Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 14, 2026
কেটামিন কী, 'ফ্রেন্ডস' অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর কারণ এই ড্রাগ?

বিনোদন

হিন্দুস্তান টাইমস
16 December, 2023, 03:25 pm
Last modified: 16 December, 2023, 03:29 pm

Related News

  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের দোষ স্বীকার
  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুতে ব্যক্তিগত সহকারী ও দুই চিকিৎসকসহ পাঁচজন অভিযুক্ত
  • নতুন প্রজন্মের কাছে 'ফ্রেন্ডস' সিরিজটি আপত্তিকর: জেনিফার অ্যানিস্টন
  • নিজের বিখ্যাত লেয়ারকাট চুলের স্টাইল ফিরিয়ে আনলেন জেনিফার অ্যানিস্টন! 

কেটামিন কী, 'ফ্রেন্ডস' অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর কারণ এই ড্রাগ?

কেটামিন ড্রাগ অবৈধভাবে অচেতন করতে এবং বিনোদনমূলক হ্যালুসিনোজেনিক প্রভাবের জন্যও অনেকে ব্যবহার করে থাকেন। অনেকক্ষেত্রে এই ড্রাগটি চিকিৎসকরা চেতনানাশক হিসাবেও ব্যবহার করে থাকেন।
হিন্দুস্তান টাইমস
16 December, 2023, 03:25 pm
Last modified: 16 December, 2023, 03:29 pm
ছবি: এনবিসি নিউজ

গত অক্টোবর মাসে আচমকাই মৃত্যুবরণ করেন 'ফ্রেন্ডস' সিরিজ খ্যাত অভিনেতা ম্যাথিউ পেরি। লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়ির সুইমিং পুলেই অচেতন অবস্থায় পাওয়া যায় ৫৪ বছর বয়সী জনপ্রিয় এই অভিনেতাকে। 

ম্যাথিউ পেরির এমন আচমকা মৃত্যু নিয়ে জলঘোলা কম হয়নি। ঠিক কী কারণে অভিনেতার মৃত্যু হয়েছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে সামনে এসেছে সেই মেডিক্যাল রিপোর্ট।

রিপোর্টে থেকে জানা যায়, নিষিদ্ধ মাদক কেটামিনের ওভারডোজের কারণে মৃ্ত্যু হয়েছে ম্যাথিউ পেরির। এছাড়াও গত ১ বছর ধরে একাধিক শারীরিক সমস্যাতেও ভুগছিলেন তিনি। 

যদিও গত এক বছরে ম্যাথিউ মাদকাসক্তি থেকে নিজেকে দূরেই রেখেছিলেন বলেই জানা যাচ্ছে। তবে তারপরেও ফের কেটামিন ওভারডোজের কারণেই মৃত্যু হল অভিনেতার। জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুতে মর্মাহত তার অনুরাগী ও শিল্পী বন্ধুরা।

লস অ্যঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, "ম্যাথিউ পেরির মৃত্যুর কারণ কেটামিনের তীব্র প্রভাব। তিনি জলে ডুবে গিয়েছিলেন। এছাড়াও করোনারি ধমনী রোগ এবং বুপ্রেনরফাইন প্রভাব রয়েছে। তবে মূলত দুর্ঘটনার কারণেই তার মৃত্যু হয়েছে।" 

প্রসঙ্গত, কেটামিন ড্রাগ অবৈধভাবে অচেতন করতে এবং বিনোদনমূলক হ্যালুসিনোজেনিক প্রভাবের জন্যও অনেকে ব্যবহার করে থাকেন। অনেকক্ষেত্রে এই ড্রাগটি চিকিৎসকরা চেতনানাশক হিসাবেও ব্যবহার করে থাকেন।

গবেষকরা মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্যও এই মাদক ব্যবহার করে থাকেন। এর আগে অভিনেতা পেরি তার স্মৃতিচারণে লিখেছিলেন, কীভাবে তিনি এই আসক্তির সঙ্গে লড়াইয়ের সময় প্রতিদিন কেটামাইন ব্যবহারের উপর নির্ভর করে ছিলেন।

