Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 03, 2026
আশঙ্কা করছি আমাদেরকে ভোটে এনে কোরবানি দেওয়া হয় কি না: জি এম কাদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 02:30 pm
Last modified: 07 January, 2024, 03:22 pm

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

আশঙ্কা করছি আমাদেরকে ভোটে এনে কোরবানি দেওয়া হয় কি না: জি এম কাদের

টিবিএস রিপোর্ট
07 January, 2024, 02:30 pm
Last modified: 07 January, 2024, 03:22 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, 'আমরা আশঙ্কা করছি, আমাদেরকে ভোটে নিয়ে এসে শেষ পর্যন্ত কোরবানি দিয়ে একদলীয় শাসনব্যবস্থা চালু করা হয় কি না। এটা নিয়ে আমরা শঙ্কিত। সবসময়ই আমাদের আশঙ্কা ছিল যে, নির্বাচনে এনে আমাদের কোরবানি দেওয়া হয় কি না।

রোববার (৭ জানুয়ারি) রংপুর-৩ আসনের ভোটকেন্দ্র পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কাদের এ মন্তব্য করেন। রংপুর -৩ আসনে ভোট করছেন জিএম কাদের।

এ পরিস্থিতিতে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা যেহেতু ইলেকশনে এসেই গেছি, এখন তো আর বর্জন করার কোনো স্কোপ নেই। ইলেকশনের পরে ফলাফল দেখে পরবর্তী কর্মসূচি নিতে হবে।'

সরকার দলীয় লোকজন ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন বলে অভিযোগ তুলে জিএম কাদের আরও বলেন, 'জামালপুর-কুমিল্লাসহ বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদের বের করে দেয়া হচ্ছে বলে খবর পেয়েছি। পুরোনো কায়দায় আওয়ামী লীগ ভোটকেন্দ্র দখল করে ভোট ডাকাতির নির্বাচন করে, এবারও সেটাই করা হচ্ছে। যদিও আমাদের বারবার আশ্বস্ত করা হয়েছিল এমন কোনো ঘটনা ঘটবে না।'

জিএম কাদের বলেন, 'ইতিমধ্যে সকাল থেকে আমি তিনটা ঘটনা আমি জেনেছি যে ভোট ডাকাতির নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে। ভোটটা স্বাভাবিক হবে না, সেই ধরনের একটা আবহ তৈরি করা হচ্ছে সেইসব জায়গায়। তবে সব জায়গার খবর এখনও পাইনি।'

সাবেক এই মন্ত্রী বলেন, আশা করছিলাম ভোটটা স্বাভাবিক হবে। কিন্তু রংপুর ছাড়া বেশিরভাগ জায়গায় ভোট স্বাভাবিক হচ্ছে না।

২০১৮ সালের নির্বাচনের পুনরাবৃত্তি হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, \এখন পর্যন্ত কিছু কিছু নমুনা দেখা যাচ্ছে। কারণ তাদের লোকবল বেশি। প্রশাসন তাদের সঙ্গে পরোক্ষভাবে আছে। অনেক জায়গায় কোথাও বাধা দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এরকম তারা করে যাচ্ছে। যতদূর খবর পেয়েছি এতে আমরা উদ্বিগ্ন।'

দিনশেষে জাতীয় পার্টির আশঙ্কা যদি সত্যি হয়, তাহলে দলের অবস্থান কি হবে, এ প্রসঙ্গে তিনি বলেন, সেটা যখন হবে তখন বলল। আগে থেকে কিছু বলতে চাই না। আমরা সার্বিক পরিস্থিতি দেখে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর মহানগরের সভাপতি সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসীর, জেলা কমিটির সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের দলীয় প্রতীক লাঙ্গল, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুর রহমান রেজু একতারা, বাংলাদেশ কংগ্রেসের একরামুল হক ডাব, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহিদুল ইসলাম মশাল, ন্যাশনাল পিপলস পার্টির শফিউল আলম আম এবং তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে লড়ছেন।

এই আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তুষার কান্তি মন্ডলকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

এখানে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন ও পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। 

Related Topics

টপ নিউজ

জি এম কাদের / জাতীয় পার্টি / নির্বাচন / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
    তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে
  • জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা
  • স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
    যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান
  • ছবি: সংগৃহীত
    উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

Related News

  • সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে এক বছর লাগতে পারে: মির্জা ফখরুল
  • সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে এনসিপি নেত্রী তাবাসসুমের রিট
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার

Most Read

1
একটি টেপ-টেনিস ক্রিকেট ম্যাচের দৃশ্য। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি

2
ছবি: নূর-এ-আলম/টিবিএস/ফাইল
বাংলাদেশ

তেলের লাইনের পর এবার সংকট রাইড-শেয়ারিং চালকদের আয়ে

3
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'ইরানের হাতে অপমানিত যুক্তরাষ্ট্র': চ্যান্সেলরের মন্তব্যের পর জার্মানি থেকে ৫,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা

4
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে ইরানের ইসফাহান সমৃদ্ধকরণ কারখানা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ১১ টন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত গড়ল ইরান

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উত্তরায় বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ: গ্রেপ্তার লামিন কারাগারে, রিমান্ড শুনানি ৪ মে

6
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

বাংলাদেশের প্রাণঘাতী বজ্রপাত এখন আর কেবল ‘প্রাকৃতিক’ দুর্যোগ নয় 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net