Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
দেরিতে কনসার্ট শুরু করায় ফের ম্যাডোনার বিরুদ্ধে ২ ভক্তের মামলা

বিনোদন

দ্য গার্ডিয়ান
19 January, 2024, 06:55 pm
Last modified: 19 January, 2024, 07:00 pm

Related News

  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

দেরিতে কনসার্ট শুরু করায় ফের ম্যাডোনার বিরুদ্ধে ২ ভক্তের মামলা

এর আগেও একাধিকবার ম্যাডোনার বিরুদ্ধে একই অভিযোগে মামলা করেছেন ভক্তরা।
দ্য গার্ডিয়ান
19 January, 2024, 06:55 pm
Last modified: 19 January, 2024, 07:00 pm
নিউ ইয়র্কের বার্কলেস সেন্টারে ১৩ ডিসেম্বর রাতের কনসার্টে ম্যাডোনা। ছবি: একেজিএস/ব্যাকগ্রিড

এবার নিউইয়র্কের দুই ভক্ত পপ তারকা ম্যাডোনার বিরুদ্ধে মামলা করেছেন।

তাদের দাবি, ম্যাডোনা তার নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে কনসার্ট শুরু করেছিলেন। অথচ কনসার্টের পরের দিন সকালে তাদের 'পূর্বনির্ধারিত কাজ করার জন্য সকাল সকাল ঘুম থেকে ওঠা দরকার ছিল'।

বুধবার ব্রুকলিন ফেডারেল আদালতে দায়ের করা মামলার এজাহারে মাইকেল ফেলো ও জোনাথন হ্যাডেন নামের ওই দুই ব্যক্তি বলেন, ম্যাডোনার সেলিব্রেশন ট্যুরের অংশ হিসেবে বার্কলেস সেন্টারে ১৩ ডিসেম্বর আয়োজিত শো'র টিকিট কিনেছিলেন তারা।

তারা বলেন, বিজ্ঞাপনে অনুষ্ঠান শুরুর সময় রাত সাড়ে ৮টা দেওয়া থাকলেও, রাত সাড়ে ১০টা পর্যন্ত মঞ্চে ওঠেননি ৬৫ বছর বয়সী এই সংগীতশিল্পী। ফলে কনসার্ট শেষে রাত ১টার পর তারা দুজন যখন বাসার উদ্দেশে রওনা হন, ততক্ষণে মাঝরাত হয়ে যাওয়ায় গণপরিবহন বা রাইড শেয়ারিং কোনো যানবাহন পেতে তাদের ভোগান্তিতে পড়তে হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, রাতে শো দেরিতে শেষ হওয়ায় 'পরের দিন পরিবারের প্রতি দায়িত্ব পালনে' সমস্যা হয়  তাদের।

তারা 'বিবেকহীন, অন্যায্য ও প্রতারণামূলক ব্যবসা চর্চা করার' জন্য ম্যাডোনা, বার্কলেস সেন্টার ও ট্যুর প্রমোটার লাইভ নেশনের বিরুদ্ধে মামলা করেছে।

১৪ ও ১৬ ডিসেম্বর নিউইয়র্কে ম্যাডোনার পরবর্তী দুটি কনসার্টসহ দেরিতে শুরু হওয়া অন্যান্য সেলিব্রেশন শোতে অংশগ্রহণকারীদের ক্লাস অ্যাকশন স্ট্যাটাস (আসামির কোনো কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত একদল ব্যক্তির প্রতিনিধি হিসেবে একজন ব্যক্তির করা নাগরিক মামলা)  চাওয়া হয়েছে।

লাইভ মিউজিক জগতে দেরিতে শো শুরু করা নতুন ঘটনা না।

এর আগেও একাধিকবার ম্যাডোনার বিরুদ্ধে একই অভিযোগে মামলা করেছেন ভক্তরা।

২০১৯ সালে ন্যাট হলান্ডার নামে ফ্লোরিডার এক ভক্ত অভিযোগ করেছিলেন, দেরি করে কনসার্ট শুরু করায় চুক্তিভঙ্গের ঘটনা ঘটেছে।

আবার ২০২০ সালে, নিউ ইয়র্কের দুই ভক্তও তার বিরুদ্ধে একই অভিযোগে একটি মামলা করেন।

দুটি মামলাই পরে স্বেচ্ছায় তুলে নেওয়া হয়।

ব্যাকটেরিয়ার সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর গত জুলাইয়ে ম্যাডোনার সেলিব্রেশন ট্যুর পিছিয়ে দেওয়া হয়।

এপ্রিলে মেক্সিকোতে সেলিব্রেশন ট্যুরের শেষ কনসার্ট হবে।

ম্যাডোনা, লাইভ নেশন ও বার্কলেস সেন্টারের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

ম্যাডোনা / কনসার্ট / মামলা / নিউ ইয়র্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 
  • সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
    ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের
  • গ্রাফিক্স: টিবিএস
    জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের
  • যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
    আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

Related News

  • শ্যামলীর সিকেডি হাসপাতালে চাঁদা দাবির অভিযোগে সাবেক যুবদল নেতার বিরুদ্ধে মামলা
  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

আইন সংশোধনের মাধ্যমে সংকটাপন্ন ব্যাংকগুলোর মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাচ্ছেন সাবেক মালিকরা

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের 'শান্তি আলোচনা ব্যর্থ', পাকিস্তান ছাড়ল মার্কিন প্রতিনিধি দল 

3
সস্তা ও দ্রুতগতির হওয়ায় প্যাডেল রিকশার চাইতে স্থানীয়ভাবে তৈরি ব্যাটারি চালিত রিকশাগুলোর চাহিদা বাড়ছে৷ ছবি: সাকলাইন রিজভি।
বাংলাদেশ

ঢাকার যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে পর্যায়ক্রমে বিধিনিষেধের পরিকল্পনা পুলিশের

4
গ্রাফিক্স: টিবিএস
অর্থনীতি

জ্বালানি মূল্য বাড়লেও কর না বাড়ানোর চিন্তা সরকারের

5
যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আলোচনায় বসার কোনো 'তাড়া নেই', বল এখন যুক্তরাষ্ট্রের কোর্টে: ইরান

6
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net