Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
মিধিলির আঘাতে ৩২ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন ঝালকাঠি, ভেঙেছে বেড়িবাঁধ

বাংলাদেশ

বরিশাল প্রতিনিধি
18 November, 2023, 08:15 pm
Last modified: 18 November, 2023, 08:25 pm

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

মিধিলির আঘাতে ৩২ ঘণ্টা ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন ঝালকাঠি, ভেঙেছে বেড়িবাঁধ

বরিশাল প্রতিনিধি
18 November, 2023, 08:15 pm
Last modified: 18 November, 2023, 08:25 pm

ছবি: টিবিএস

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় এক কিলোমিটারের বেশি বেড়িবাঁধ ভেঙে বিষখালী নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া জাতীয় গ্রিডের বিদ্যুৎ লাইনে গাছ পড়ে ছিঁড়ে গেছে তার। এতে ৩২ ঘণ্টারও বেশি সময় ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে পুরো জেলা।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় জেলার উপজেলাগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, মিধিলির প্রভাবে একদিনেরও বেশি সময় টানা বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের খেত। কাঁঠালিয়া উপজেলায় গাছ উপড়ে পড়ে বেশ কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলার বিদ্যুতের লাইন ধারণকারী নয়টি খুঁটি ভেঙে ও হেলে গিয়ে তিন কিলোমিটার বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে উপজেলার কচুয়া ফিডের গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

এদিকে বরিশাল শহরের উপকণ্ঠ জাগুয়ায় জাতীয় গ্রিডের ৩৩ কেভির সংযোগস্থলে পাঁচটি বিশাল আকৃতির চাম্বল গাছ পড়ে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঝালকাঠির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে, রাত ৮টার মধ্যে সংযোগ দেওয়া যেতে পারে।

জেলার চার উপজেলার বিভিন্ন গ্রামে বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জেলার বিভিন্ন আবাদি জমিতে গিয়ে দেখা গেছে আমন ধানের অধিকাংশই দমকা হাওয়ায় হেলে পড়েছে। আবার অনেক স্থানের আমন ধানের গাছ পানিতে তলিয়ে রয়েছে।

কৃষক বাবুল জানান, 'বৃষ্টির ও বন্যার পানিতে আমাদের শীতকালীর সবজি চাষের জমিগুলোতে পানি জমে ক্ষতির আশঙ্কা রয়েছে।'

কৃষক দুলাল মোল্লা জানান, 'বৃষ্টি আর বাতাসে আমনের ধান মাটিতে পড়ে পানির নিচে তলিয়ে আছে। শীতকালীর সবজি চাষের জমিগুলোতে পানি জমে ক্ষতির আশঙ্কা রয়েছে।'

ছবি: টিবিএস

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, বৃষ্টি ও বাতাসে শুয়ে পড়া আমন ধানের তেমন বেশি ক্ষতির আশঙ্কা নেই। আমন আবাদে যেসব বীজের মাথায় ধান এসেছে, সেগুলো শুয়ে পড়েছে। কিন্তু এখনও বেশিরভাগ ধানে থোর পর্যন্ত হয়েছে, মাথায় ভার না হওয়ায় সেগুলো শুয়ে পড়বে না। জেলায় আনুমানিক ৫০০ হেক্টর পাকা উপসী আমন, ২০০ হেক্টর দুধকলম ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি জানান, জেলায় ১,৫৫০ হেক্টর জমিতে শাকসবজি চাষ করা হয়েছে। তবে এর মধ্যে আনুমানিক ১১০ হেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে। জেলায় ৩,৩০০ হেক্টর খেসারীর মধ্যে আনুমানিক ৭০০ হেক্টর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর ৫০০ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Related Topics

টপ নিউজ

মিধিলি / ঘূর্ণিঝড়ের প্রভাব / ঘূর্ণিঝড় মিধিলি / বরিশাল / ঝালকাঠি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১
  • হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
    ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ফাইল ছবি: সংগৃহীত
    দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

Related News

  • ৫ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিল স্থানীয় সরকার বিভাগ
  • বাসমালিক সমিতির দ্বন্দ্ব, বরিশাল থেকে ৬ রুটে বাস চলাচল বন্ধ
  • বরিশালে পল্লী চিকিৎসকের ইনজেকশনে যুবকের মৃত্যুর অভিযোগ
  • বরিশালে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪
  • বরিশালে গৃহকর্মীর শরীরে গরম পানি ঢেলে দগ্ধ করার অভিযোগে গৃহকর্ত্রী গ্রেপ্তার

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ভুয়া প্রজ্ঞাপন দেখিয়ে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক হওয়ার চেষ্টা, আটক ১

4
হাইফার ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুর্নীতির অভিযোগ: আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

6
প্রতীকী ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের তেল নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর ১১৬ ডলার ছুঁয়েছে ব্রেন্ট ক্রুডের দর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net