Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
একটি দুর্ঘটনা, আর এক ভাইকে খুঁজে পেতে আরেক ভাইয়ের লড়াই!

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
26 October, 2023, 09:45 am
Last modified: 26 October, 2023, 10:07 am

Related News

  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, তিন দিনের মধ্যে প্রতিবেদন

একটি দুর্ঘটনা, আর এক ভাইকে খুঁজে পেতে আরেক ভাইয়ের লড়াই!

মোঃ ফয়সাল আহমেদ
26 October, 2023, 09:45 am
Last modified: 26 October, 2023, 10:07 am
ছবি-সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে সোমবার সংঘটিত দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যায় আহসান শেখ নামের একজন যাত্রী। ট্রেনটির পেছন থেকে তিনটি বগি দুর্ঘটনায় পড়ে। কিন্তু আহসান সৌভাগ্যবশত চার নাম্বার বগিতে থাকায় তার বগিটি থাকে অক্ষত। তার পরিবারও সাথে ছিল তবে তাদের সহ ঐ বগির সবাই সুস্থ ছিল।

বগির কোন ক্ষতি না হলেও সেখানকার যাত্রীরা সবাই আতংকিত হয়ে পড়ে। তাই আহসান তার পরিবারকে নিয়ে বাইরে চলে আসে।

এরপর পাশেই দাঁড়িয়ে তারা দুর্ঘটনায় কবলিত হতাহতদের উদ্ধার কার্যক্রম দেখছিল। হঠাত আহসানের পরিচিত একজন (তিনিও ওই ট্রেনের যাত্রী ছিল ও সামান্য আঘাতপ্রাপ্ত ছিল) তাকে ডাক দিয়ে জানতে চায় সে তার ভাইকে পেয়েছে কিনা।

আহসান জানত না তার আপন ভাইও একই ট্রেনে ঢাকা আসছিল। তাই সে কিছু না বুঝতে পেরে লোকটিকে বলে, 'আমি পরিবার নিয়ে আজ ঢাকা যাচ্ছিলাম। তুমি কোন ভাইয়ের কথা বলছ?'  

লোকটি তখন আহসানকে জানায় যে, তার আপন বড়ভাইও এই ট্রেনে করে আজ ঢাকা যাচ্ছিল। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া দ্বিতীয় বগিতে সে ছিল। তাকে পাওয়া যাচ্ছে না।

শুনেই আহসান চিৎকার দিয়ে ওঠে। মানুষ ঠেলে সে দুর্ঘনায় কবলিত বগির দিকে দৌড় দেয়। উচ্চস্বরে ভাইয়ের নাম ধরে ডাকতে থাকে। কিন্ত কোন সাড়া পাচ্ছিল না।

ততক্ষণে ওই স্থানে চলে আসে বর্ডার গার্ডের সদস্যরা, তারা আহসানকে দুর্ঘটনাস্থল থেকে সরাতে উদ্দ্যত হয়। কিন্তু আহসানের পাগলের মত কান্না তাদেরকেও নাড়া দেয়। বর্ডার গার্ডের সদস্যরা আহসানকে তার ভাইয়ের নাম্বারে কল দিতে বলে যাতে ফোনের শব্দে তাকে 'লোকেট' করা যায়।

আহসান কল দেয়। ফোনে রিং হলেও কোন শব্দ পাচ্ছিল না কেউ। প্রায় ৩০ মিনিট টানা কল দেয়ার পর কেউ একজন সেই ফোনটি ধরে।

"এই আধা ঘণ্টা সময় আমার জন্য অনেক কঠিন ছিল। মনের মধ্যে ঝড় চলছিল। একটা অনিশ্চয়তপূর্ণ সময়। লোকটি কল ধরেই জানতে চাইলো আমি কে। আমি তাকে বললাম, আপনি যার ফোন ধরেছেন আমি তার ছোট ভাই। তাকে খুঁজছি। লোকটি আমাকে জানায় আমার ভাইকে তারা ভৈরব হাসপাতাল নিয়ে যাচ্ছে। আমাকে যেতে বলল। আমি বললাম, 'বাবা, আপনি যে হন- আপনি আমার বাবা। আমার ভাইকে আপনি ভালভাবে হাসপাতাল নিয়ে যান আমিও আসছি।" 

