Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
বাবরী মসজিদ মামলার শুনানি আজ

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
06 August, 2019, 03:55 pm
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • মোগল স্থাপত্য বনাম ধর্মীয় টানাপড়েন: তাজমহলের পরিচয় পাল্টে দিতে চাচ্ছে এক বলিউড সিনেমা
  • অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বলিউড তারকাদের ভিড়
  • অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় হিন্দু মন্দির, উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি
  • নোয়াখালীর গান্ধী আশ্রমের ৭৫ বছর: শান্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে এখনও
  • বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সবাই খালাস

বাবরী মসজিদ মামলার শুনানি আজ

গত ১১ জুলাই মধ্যস্থতা কমিটির মধ্যে আলোচনা কতদূর এগিয়েছে তা ওই কমিটির কাছে জানতে চায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এস এ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুন নাজিরের সাংবিধানিক বেঞ্চ। মধ্যস্থতার প্রয়োজন না থাকলে ২৫ জুলাই থেকে মামলা শুরু করা যেতে পারে বলে জানানো হয়।
টিবিএস রিপোর্ট
06 August, 2019, 03:55 pm
Last modified: 25 August, 2019, 04:23 am
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় ঐতিহাসিক বাবরী মসজিদ ধ্বংস করে উগ্রহিন্দুত্ববাদীরা

অযোধ্যার বাবরি মসজিদের জমি নিয়ে সমাধানে পৌঁছাতে পারেনি ভারতের সুপ্রিমকোর্টের মধ্যস্থতাকারী প্যানেল। তাই আজ মঙ্গলবার (৬ আগস্ট) সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত কনস্টিটিউশন বেঞ্চে এই মামলার শুনানি শুরু হবে।

২০১০ সালে অযোধ্যা মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের রায়ে ২.৭৭ একরের ওই জমি সুন্নি ওয়াকফ বোর্ড, হিন্দু মহাসভার রাম লাল্লা সংগঠন এবং নির্মোহী আখড়া সম্প্রদায়ের মধ্যে তিন ভাগে ভাগ করে দিতে বলা হয়। ওই জমির মালিকানা নিয়ে এর পর থেকে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া  ভগবান রামচন্দ্রের (রাম লালা) শুরু হয় সেই বিবাদ।

আদালতের সেই রায়ের বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ে।

গত ১১ জুলাই মধ্যস্থতা কমিটির মধ্যে আলোচনা কতদূর এগিয়েছে তা ওই কমিটির কাছে জানতে চায় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এস এ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং আব্দুন নাজিরের সাংবিধানিক বেঞ্চ। মধ্যস্থতার প্রয়োজন না থাকলে ২৫ জুলাই থেকে মামলা শুরু করা যেতে পারে বলে জানানো হয়।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি দফতরে অযোধ্যা মামলার রিপোর্ট জমা দেয় মধ্যস্থতাকারী ওই কমিটি। রিপোর্টে তারা জানায় বিষয়টির মীমাংসা করতে তারা ব্যর্থ হয়েছে। এরপর প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান আজ মঙ্গলবার থেকে প্রতিদিন মামলাটির শুনানি হবে।

১৯৯২ সালে হিন্দুরা ওই বিতর্কিত জায়গায় একত্রিত হয়ে মোগল সম্রাট বাবরের নামের ষোড়শ শতকের মসজিদটি ধ্বংস করে দেন। এ নিয়ে পরবর্তী দাঙ্গায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

এ ছাড়া এই মসজিদ নিয়ে হিন্দু ও মুসলমানদের মধ্যে বিতর্কে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। মুসলমানরা সেখানে নতুন একটি মসজিদ গড়তে চান। হিন্দুদের দাবি, সেখানে তাদের দেবতা রামের জন্ম হয়েছিল। কাজেই তারা সেখানে রামমন্দির নির্মাণ করতে চান।

১৫২৬ সালে মোগল সম্রাট বাবর মসজিদটি নির্মাণ করেছিলেন। ১৮৮৫ সালে মসজিদ প্রাঙ্গণে হিন্দু ধর্মীয় সংস্থাগুলো দেবতা রামের সম্মানে একটি মন্দির নির্মাণের অনুমতি চাইলে তা প্রত্যাখ্যান করা হয়।

১৯৪৯ সালে একদল হিন্দু মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে রামের একটি মূর্তি স্থাপন করেন। কিন্তু সেটি না সরিয়ে তালাবদ্ধ করে রাখা হয়। এ ছাড়া একজন হিন্দু ধর্মীয় গুরুকে সেটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়।

১৯৮৬ সালে ফয়জাবাদ জেলা প্রশাসন মসজিদ প্রাঙ্গণ হিন্দুদের ধর্মীয় আচার পালনের জন্য উন্মুক্ত করে দেয়। এর পর ১৯৯২ সাল পর্যন্ত পরিস্থিতি বেশ শান্তই ছিল। কিন্তু ওই বছর বর্তমানে ক্ষমতাসীন বিজেপিসহ বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মীরা মসজিদটি ধ্বংস করে দেন।

Related Topics

বাংলাদেশ

বাবরি মসজিদ / হিন্দু-মুসলিম দাঙ্গা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • মোগল স্থাপত্য বনাম ধর্মীয় টানাপড়েন: তাজমহলের পরিচয় পাল্টে দিতে চাচ্ছে এক বলিউড সিনেমা
  • অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বলিউড তারকাদের ভিড়
  • অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় হিন্দু মন্দির, উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি
  • নোয়াখালীর গান্ধী আশ্রমের ৭৫ বছর: শান্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে এখনও
  • বাবরি মসজিদ ধ্বংসের মামলায় সবাই খালাস

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net