Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল সংলাপে বসছে ইসি, বিএনপির বর্জন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 November, 2023, 07:55 pm
Last modified: 03 November, 2023, 08:05 pm

Related News

  • ক্ষমতার বিরুদ্ধে তারুণ্য, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি
  • সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ১১ দলীয় ঐক্য, উদ্বেগের কারণ নেই বলছে নির্বাচন কমিশন
  • ঠাকুরগাঁও উপনির্বাচন: অনিয়মের শঙ্কায় সিইসির সঙ্গে জামায়াতসহ ১১ দলের বৈঠক, সেনা মোতায়েনের দাবিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • বৈষম্যহীন সমাজ গড়তে তরুণদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে: সংলাপে বক্তারা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল সংলাপে বসছে ইসি, বিএনপির বর্জন

টিবিএস রিপোর্ট
03 November, 2023, 07:55 pm
Last modified: 03 November, 2023, 08:05 pm

আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানাতে ও আলোচনা করতে শনিবার (৪ নভেম্বর) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আলোচনার জন্য ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করেছে কমিশন। বিএনপি ইতিমধ্যে সংলাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশিরভাগ শীর্ষ নেতা ইতিমধ্যে কারাবন্দি হয়েছেন।

দুটি স্লটে সংলাপ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। সকালের অধিবেশন সকাল সাড়ে ১০টায় এবং বিকালের অধিবেশন ৩টায় হবে। প্রতি অধিবেসনে ২২টি দল অংশ নেবে।

প্রত্যেক দল থেকে দুটি করে প্রতিনিধি দলকে সংলাপে অংশ নিতে অনুরোধ করেছে ইসি।

এর আগে গত বছরের জুলাইয়ে ইসি ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হয়। তবে ওই সংলাপে বিএনপিসহ ৯টি দল অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিএনপি ছাড়াও তাদের জোটের আরও কয়েকটি দল সংলাপে যাওয়ার আগ্রহ নেই বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে। এদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, কল্যাণ পার্টি, জেএসডি রয়েছে। 

এদিকে কোনো জোটে না থাকলেও সংলাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

ইসলামিক দলগুলোর মধ্যে যারা ইসির সংলাপে যাবে না, তাদের মধ্যে আছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস ও বাংলাদেশ খেলাফত মজলিস। 

জাতীয় পার্টি যাবে কি না, সেটি শুক্রবার সিদ্ধান্ত নেওয়ার কথা। তবে শুক্রবার রাতে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুকে ফোন করা হলেও তিনি কল ধরেননি।

আওয়ামী লীগের পক্ষ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব.) ফারুক খান এবং তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ ইসির সংলাপে অংশগ্রহণ করবেন বলে গমাধ্যমে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আওয়ামী লীগের মতোই সংলাপে যাবে জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলের শরিকরা। একই সিদ্ধান্ত নিয়েছে গণফোরাম ও বিকল্পধারা।

এছাড়া কোনো জোটে নেই কিন্তু সংলাপে অংশগ্রহণ করবে, এমন দলগুলোর মধ্যে আছে তৃণমূল বিএনপি, এনপিপি, বাংলাদেশ ন্যাপ ও নতুন নিবন্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)।

ইসলামিক দলগুলোর মধ্যে ইসির সংলাপে যাওয়ার পক্ষে আছে ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

 

Related Topics

টপ নিউজ

ইসি / নির্বাচন কমিশন / রাজনীতি / সংলাপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • ক্ষমতার বিরুদ্ধে তারুণ্য, বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি
  • সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় ১১ দলীয় ঐক্য, উদ্বেগের কারণ নেই বলছে নির্বাচন কমিশন
  • ঠাকুরগাঁও উপনির্বাচন: অনিয়মের শঙ্কায় সিইসির সঙ্গে জামায়াতসহ ১১ দলের বৈঠক, সেনা মোতায়েনের দাবিসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
  • ইশরাক হোসেনের উত্থান ও পতন
  • বৈষম্যহীন সমাজ গড়তে তরুণদের নেতৃত্ব বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে: সংলাপে বক্তারা

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net