Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
May 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MAY 02, 2026
হরতালে সংঘর্ষ-ভাঙচুর: সিলেটে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

সিলেট প্রতিনিধি
30 October, 2023, 06:35 pm
Last modified: 30 October, 2023, 06:47 pm

Related News

  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

হরতালে সংঘর্ষ-ভাঙচুর: সিলেটে বিএনপি-জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, ‘পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধের ঘটনায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। মামলায় এজাহারনামীয় আসামিদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
সিলেট প্রতিনিধি
30 October, 2023, 06:35 pm
Last modified: 30 October, 2023, 06:47 pm
২৯ অক্টোবর সিলেটে হরতাল চলাকালে পিকেটারদের সাথে পুলিশের বিক্ষিপ্ত ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

গতকাল রোববার হরতাল চলাকালে সিলেটে পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধের ঘটনায় পাঁচটি মামলা হয়েছে।

এসব মামলায় বিএনপি জামায়াতের পাঁচ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৬৯ জনের নাম উল্লেখ করে, এবং আরও অন্তত ৪৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

সোমবার সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, রোববার রাতে নগরের এয়ারপোর্ট থানায় একটি, জালালাবাদ থানায় একটি, দক্ষিণ সুরমা থানায় একটি এবং কোতোয়ালি থানায় দুইটি মামলা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ তার থানায় দুটি মামলার বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'রোববার রাতে মামলা দুটি দায়ের হয়। দুই মামলায় অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।' হরতালের সময় আটক বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীকে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে জানান ওসি।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী শেখ বলেন, 'পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর, সড়ক অবরোধের ঘটনায় পুলিশ বাদী হয়ে এসব মামলা করে। মামলায় এজাহারনামীয় আসামিদের মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে উত্তপ্ত ছিল সিলেট। হরতাল চলাকালে পিকেটারদের সঙ্গে পুলিশের বিক্ষিপ্ত ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

পিকেটারদের নিবৃত্ত করতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। হরতাল চলাকালে পৃথক স্থান থেকে বিএনপি-জামায়াতের ৭ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ছাড়া বেশ কয়েকটি গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে।

পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় ১৮০ রাউন্ড শটগানের গুলি, একটি টিয়ারগ্যাস ও ১৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। 

 

Related Topics

টপ নিউজ

সিলেট / হরতাল / মামলা / বিএনপি / জামায়াতে ইসলামী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 
  • সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
    বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?
  • শজনে গাছ। ছবি: সংগৃহীত
    খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা
  • ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান
  •  মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
    ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

Related News

  • আগামীকাল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • একাত্তরের জামায়াত আর বর্তমান জামায়াত এক নয়: গোলাম পরওয়ার
  • বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরাই জনবিচ্ছিন্ন হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু
  • জুলাই সনদকে বিএনপি প্রতারণার দলিলে পরিণত করেছে: নাহিদ ইসলাম
  • ২৩,৮৬৫ রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

একীভূত ৫ ব্যাংকে আটকে থাকা অর্থে প্রভিশন রাখার বাধ্যবাধকতা তুলে দিল বাংলাদেশ ব্যাংক 

2
সুন্দরবনের ভারতীয় অংশের নদীতে মাছ ধরছেন এক নারী। সুন্দরবনের মতো বেশ কিছু দুর্গম এলাকায় সীমান্ত ভাগাভাগি করছে বাংলাদেশ ও ভারত। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বদলে কেন কুমির ও সাপ ছাড়তে চাইছে ভারত?

3
শজনে গাছ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

খাবার পানির ৯৮% মাইক্রোপ্লাস্টিক দূর করতে পারে 'অলৌকিক' শজনে গাছ: গবেষণা

4
ইরানের ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কায় চাপা পড়া ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দ্রুত বের করছে ইরান

5
 মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার (ডানে)। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানে সম্ভাব্য ‘চূড়ান্ত’ হামলার পরিকল্পনা, ট্রাম্পকে ব্রিফ করলেন সেন্টকম কমান্ডার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী খুন: বৃষ্টির মরদেহ শনাক্ত, দেশে আনার প্রক্রিয়া শুরু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net