Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
পেনশন স্কিমে উৎসে কর প্রত্যাহারের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ের

অর্থনীতি

জসীম উদ্দীন
16 February, 2024, 11:05 am
Last modified: 16 February, 2024, 06:18 pm

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল

পেনশন স্কিমে উৎসে কর প্রত্যাহারের সুপারিশ অর্থ মন্ত্রণালয়ের

বর্তমানে ব্যক্তি, কোম্পানি বা ফান্ড নির্বিশেষে ব্যাংক হিসাবের স্থিতি অনুযায়ী আবগারি শুল্ক কাটা হয়ে থাকে।
জসীম উদ্দীন
16 February, 2024, 11:05 am
Last modified: 16 February, 2024, 06:18 pm
প্রচ্ছদ: টিবিএস

সর্বজনীন পেনশন স্কিমে ব্যাংক হিসাবের উৎসে কর ও আবগারি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ৩১ অক্টোবর পেনশন স্কিমের চাঁদায় বিনিয়োগে কর রেয়াতি সুবিধা ও পেনশন বাবদ উদ্ভুত আয়কে করমুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ পর্যায়ে রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকে জাতীয় পেনশন কর্তৃপক্ষ পরিচালিত সর্বজনীন পেনশন স্কিমের ব্যাংক হিসাবগুলো উৎসে কর ও আবগারি শুল্ক মওকুফ করা প্রয়োজন। কারণ পেনশন স্কিমের এ কল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণকারী চাঁদাদাতার জমাকৃত অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্জিত মুনাফাসহ পেনশনের অ্যানুইটি দেওয়া হবে।

বর্তমানে ব্যক্তি, কোম্পানি বা ফান্ড নির্বিশেষে ব্যাংক হিসাবের স্থিতি অনুযায়ী আবগারি শুল্ক কাটা হয়ে থাকে। এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতি থাকলে আবগারি শুল্ক কাটা হয় না। ১-৫ লাখ টাকা পর্যন্ত দেড়শ টাকা, ৫-১০ লাখ টাকা পর্যন্ত ৫০০ টাকা, ১০ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ৩ হাজার টাকা, ১-৫ কোটি টাকা পর্যন্ত ১৫ হাজার টাকা এবং ৫ কোটি টাকার বেশি স্থিতির জন্য ৫০ হাজার টাকা আবগারি শুল্ক আদায় করে সরকারি কোষাগারে জমা দেয় ব্যাংকগুলো।

বছরের যেকোনো সময় সর্বোচ্চ স্থিতির ওপর আবগারি শুল্ক আদায় করা হয়। অন্যদিকে ব্যাংক আমানতের বিপরীতে সুদ আয় বা সঞ্চয়পত্রের সুদ আয় থেকে ১০ শতাংশ হারে উৎসে কর কাটা হয়। যদি করদাতা রিটার্ন জমার স্লিপ জমা না দেন তাহলে ১৫ শতাংশ উৎসে কর কাটা হয়।

গত ২ অক্টোবর 'পেনশন স্কিমে কর ছাড়ে ধোঁয়াশা' শিরোনামে বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। যেখানে বলা হয়, নতুন আয়কর আইনের ষষ্ঠ তফশিলে (কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট) পেনশন স্কিমের চাঁদার কথা উল্লেখ না থাকায় অংশগ্রহণকারী কর্তৃক প্রদত্ত চাঁদার বিপরীতে কর রেয়াত পাওয়া নিয়ে আইনি জটিলতা রয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে ৩১ অক্টোবর পেনশন স্কিমের চাঁদায় বিনিয়োগে কর রেয়াতি সুবিধা ও পেনশন বাবদ উদ্ভুত আয়কে করমুক্ত করে প্রজ্ঞাপন জারি করে এনবিআর।

Related Topics

টপ নিউজ

কর / পেনশন / ব্যাংক / শুল্ক / স্কিম / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net