Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
গাজায় ইসরায়েলি হামলায় ২০,০০০ নিহতের মধ্যে নারী, শিশুই বেশি: জাতিসংঘ

আন্তর্জাতিক

আল জাজিরা
23 December, 2023, 10:10 am
Last modified: 23 December, 2023, 10:13 am

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

গাজায় ইসরায়েলি হামলায় ২০,০০০ নিহতের মধ্যে নারী, শিশুই বেশি: জাতিসংঘ

নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু
আল জাজিরা
23 December, 2023, 10:10 am
Last modified: 23 December, 2023, 10:13 am
ছবি: ফাতিমা শাবাইর/ দ্য অ্যাসোসিয়েটেড প্রেস

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২০,০০০ ছাড়িয়েছে। আর এই নিহতদের মধ্যে প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। 

একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫৩,৩২০ জন ফিলিস্তিনি।

ইউএন অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স (ইউএনোসিএইচএ)- এর সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সোম থেকে বুধবারের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩৯০ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ৭৩৪ জন আহত হয়েছেন। উপত্যকার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) গাজা উপত্যকার 'মিডল এরিয়া গভর্নরেট' এর প্রায় ১৫ শতাংশের মতো একটি এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। জাতিসংঘের তথ্যমতে, ওই এলাকায় বর্তমানে ৬টি আশ্রয়কেন্দ্র রয়েছে; যেখানে প্রায় ৬১,০০০ বাস্তুচ্যুত লোক বসবাস করছেন। যদিও যুদ্ধের আগে সেখানে ৯০,০০০ লোকের বসবাস ছিল।

এছাড়া, ফিলিস্তিনি নাগরিক প্রতিরক্ষা ও একটি সাংবাদিক গোষ্ঠীর প্রতিবেদন অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৩১০ জন চিকিৎসক এবং ৮২ জন ফিলিস্তিনি সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন।

ইসরায়েলি সামরিক অবরোধ এবং হামলার মধ্যে সমগ্র গাজার জনগণ বর্তমানে দুর্ভিক্ষের সম্মুখীন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল-হামাস / ফিলিস্তিনি / গাজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • 'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • পশ্চিম তীরে ৭ মাস বয়সী ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা ইসরায়েলি বাহিনীর
  • গাজায় ইসরায়েলি হামলায় হামাসের সশস্ত্র প্রধান নিহত 
  • গাজা গণহত্যা, জেরুজালেম সাহিত্য উৎসব বর্জনের ঘোষণা নোবেলজয়ী সাহিত্যিক কুৎজির
  • গাজায় গণহত্যার পর ভাবমূর্তি ফেরাতে ইসরায়েল প্রচারণায় ঢালছে ৭৩০ মিলিয়ন ডলার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net