Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক

আলজাজিরা
16 January, 2024, 10:25 am
Last modified: 16 January, 2024, 10:43 am

Related News

  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ

গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল

সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরো ১৩২ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১০০ জন।
আলজাজিরা
16 January, 2024, 10:25 am
Last modified: 16 January, 2024, 10:43 am
ছবি: আলজাজিরা/ফাইল ছবি

টানা তিন মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। আহত হয়েছে ৬০ হাজার ৮০০ জনেরও বেশি। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) ফিলিস্তিনি গণমাধ্যম ওয়াফা এ খবর জানিয়েছে।

ওয়াফা জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে আরো ১৩২ জন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪ হাজার ১০০ জন।

গতকাল গাজা থেকে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি রকেট হামলা চালানো হয়। তবে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা ঠেকিয়ে দেয়। আলজাজিরা রকেট হামলা ঠেকিয়ে দেওয়ার কিছু ছবি প্রকাশ করেছে।

জাতিসংঘের মতে, গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। অন্যদিকে উপত্যকাটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়াও খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে ভুগছে সেখানকার বাসিন্দারা।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকষ্মিক হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। একইসাথে তারা প্রায় ২৪০ জনকে জিম্মি করে। জবাবে নির্বিচারে বোমা হামলা করে যাচ্ছে ইসরায়েল৷

গাজায় চলমান যুদ্ধ ১০০ দিন অতিক্রম করেছে। আর বিশ্বের নানা প্রান্তে এই যুদ্ধের বিরোধিতা করে পথে পথে চলছে প্রতিবাদ। একইসাথে এসব বিক্ষোভে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।  

Related Topics

টপ নিউজ

গাজা / ইসরায়েল-গাজা যুদ্ধ / নিহত / ইসরায়েল / হামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • ইরান যুদ্ধের অচলাবস্থা ট্রাম্পকে আরও খারাপ অবস্থায় ফেলতে পারে
  • সীতাকুণ্ডে স্ক্র্যাপের দোকানে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
  • যেভাবে ইসরায়েলি সৈন্যদের ওপর প্রাণঘাতী ড্রোন চালানোর কৌশল রপ্ত করেছে হিজবুল্লাহ

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net