Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
চট্টগ্রামে রাতে তিন বাসে আগুন, সকাল থেকে নগরে যান চলাচল কম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
31 October, 2023, 09:55 am
Last modified: 31 October, 2023, 01:12 pm

Related News

  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

চট্টগ্রামে রাতে তিন বাসে আগুন, সকাল থেকে নগরে যান চলাচল কম

অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একই দিন ৯টা পর্যন্ত সকল ট্রেন যথাসময়ে চট্টগ্রাম স্টেশন পৌঁছেছে। অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একই দিন ৯টা পর্যন্ত সকল ট্রেন যথাসময়ে চট্টগ্রাম স্টেশন পৌঁছেছে।
টিবিএস রিপোর্ট 
31 October, 2023, 09:55 am
Last modified: 31 October, 2023, 01:12 pm
ছবি: টিবিএস

বিএনপি ও জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধে সোমবার (৩০ অক্টোবর) রাত থেকে চট্টগ্রাম নগরীতে তিনটি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। সর্বশেষ মঙ্গলবার ভোর ছয়টার দিকে নগীরর ইপিজেড থানার সল্টগুলা ক্রসিং এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

অবরোধের আগের রাতে চট্টগ্রাম নগরীতে আরো দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরমধ্যে রাত সোয়া ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতলে একটি সিটি বাস এবং রাত পৌনে ১০টার দিকে গরীবুল্লাহ শাহ মাজার এলাকায় একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট থানা পুলিশ। 

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ হোসাইন বলেন, বাসটি যাত্রী তোলার জন্য সল্টগুলা ক্রসিং এলাকায় দাঁড়ায়। ওই সময় যাত্রীবেশে দুজন উঠে বাসে আগুন দিয়ে দ্রুত নেমে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইপিজেডের কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যান। প্রায় আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মঙ্গলবার অবরোধ শুরুর প্রথম দিনে সকাল ৯টা পর্যন্ত সড়কে যানচলাচল কম ছিল। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সড়কে যানবাহন বাড়ছে। এদিন সড়কে রিকশা, অটোরিকশা, টেম্পু, মিনিবাসসহ ব্যক্তিগত গাড়ির চলাচল বেশি।

মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে সকাল ৯ টা পর্যন্ত, নগরীর অক্সিজেন মোড়, টেকনিক্যাল মোড়, ২ নম্বর গেইট, জিইসি মোড়, ওয়াসার মোড় এলাকায় দেখা যায়, প্রতিদিনের চেয়ে যাত্রীবাহী বাসের সংখ্যা কম। অফিসগামী যাত্রীদের অটোরিকশা, টেম্পু, রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে নিজ নিজ অফিসের উদ্দেশ্যে যেতে দেখা গেছে।

জিইসি মোডে অফিসগামী যাত্রী আনোয়ার হোসেন বলেন, সড়কে গণপরিবহনের উপস্থিতি কম লক্ষ করা যাাচ্ছে। প্রতিদিন বাসে করে আগ্রাবাদের অফিসে যাই। আজ রাইড শেয়ারিং মোটর সাইকেলে করে অফিসে যেতে হচ্ছে। 

চট্টগ্রাম মেট্রোপলিটন সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন টিবিএসকে বলেন, অবরোধের প্রভাবে চট্টগ্রাম নগরীতে প্রায় ৮০ শতাংশ গণপরিবহন চলাচল করছে। সময় বাড়ার সাথে সাথে ২০ শতাংশ গাড়িও চলাচল করবে। তিনি আরো বলেন, চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটে ১২০০ মিনি বাস ১৬০০ হিউম্যান হলার এবং ২০০ টেম্পু চলাচল করে। 

এদিকে অবরোধের প্রথম দিনে চট্টগ্রাম থেকে যথাসময়ে ছেড়ে গেছে সবকটি ট্রেন। একই দিন ৯টা পর্যন্ত সকল ট্রেন যথাসময়ে চট্টগ্রাম স্টেশন পৌঁছেছে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে কোন জায়গায় অবরোধ দেখা না গেলেও দুরপাল্লার যান চালচল খুবই কম। 

অবরোধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক স্বাভাবিক রাখাসহ সার্বিক নিরাপত্তায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলায় দুই প্লাটুন করে মোট চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করে বিএনপি। একই দিন মতিঝিল শাপলা চত্ত্বর এলাকায় সমাবেশ করে জামায়াত। তবে অপ্রীতিকর ঘটনা ছাড়া জামায়াতের কর্মসূচি শেষ হলেও বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে এক পুলিশসহ নিহত হওয়া ছাড়াও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এর জেরে প্রথমে হরতাল এবং পরে অবরোধের ঘোষণা দেয় বিএনপি।  

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / অবরোধ / বিএনপি / বাসে আগুন / আগুন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
    বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

Related News

  • দেনমোহর স্ত্রীর অধিকার, আর্থিক সংকট দেখিয়ে স্বামী দায় এড়াতে পারবেন না: হাইকোর্ট
  • সাঙ্গু নদে বিদ্যুৎকেন্দ্রের পোড়া তেল, আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবেশ অধিদপ্তর
  • চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে গিয়ে মিনিবাসের ধাক্কা, আহত পুলিশ সদস্যের মৃত্যু
  • অপরাধের বিরুদ্ধে দলের কঠোর অবস্থান, আতঙ্কে বিএনপি নেতাদের একাংশ
  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

3
প্রধানমন্ত্রীর সঙ্গে টয়োটা তুশো করপোরেশনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশে এইচইভি গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করবে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষাছুটি শেষে কর্মস্থলে না ফেরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষকের পদ শূন্য ঘোষণা

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব করল বাংলাদেশ ব্যাংক, সেবা স্বাভাবিক করার নির্দেশ

6
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net