Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
মাইকেল জ্যাকসনের জ্যাকেট নিলামে আড়াই লাখ পাউন্ডে বিক্রি

বিনোদন

টিবিএস ডেস্ক
11 November, 2023, 07:35 pm
Last modified: 11 November, 2023, 08:43 pm

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি

মাইকেল জ্যাকসনের জ্যাকেট নিলামে আড়াই লাখ পাউন্ডে বিক্রি

সাদা-কালো রঙের জ্যাকেটটি মাইকেল জ্যাকসন মূলত পেপসির একটি বিজ্ঞাপনে গায়ে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল যে, নিলামে জ্যাকেটটি দুই লাখ থেকে ৪ লাখ পাউন্ডের মধ্যে বিক্রি হবে।
টিবিএস ডেস্ক
11 November, 2023, 07:35 pm
Last modified: 11 November, 2023, 08:43 pm
ছবি: পিএ মিডিয়া

প্রয়াত মার্কিন সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসনের বিখ্যাত একটি লেদার জ্যাকেট নিলামে প্রায় আড়াই লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। ১৯৮০ এর দশকে আইকনিক এই জ্যাকেটটি পরেছিলেন জনপ্রিয় এই পপ তারকা। খবর বিবিসির।

সাদা-কালো রঙের জ্যাকেটটি মাইকেল জ্যাকসন মূলত পেপসির একটি বিজ্ঞাপনে গায়ে দিয়েছিলেন। ধারণা করা হচ্ছিল যে, নিলামে জ্যাকেটটি দুই লাখ থেকে ৪ লাখ পাউন্ডের মধ্যে বিক্রি হবে।

গতকাল (শুক্রবার) লন্ডনে নিলামটি অনুষ্ঠিত হয়। সেখানে জ্যাকসনের জ্যাকেট ছাড়াও জর্জ মাইকেল, এমি ওয়াইনহাউজ ইত্যাদি নানা বিখ্যাত ব্যক্তির স্মৃতি বিজরিত প্রায় ২০০ টি পণ্য বিক্রি করা হয়। এতে আরও ছিল ডেভিড বোউই, ওয়েসিস এবং দ্য বিটলসের বিভিন্ন সামগ্রী।

মাইকেল জ্যাকসন জ্যাকেটটি পরেছিলেন মূলত ১৯৮৪ সালে; বিশ্ববিখ্যাত সফট ড্রিংক কোম্পানি পেপসির হয়ে সিরিজ বিজ্ঞাপন করার প্রথমদিকে।

মাইকেল জ্যাকসনের পেপসির জন্য করা ঐ বিজ্ঞাপনগুলি তখন অবশ্য বেশ সাড়া ফেলেছিল। বিশেষ করে একটি বিজ্ঞাপনে শট নেওয়ার সময় জ্যাকসনের চুলে আগুন লেগে গিয়েছিল। এতে করে এই মহাতারকার দেহ গুরুতরভাবে পুড়ে যায়। তবে সেই সময় তার পরনে ছিল ভিন্ন রকমের জ্যাকেট।

অন্যদিকে মাইকেল জ্যাকসন আরেকটি জ্যাকেট পরেছিলেন মার্কিন গায়িকা আরেথা ফ্র্যাঙ্কলিনের সাথে 'আই নিউ ইউ ওয়েটিং (ফর মি)' এ ডুয়েটিং করার সময়। এটিও নিলামে ৯৩,৭৫০ পাউন্ডে বিক্রি করা হয়। ধারণা করা হচ্ছিল যে, এই জ্যাকেটটি হয়তো ৩০ হাজার থেকে ৬০ হাজার পাউন্ডে বিক্রি হবে।

অন্যদিকে ব্রিটিশ সঙ্গীতশিল্পী অ্যামি ওয়াইনহাউস ২০০৭ সালে নিজের শেষ অ্যালবাম 'ব্যাক টু ব্যাক' এর 'ইউ নো আই এম নো গুড' গানটির মিউজিক ভিডিওতে একটি হেয়ারপিস পরেছিলেন। সেটি আনুমানিক দামের একটু কমে, ১৮,৭৫০ পাউন্ডে বিক্রি হয়েছে।

মাইকেল জ্যাকসনের স্মৃতিবিজরিত বহু পণ্য এর আগেও বেশ চড়া দামে বিক্রি হয়েছে। তারমধ্যে একটি হচ্ছে তার আইকনিক ব্ল্যাক ফেডোরা হ্যাট; যেটি পরে তিনি ১৯৮৩ সালে প্রথমবারের মতো বিখ্যাত মুনওয়াক ড্যান্স দিয়েছিলেন। চলতি বছরের সেপ্টেম্বর মাসে হ্যাটটি ৭৭,৬৪০ পাউন্ডে নিলামে বিক্রি করা হয়েছিল।

Related Topics

টপ নিউজ

মাইকেল জ্যাকসন / নিলাম / পপ তারকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
  • ছবি: রয়টার্স
    ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে
  • ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
    ‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

Related News

  • চার ব্যাংক থেকে আরও ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক
  • অনুদান পাওয়া শার্লক হোমসের দুর্লভ প্রথম সংস্করণ নিলামে বিক্রি হলো ১৮ লাখ টাকায়
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • ক্যালিফোর্নিয়ায় গ্রেপ্তার ব্রিটনি স্পিয়ার্স
  • নতুন করে প্রকাশ এপস্টিনের হাজারো নথি; রয়েছে ক্লিনটন, অ্যান্ড্রু ও মাইকেল জ্যাকসনের ছবি

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

3
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

4
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সঙ্গে চুক্তি সইয়ের কাছাকাছি ট্রাম্প; যা আছে এতে

6
ছবি: এআই জেনারেটেড/ককরোচ জনতা পার্টি
আন্তর্জাতিক

‘তেলাপোকারা মরে না’: ‘ককরোচ জনতা পার্টি’র ওয়েবসাইট বন্ধ, নতুন সাইট আনছেন প্রতিষ্ঠাতা দিপক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net