Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
রাজধানীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশ

বাসস
26 January, 2024, 09:35 pm
Last modified: 26 January, 2024, 09:40 pm

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২

রাজধানীতে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ১৪ সদস্য গ্রেপ্তার

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা ট্রেনের টিকেট কালোবাজারির সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেন।
বাসস
26 January, 2024, 09:35 pm
Last modified: 26 January, 2024, 09:40 pm
ছবি: বাসস

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের ১৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

এসময় তাদের কাছ থেকে ১ হাজার ২৪৪টি আসনের টিকেট, ১৪টি মোবাইল ফোন এবং টিকেট বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক (মুখপাত্র) কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান।

এসময় র‍্যাব সদর দপ্তর ও র‍্যাব-৩ এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এর আগে, বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে র‍্যাব-৩ এর একটি দল রাজধানীর কমলাপুর ও বিমানবন্দর  এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

রাজধানীর কমলাপুর থেকে গ্রেপ্তারেরা হলেন- সেলিম সিন্ডিকেটের মূলহোতা মো. সেলিম (৫০), তার প্রধান সহযোগী মো. আনোয়ার হোসেন ওরফে কাশেম (৬২), অবনী সরকার সুমন (৩৫), মো. হারুন মিয়া (৬০), মো. মান্নান (৫০), মো. আনোয়ার হোসেন ওরফে ডাবলু (৫০), মো. ফারুক (৬২), মো. শহীদুল ইসলাম বাবু (২২), মো. জুয়েল (২৩) ও মো. আব্দুর রহিম (৩২)।

বিমানবন্দর রেলস্টেশন থেকে গ্রেপ্তারেরা হলেন- উত্তম সিন্ডিকেটের মূলহোতা উত্তম চন্দ্র দাস (৩০), তার প্রধান সহযোগী মো. মোর্শিদ মিয়া ওরফে জাকির (৪৫), আব্দুল আলী (২২) ও মো. জোবায়ের (২৫)।

ঢাকা, গাজীপুর, বাগেরহাট, লক্ষ্মীপুর, কুমিল্লা, জামালপুর, নরসিংদী, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও পঞ্চগড় জেলায় তাদের বাড়ি বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারেরা ট্রেনের টিকেট কালোবাজারির সঙ্গে নিজেদের সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করেন।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, ঈদের ছুটিসহ বিভিন্ন ছুটিকে কেন্দ্র করে এ চক্রের সদস্যরা প্রতি টিকেট তিন থেকে চার গুণ দামে বিক্রি করে। এই লভ্যাংশের ৫০ শতাংশ পায় তারা এবং বাকি ৫০ শতাংশ কাউন্টারে থাকা বুকিং কর্মচারী এবং তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, সহজ ডট কমের কর্মচারী-কর্মকর্তা ও আইটি বিশেষজ্ঞদের দেওয়া হতো। 

র‍্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র বলেন, গ্রেপ্তার সেলিম দীর্ঘ ৩৫ বছর ধরে টিকেট কালোবাজারির সঙ্গে জড়িত। তিনি কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারি সেলিম সিন্ডিকেটের মূলহোতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় টিকেট কালোবাজারির অভিযোগে সাতটি মামলা হয়েছে এবং এসব মামলায় বিভিন্ন মেয়াদে কারাভোগ করেছে সেলিম। জামিনে মুক্তি পেয়ে ফের একই কাজ করেন তিনি।

তিনি আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

র‌্যাব / ট্রেন / টিকেট / গ্রেপ্তার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
    নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর
  • ছবি: টিবিএস
    গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা
  • ছবি: রাজিব ধর/টিবিএস
    মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের
  • ছবি: সংগৃহীত
    ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক
  • ছবি: সংগৃহীত
    এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

Related News

  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • ঈদযাত্রায় ট্রেনে বড় শিডিউল বিপর্যয়ের আশঙ্কা নেই: রেলসচিব
  • ফের নতুন মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার, আটকে গেল কারামুক্তি
  • ‘ভায়োলেন্স’ চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না, জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি: আসিফ মাহমুদ
  • রাজধানীতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ৩২

Most Read

1
চীনের গেমিং টাইকুন লিনকে হত্যার দায়ে ২০২৪ সালে জু-কে (কাঠগড়ায়) ফাঁসির আদেশ দেওয়া হয়। ছবি: সাংহাই ফার্স্ট ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট
আন্তর্জাতিক

নেটফ্লিক্সের চুক্তি নিয়ে বিবাদ, ‘থ্রি বডি প্রবলেম’-এর নির্বাহী প্রযোজকের খুনির মৃত্যুদণ্ড কার্যকর

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে পশুর দামে ধস: অবিক্রীত গরু নিয়ে ফেরার শঙ্কায় বিক্রেতারা, স্বস্তিতে ক্রেতা

3
ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

মগবাজারে আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: ‘দুর্ঘটনাজনিত’, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের

4
ছবি: সংগৃহীত
বিনোদন

ছাদ থেকে পড়ে ‘ভূতের ভবিষ্যৎ’-এর পরিচালক অনীক দত্তের মৃত্যু

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে ড্রোন চালাতে স্টারলিঙ্ক ব্যবহারের জন্য পেন্টাগনের থেকে বাড়তি টাকা আদায় করেছেন মাস্ক

6
ছবি: সংগৃহীত
বিনোদন

এক অভিনেতার সঙ্গে দুইবার কাজ করতেন না ইমতিয়াজ আলি, সেই প্রতিজ্ঞা ভাঙিয়েছেন রণবীর-দিলজিৎ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net