Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ইসরায়েলি বাহিনীর হাতেই গুলিতে প্রাণ হারাল গাজায় ৩ ইসরায়েলি জিম্মি

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
16 December, 2023, 11:00 am
Last modified: 16 December, 2023, 11:16 am

Related News

  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল

ইসরায়েলি বাহিনীর হাতেই গুলিতে প্রাণ হারাল গাজায় ৩ ইসরায়েলি জিম্মি

সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা স্বীকার করার পর কয়েক শ মানুষ তেল আবিবে জড়ো হয়ে আইডিএফের কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করে এবং হামাসের হাতে আরো যারা জিম্মি রয়েছে তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
টিবিএস ডেস্ক
16 December, 2023, 11:00 am
Last modified: 16 December, 2023, 11:16 am
নিহত তিন জিম্মি। (বাঁ থেকে) আলোন শামরিজ, ইয়োতাম হাইম ও সামের তালালকা। ছবি- বিবিসি

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গাজায় অভিযানের সময় ভুলবশত তাদেরই তিন জিম্মিকে তারা হত্যা করেছে। তারা ভুল করে নিহতদের 'হুমকি' হিসেবে ধারণা করেছিলেন। খবর বিবিসির।

নিহতরা হলেন, ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও আলোন শামরিজ (২৬)। গাজার উত্তরে শেজাইয়া এলাকায় অভিযানের সময় তারা নিহত হন। এ ঘটনায় সেনাবাহিনী দুঃখ প্রকাশ করেছে। তারা গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দি হয়েছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, 'ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সেনাবাহিনী এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। আমাদের অভিযানের লক্ষ্য জিম্মিদের ঘরে ফিরিয়ে আনা।'

সেনাবাহিনীর পক্ষ থেকে এ কথা স্বীকার করার পর কয়েক শ মানুষ তেল আবিবে জড়ো হয়। তারা আইডিএফের কার্যালয় অভিমুখে বিক্ষোভ মিছিল করেন এবং হামাসের হাতে আরো যারা জিম্মি রয়েছেন তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের মৃত্যুকে 'অসহনীয় ট্র্যাজেডি' বলে উল্লেখ করেছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকষ্মিক হামলায় এক হাজার ২০০ জন নিহত হয়। হামাসের হাতে বন্দি হয় ২৪০ জন। গত মাসে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দেয় হামাস। তাদের হাতে এখনও ১০০ জনেরও বেশি জিম্মি রয়েছে।

হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৮ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ নিহত ও ৫০ হাজার মানুষ আহত হয়েছে। 
 
Related Topics

টপ নিউজ

গাজা / গাজা-ইসরায়েল / গাজা যুদ্ধ / জিম্মি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • গাজার 'পুরনো ছকেই' ইরানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল
  • গাজায় সর্বোচ্চ ৮ হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া
  • সীমিত পরিসরে আবারও খুললো গাজার রাফাহ সীমান্ত  
  • গাজায় থাকা সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের কথা জানাল ইসরায়েল

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net