এর আগে পেরি বলেছিলেন যে, ড্রাগটি  তার ব্যথা কমিয়েছে এবং অবসাদে সহায়তা করেছে। তার কথায়, "এই ড্রাগের সঙ্গে আমার নাম লেখা আছে - এটাকে ম্যাটিও বলা যেতে পারে।"

অভিনেতা লিখেছিলেন, "কেটামিন গ্রহণ একটা বিশাল সুখী বেলচা দিয়ে মাথায় আঘাত করার মতো। কিন্তু এর হ্যাংওভারটি রুক্ষ ছিল যা বেলচাকে ছাড়িয়ে গিয়েছিল।"

যদিও কীভাবে বা কখন পেরি কেটামিনের মারাত্মক ডোজ সেবন করেছিলেন তা রিপোর্টে উল্লেখ করা হয়নি। তবে তার পেটে এই মাদক সনাক্ত করা হয়েছে এবং প্রেসক্রিপশনের ওষুধ এবং বেশকিছু বড়ি তার বাড়িতে পাওয়া গেছে। জানা যাচ্ছে, পেরি কেটামিন সম্পর্কিত চিকিৎসার মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

রিপোর্টে বলা হয়েছে, পেরির রক্তে যে কেটামিন পাওয়া গিয়েছে, তা সার্জারিতে চেতনানাশক হিসাবে ব্যবহৃত উচ্চ-পরিসরের মাত্রার সঙ্গে তুলনীয়। যা হৃদপিণ্ডের অতিরিক্ত উদ্দীপনা এবং শ্বাসকষ্টের কারণ হয়। এর ফলে পেরি অজ্ঞান হয়ে যেতে পারেন। আর তাই হয় ডুবে গিয়ে তার মৃত্যু হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

ফ্রেন্ডস / ম্যাথিউ পেরি / মৃত্যুর কারন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
    ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত
  • জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
    ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের
  • ছবি: বেপজা
    লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড
  • ফাইল ছবি: সংগৃহীত
    তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 
  • ছবি: রয়টার্স
    কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন
  • ফাইল ছবি: টিবিএস
    ১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

Related News

  • মারা গেছেন ‘ফ্রেন্ডস’-এর কিংবদন্তি পরিচালক জেমস বারোজ 
  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় চিকিৎসকের দোষ স্বীকার
  • 'ফ্রেন্ডস' তারকা ম্যাথিউ পেরির মৃত্যুতে ব্যক্তিগত সহকারী ও দুই চিকিৎসকসহ পাঁচজন অভিযুক্ত
  • নতুন প্রজন্মের কাছে 'ফ্রেন্ডস' সিরিজটি আপত্তিকর: জেনিফার অ্যানিস্টন
  • নিজের বিখ্যাত লেয়ারকাট চুলের স্টাইল ফিরিয়ে আনলেন জেনিফার অ্যানিস্টন! 

Most Read

1
ব্রিকস সম্মেলনে অতিথিদের জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করেছে ভারত। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনের প্রথম দিন বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ খাবার খাওয়াল ভারত

2
জিপিএইচ ইস্পাতের ইস্পাত উৎপাদন কারখানা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঋণ পরিশোধ করতে ৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করার পরিকল্পনা জিপিএইচ ইস্পাতের

3
ছবি: বেপজা
অর্থনীতি

লোকসানি স্টিল মিল থেকে যেভাবে রপ্তানি হাবে রূপান্তরিত হলো কর্ণফুলী ইপিজেড

4
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কয়েক দশক ধরে সবচেয়ে ভালো বন্ধু—ডিএনএ টেস্টে জানলেন তারা আপন দুই বোন

6
ফাইল ছবি: টিবিএস
অর্থনীতি

১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয়

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net