Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 22, 2026
জীবন বাঁচাতে অক্সিজেন নিয়ে ছুটছে ‘কানেক্ট দ্য ডটস’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 June, 2020, 04:10 pm
Last modified: 24 June, 2020, 04:16 pm

Related News

  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • দেশজুড়ে বাড়ছে করোনা, সংক্রমণ মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রাখছে স্বাস্থ্য মন্ত্রণালয়
  • বেড়েছে করোনা সংক্রমণ, আবারও কঠোর বিধিনিষেধ

জীবন বাঁচাতে অক্সিজেন নিয়ে ছুটছে ‘কানেক্ট দ্য ডটস’

দাতব্য সংগঠনটির সহ-উদ্যোক্তা রোকসানা শাহরিয়ার বলেন, আমারা একটি তালিকা বজায় রেখে কাজ করছি। সিলিন্ডার কার কাছে যাচ্ছে, কবে ফেরত আসছে সব লিপিবদ্ধ হচ্ছে এবং পরবর্তীতে ভর্তি করে সেটা আবার নতুন রোগীকে পৌছে দেয়া হচ্ছে। এই সেবা দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। 
টিবিএস রিপোর্ট
24 June, 2020, 04:10 pm
Last modified: 24 June, 2020, 04:16 pm
সিলিন্ডার প্রেশার চেক করছেন সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রামে বিনামূল্যে মানুষের কাছে অক্সিজেন পৌছে দেয়ার উদ্যোগ নিয়েছে দাতব্য সংগঠন 'কানেক্ট দ্য ডটস।' ২০টি সিলিন্ডার নিয়ে সংগঠনটি অক্সিজেন সরবরাহ করছে করোনা আক্রান্ত গুরুতর রোগীদের।  

করোনা রোগী বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রামে অক্সিজেন সংকট প্রকট আকার ধারণ করে । হুহু করে বাড়তে থাকে দাম। এর মাঝে অনেক রোগীর অক্সিজেনের অভাবে শ্বাস নেয়া কঠিন হয়ে দাঁড়ায় । তখনই বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করে সংগঠনটি।

২৫ বছর বয়সী করোনা আক্রান্ত তরুণ রিয়াদ বলেন, গত সপ্তাহে হঠাৎ করেই শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছিল। দমবন্ধ -দমবন্ধ লাগছিল । সাথে সাথে 'কানেক্ট দ্য ডটসে'র প্রতিষ্ঠাতা, বড় ভাইকে ফোন করি। তিনি তাদের একজন স্বেচ্ছাসেবক সাব্বিরকে দিয়ে রাত সাড়ে ১১টায় আমার বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌছে দেন। চার পাঁচদিন পর সুস্থ হয়ে সেই সিলিন্ডার ফেরত পাঠাই। আল্লাহর অশেষ রহমতে এখন শ্বাস নিতে পারছি।

কানেক্ট দ্যা ডটস'র স্বেচ্ছাসেবক রিফাত বলেন, এ পর্যন্ত আমরা ১৬ জন রোগীকে সহায়তা করেছি । এদের একজন শেষমেশ মারা গেছেন। তবে শান্তনা এতটুকু যে শেষপর্যন্ত অক্সিজেন পেয়েছেন তিনি। 

কানেক্ট দ্য ডটসের সহ-উদ্যোক্তা রোকসানা শাহরিয়ার বলেন, জন্ম-মৃত্যু সব উপরওয়ালার হাতে। আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা করছি। ২০ টি সিলিন্ডার তৈরী আছে। আর কয়েকদিনের মধ্যেই যোগ হবে ৪ থেকে ৫ টি অক্সিজেন কনসেনট্রেটর বা খালি সিলিন্ডারে অক্সিজেন ভরার যন্ত্র।  

তিনি বলেন, আমারা একটি তালিকা বজায় রেখে কাজ করছি। সিলিন্ডার কার কাছে যাচ্ছে, কবে ফেরত আসছে সব লিপিবদ্ধ হচ্ছে এবং পরবর্তীতে ভর্তি করে সেটা আবার নতুন রোগীকে পৌছে দেয়া হচ্ছে। এই সেবা দেয়া হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু রোগীর পক্ষে নিশ্চয়তাদানকারী একজনের আইডি কার্ডের ফটোকপি সংরক্ষণ করা হচ্ছে । 
 

Related Topics

টপ নিউজ

কানেক্ট দ্য ডটস / দাতব্য সংগঠন / করোনা আক্রান্ত রোগী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • আবারও বাড়ছে করোনা, সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ পরামর্শ
  • দেশজুড়ে বাড়ছে করোনা, সংক্রমণ মোকাবিলায় হাসপাতাল প্রস্তুত রাখছে স্বাস্থ্য মন্ত্রণালয়
  • বেড়েছে করোনা সংক্রমণ, আবারও কঠোর বিধিনিষেধ

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net