানার পরও কেন চিকিৎসকরা অপারেশনের জন্য এত তাড়াহুড়া করলেন? শিশু আয়ানের সুন্নতে খৎনা করার সময় যে পরিমাণ ওষুধ ব্যবহার করা হয়েছে, হার্টের বাইপাসেও এত ওষুধ লাগে না।

গত ২৮ জানুয়ারি আদালতে স্বাস্থ্য অধিদপ্তরের দাখিল করা প্রতিবেদনের মতামত অংশে বলা হয়েছে, ৫ বছর ৮ মাস বয়সী আয়ানের ব্রঙ্কিয়াল অ্যাজমা (হাঁপানি) ছিল। এই বয়সে অটো পিক বা অ্যালার্জিক অ্যাজমা হয়ে থাকে। ব্রঙ্কিয়াল অ্যাজমা অ্যালার্জেন (অতি সংবেদনশীলকারক) দিয়ে হয়। অস্ত্রোপচারের আগে আয়ানকে অ্যানেসথেসিয়া বা সংবেদনহীন করতে প্রয়োগ করা ইনজেকশন প্রোফাইল মারাত্মক অ্যালার্জি প্রতিক্রিয়া (অ্যানাফিল্যাকটয়েড রিঅ্যাকশন) সৃষ্টি করতে পারে। যা শ্বাসতন্ত্র সংকুচিত হয়ে (ল্যারিঙ্গো স্পাজম) বা (ব্রঙ্কোস্পাজম ) শ্বাসনালীর আশপাশের পেশি শক্ত হয়ে খিঁচুনি হয়ে থাকতে পারে। যা অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ম্যানেজ করেছেন।

চার নম্বর মতামতে বলা হয়েছে, সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) এবং ওষুধ দিয়ে (মেডিকেশন) দিয়ে আয়ানের হৃৎস্পন্দন ফিরিয়ে আনতে ১০ মিনিটের মত সময় লেগেছিল। যার কারণে হাইপক্সিক ব্রেইন ইনজুরি (মস্তিষ্কে অক্সিজেন প্রবাহ বন্ধ হয়ে মৃত্যু) হয়ে আয়ানের মৃত্যু হতে পারে। তখন সিটি স্ক্যান বা ইলেক্ট্রোএনসেফালোগ্রাম (ইসিজি) করলে হাইপক্সিক ব্রেইন ইনজুরি হয়েছিল কি না তা জানা যেত।

তাছাড়া সিপিআরের কারণে (রিব ফ্র্যাকচার) পাঁজরের হাড়ও ভেঙে যেতে পারে বলে ধারণার কথা বলা হয়েছে প্রতিবেদনে।

প্রতিবেদনে বলা হয়, আয়ান চাইল্ডহুড অ্যাজমা সমস্যায় ভুগছিল। শ্বাসকষ্টের জন্য আয়ানকে মাঝে মাঝে নেবুলাইজার ও ইনহেলার দেওয়া লাগত। সুন্নতে খৎনার অপারেশনের আগে ওয়েটিং রুমে তাকে নেবুলাইজার ও ইনহেলার দেওয়া হয়েছিল। এ বিষয়টি চিকিৎসকদের জানানো হয়নি। 

প্রতিবেদনের মতামত অংশে আরও বলা হয়, শিশু আয়ানের অপারেশনের সময় স্বাভাবিক রক্তপাত হয়েছে বলে ধারণা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপপরিচালক (আইন) ডা. পরিমল কুমার পাল ১৫ পৃষ্ঠার এ প্রতিবেদন জমা দেন।

উল্লেখ্য, সুন্নতে খৎনা করাতে গিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় শিশু আয়ানের। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।

পাশাপাশি প্রতিকার ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

হাইকোর্ট / শিশু / আয়ান / স্বাস্থ্যখাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫২৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫১২
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৫০০ ছুঁইছুঁই
  • সাভারে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১
  • চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে ক্ষোভ: অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের গুলিতে আহত ২ সাংবাদিক

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net