Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
যশোরের এমপি রণজিত করোনায় আক্রান্ত, সিএমএইচে ভর্তি

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
09 June, 2020, 12:30 pm
Last modified: 09 June, 2020, 12:38 pm

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

যশোরের এমপি রণজিত করোনায় আক্রান্ত, সিএমএইচে ভর্তি

যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায়।
টিবিএস ডেস্ক
09 June, 2020, 12:30 pm
Last modified: 09 June, 2020, 12:38 pm

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন।

সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

তিনি রাত সাড়ে ১২টার দিকে বলেন, 'সোমবার সকালে এমপি রণজিত রায়ের যশোর শহরের বাসভবন থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। একই সময়ে তার পরিবারের আরও সাত সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয় পরীক্ষার জন্য। রাতে পাওয়া ফলাফলে দেখা যায়, এমপি রণজিত রায় করোনাভাইরাসে আক্রান্ত।'

ঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিত রায় যশোর শহরের রেল রোডের বাসভবনে সপরিবারে বসবাস করেন।

সিভিল সার্জন জানান, রণজিত রায় কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন।

যবিপ্রবি জিনোম সেন্টারের টিম লিডার ড. হাসান মো. আল ইমরান জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে যশোরের সিভিল সার্জন আটটি নমুনা অ্যাম্বুলেন্সযোগে পাঠান। তিনি অনুরোধ করেন, নমুনাগুলো যেন বিশেষ ব্যবস্থায় দ্রুত পরীক্ষা করে প্রতিবেদন পাঠানো হয়। সে অনুযায়ী দুপুর ১টার দিকে কাজ শুরু করে ড. ইমরানের নেতৃত্বাধীন টিম। তারা রাত সাড়ে ৮টার দিকে নমুনা পরীক্ষা শেষে ফলাফল সিভিল সার্জনকে জানিয়ে দেন।

রাত দেড়টার দিকে রণজিত রায়ের ছেলে বাঘারপাড়া যুবলীগ নেতা রাজিব রায় বলেন, 'বাবাকে এইমাত্র সিএমএইচে ভর্তি করা হলো। আপাতত এ হাসপাতালেই তার চিকিৎসা চলবে। দরকার হলে ঢাকায়ও নেওয়া হতে পারে।'

Related Topics

টপ নিউজ

যশোর / সাংসদ / রণজিত / করোনাভাইরাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • যশোর ও কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত অন্তত ৩০
  • যশোরে চার শতাধিক দুস্থ নারীকে নিজ হাতে আপ্যায়ন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
  • যশোরে কোরবানির হাটে মরুভূমির উট, দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা
  • ধানের মণ ১০০০ টাকা: যশোরে চাহিদার দ্বিগুণ উৎপাদন হলেও ন্যায্যমূল্য নিয়ে দুশ্চিন্তায় কৃষক
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net