Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
কারামুক্ত হলেন ইভ্যালির রাসেল 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 December, 2023, 03:05 pm
Last modified: 19 December, 2023, 03:47 pm

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

কারামুক্ত হলেন ইভ্যালির রাসেল 

টিবিএস রিপোর্ট
19 December, 2023, 03:05 pm
Last modified: 19 December, 2023, 03:47 pm
ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেল। ফাইল ছবি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল। 

সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে তিনি জামিনে কারাগার থেকে ছাড়া পান বলে আজ নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ। 

তিনি জানান, একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন রাসেল। সব মামলায় জামিন পাওয়ায় গতকাল তাকে মুক্তি দেওয়া হয়।

গত বছরের ৬ এপ্রিল শামীমা জামিনে মুক্ত হলেও কারাগারে ছিলেন রাসেল।

২০২১ সালে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন ও সিইও মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে গুলশান থানায় অর্থ আত্মসাতের মামলা দায়ের করেন একজন গ্রাহক। এরপর ওই বছরেরই ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে আটক করে র‍্যাব।

ইভ্যালির অবসায়ন চেয়ে একজন গ্রাহক আদালতে আবেদন করলে ওই আবেদনের প্রাথমিক শুনানি করে ২০২১ সালের ২২ সেপ্টেম্বর ই-কমার্স প্ল্যাটফর্মটির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

এরপর ২০২১ সালের ১৮ অক্টোবর ইভ্যালি ব্যবস্থাপনায় পাঁচ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেন আদালত । পরে রাসেলের শ্বশুর, শাশুড়ি ও এক আত্মীয় আদালতে উপস্থিত হয়ে রাসেল ও শামীমার শেয়ার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তখন হাইকোর্ট তাদের শেয়ার হস্তান্তরে স্বাধীনতা রয়েছে বলে আদেশ দেন। 

এরপর আদালতের আদেশে গঠিত পরিচলনা পর্ষদের সদস্যরা পদত্যাগ করেন। তারপর আদালতের আদেশ অনুসারে, গত বছর শামীমা, তার মা ফরিদা আক্তার ও বোনের স্বামী মামুনুর রশীদ পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। এছাড়া ইক্যাব সহসভাপতি মো. শাহাবুদ্দিন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি স্বতন্ত্র পরিচালক হিসেবে আছেন পর্ষদে। 

সহপ্রতিষ্ঠাতা এবং সিইও রাসেল কারাগারে অ্যামাজন ওয়েব সার্ভিসে চলা ইভ্যালির মূল সার্ভারের পাসওয়ার্ড স্মরণ করতে না পারায় প্রতিষ্ঠানটির বিপুল দেনা নিরূপণ করতে পারেনি আদালত গঠিত পর্ষদ ও নিরীক্ষক। 

বর্তমান পর্ষদ নতুন সার্ভার ব্যবহার করে সীমিত পরিসরে প্রতিষ্ঠানটির ব্যবসায়িক কার্যক্রমের নামমাত্র পুনরুজ্জীবন ঘটায়। কিছু অর্ডারও আসছে প্ল্যাটফর্মটিতে। 

এদিকে পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ২৫ কোটি টাকা অগ্রিম পেমেন্টের প্রায় অর্ধেক ফেরত পেয়েছেন ইভ্যালির ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। 

তবে প্রতিষ্ঠানটির কাছে শত শত কোটি টাকার পান গ্রাহক ও বিক্রেতারা; তাদের ভাগ্যে কী আছে, সেটি অনিশ্চিত।

Related Topics

টপ নিউজ

ইভ্যালি / রাসেল / ই-কমার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
    আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের
  • ছবি: আইএইএ
    পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

Related News

  • ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে ৩১০ কোটি টাকা আত্মসাতের মামলা
  • চেক ডিজঅনারের মামলায় ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে
  • ফের গ্রেপ্তার ইভ্যালির রাসেল-শামীমা
  • অনলাইনে বিক্রি বাড়াতে বি-টু-বি-টু-সি রপ্তানি মডেল চালু করল কেন্দ্রীয় ব্যাংক
  • বিদেশি ই-কমার্স প্ল্যাটফর্মে পণ্য বিক্রির অর্থ দেশে আনার সময় বাড়ানো হচ্ছে

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিমানের একচেটিয়া আধিপত্যের অবসান: থার্ড টার্মিনালে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ দিচ্ছে বেবিচক

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

3
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

4
মেক্সিকো উপসাগরে একটি অফশোর ড্রিলিং রিগ। ছবি: ইউসিজি
আন্তর্জাতিক

আপনি এই শিরোনাম পড়তে পড়তে ১২ হাজার ডলার কামিয়ে নিয়েছে বড় জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলো

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের সর্বোচ্চ ক্রয়মূল্য ১২২.৮৫ টাকা নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ, সমালোচনা বিশেষজ্ঞদের

6
ছবি: আইএইএ
আন্তর্জাতিক

পারমাণবিক জ্বালানি কী? যেভাবে চলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net