Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
August 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, AUGUST 01, 2026
নৌকার মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী মাহি, ফের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

বিনোদন

টিবিএস রিপোর্ট
19 November, 2023, 05:50 pm
Last modified: 19 November, 2023, 05:50 pm

Related News

  • মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

নৌকার মনোনয়ন ফরম কিনলেন অভিনেত্রী মাহি, ফের প্রার্থী হতে চান অপু বিশ্বাস

এছাড়া ফেরদৌস, শাকিল খান, জ্যোতিকা জ্যোতি, তারিন জাহান, রোকেয়া প্রাচীর মতো আরও অনেক তারকাও নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছেন।
টিবিএস রিপোর্ট
19 November, 2023, 05:50 pm
Last modified: 19 November, 2023, 05:50 pm
মাহিয়া মাহি (বাঁয়ে) ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী মাহিয়া মাহি।

৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রস্তুতির মধ্যে এই অভিনেত্রীর একজন প্রতিনিধি মনোনয়নের ফরম সংগ্রহ করেন।

কয়েক মাস ধরে এই অভিনেত্রী রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন, ক্ষমতাসীন দলের বিভিন্ন সভায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

এদিকে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন অভিনেত্রী অপু বিশ্বাসও।

অপু বিশ্বাস এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও মনোনয়নপ্রত্যাশী হিসেবে নির্বাচিত হননি।

এছাড়া ফেরদৌস, শাকিল খান, জ্যোতিকা জ্যোতি, তারিন জাহান, রোকেয়া প্রাচীর মতো আরও অনেক তারকাও নির্বাচনে প্রার্থী হতে আগ্রহ দেখিয়েছেন।

গতকাল (১৮ নভেম্বর) দলীয় প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগের প্রথম মনোনয়ন ফরম কেনেন। এর পর থেকে আওয়ামী লীগ এক হাজার ৬৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

মনোনয়ন ফরম বিক্রি থেকে প্রথম দিনে ক্ষমতাসীন দল প্রায় ৫ কোটি ৩২ লাখ টাকা আয় করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

তিনি জানান, 'শনিবার সকাল থেকে মোট ১ হাজার ৫০টি ফরম সরাসরি বিক্রি হয়েছে। আর ১৪টি বিক্রি হয়েছে অনলাইনে।'

৫০ হাজার টাকা দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে হচ্ছে আগ্রহী প্রার্থীদের।

সম্ভাব্য প্রার্থীরা সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আগামী ২১ নভেম্বর পর্যন্ত অনলাইনে বা সরাসরি কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম ক্রয় ও জমা দিতে পারবেন।

এর আগে বুধবার (১৫ নভেম্বর) নির্বাচন কমিশন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে।

রাজনৈতিক দলগুলো ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবে।

১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে নির্বাচন কমিশন। ৬ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নের বিরুদ্ধে আপিল করা যাবে। আর ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে হবে।

রাজনৈতিক দলগুলো ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতীক বরাদ্দ দিতে পারবে এবং ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। ৫ জানুয়ারি সকাল ৮টায় প্রচার শেষ হবে।

Related Topics

টপ নিউজ

মাহিয়া মাহি / অপু বিশ্বাস / নির্বাচন / আওয়ামী লীগ / জাতীয় নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
    আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

Related News

  • মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে ১৭ নেতাকর্মী গ্রেপ্তার
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • আইনানুগ ও বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের বিচার সুনিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জুলাই গণহত্যা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসের দায়ে দল হিসেবে আ.লীগের বিচার নিশ্চিতের দাবি
  • মুজিব বর্ষ উদযাপনে আওয়ামী সরকারের ব্যয় ৯৮২ কোটি ৯১ লাখ টাকা: সংসদে অর্থমন্ত্রী

Most Read

1
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

2
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

3
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

4
ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ক্যাথেড্রালে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যানুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাহাম ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থকদের অন্যতম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমাকে বিদেশে গ্রেপ্তারের চেষ্টা ঠেকাতে তৈরি রয়েছে ইসরায়েলের ‘স্পেশাল ফোর্স’: নেতানিয়াহু

5
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু, অগ্রাধিকার পাবে বোয়েসেল: মাহদী আমিন

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net