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত তার ভাইয়ের পাশে বসেই এই প্রতিবেদককে কথাগুলো জানায় আহসান। 

আহসান বলতে থাকেন, 'এরপর আমি আমার পরিবারকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে দ্রুত রিক্সা নিয়ে হাসপাতাল যাই। গিয়ে দেখি ভাই বেহুঁশ, ফ্লোরে পড়ে আছে। ডাক্তাররা তাকে একের পর এক ব্যান্ডেজ করছে। আমার যাওয়ার পর ডাক্তার জানায় তার অনেক রক্ত গেছে, রক্ত দেওয়া লাগবে। আমি এদিক সেদিক মাতালের মত দৌড়াতে লাগলাম, একে ওকে ফোন দিতে থাকলাম। সবাই রক্তের গ্রুপ জানতে চায়। আবার ডাক্তারের কাছে গেলাম। তারা ব্লাড টেস্ট করে আমাকে গ্রুপ জানায়। আমি রক্তের জন্য আবার যখন ছুটাছুটি করছিলাম, তখন এক ভাই স্বেচ্ছায় রক্ত দিতে এগিয়ে আসে ও আমাকে রক্তের ব্যবস্থা করে দেয়।'

'পকেটেও তখন টাকা ছিল ২০০০, তার মধ্যে রক্ত নিতে ১৩০০ টাকা খরচ হয়ে যায়', তিনি যোগ করেন।

আহসান জানান, 'রক্ত দেয়ার পর ডাক্তার জানায় তাকে বাঁচাতে হলে উন্নত কোন হাসপাতালে নিতে হবে। পরে তাকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেই ও একটি অ্যাম্বুলেন্স ম্যানেজ করি। অনেক রাতে ঢাকা মেডিকেল কলেজে আসি। আসার পরপরই এখানকার ডাক্তাররা চিকিৎসা দেন। এখন ভাই অনেক ভাল আছেন', বলছিলেন আহসান। 

যে বড় ভাইকে নিয়ে এতক্ষণ কথা হচ্ছিল তিনি আবুল কাসেম (৫৫)। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে তিনি বেঁচে ফিরলেও, এখনও তিনি পুরোপুরি শংকামুক্ত নন বলে জানান একজন ডিউটি ডাক্তার। 

নাম প্রকাশে অনিচ্ছুক চিকিৎসক বলেন, 'তিনি এখন অনেক ভাল আছেন। তবে তার ইন্টারনাল কী পরিমাণ হ্যামারেজ হয়েছে সেটা জানতে কিছু পরীক্ষা করা হবে। তারপর তার অবস্থা বোঝা যাবে।' 

আবুল কাসেম এখন ঢাকা মেডিকেলে ১১৫ নাম্বার ওয়ার্ডের ৮ নাম্বার বেডে চিকিৎসা নিচ্ছেন। অত্যন্ত দুর্বল ও ক্ষীণ কণ্ঠে সেই দিনের বর্ণনা দেন তিনিও। 

কাসেম বলেন, "কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসছিলাম। আমি তখন সিটে বসে জানালা দিয়ে বাইরে দেখছিলাম। হঠাৎ আমি সামনে উপুর হয়ে পড়ি। ওঠার চেষ্টা করি অনেক, কিন্তু কোনভাবে উঠতে পারছিলাম না। পেছনে তাকিয়ে দেখি আমার পায়ের পুরো চামড়া উঠে গিয়ে সিটের লোহার মধ্যে ঢুকে গেছে। হাতও নাড়াতে পারছিলাম না, ভেংগে গেছে।" 

মৃত্যুকূপ থেকে ফিরে আসা কাসেম যোগ করেন, "শুধু কিছু কণ্ঠ শুনি–ওনাকে ধরেন, তাকে উঠান, উনি তো মারা যাবেন…, আর কান্নার শব্দ। ভাবছিলাম হয়ত আমিও মারা যাব। এরপর আমার চোখ বন্ধ হয়ে যায়, তারপর আর কিছুই মনে নাই। জ্ঞান ফিরলে দেখি আমি হাসপাতালে।"

পাশেই তার ছেলে নুরুজ্জামান, তার মেয়ে মরিয়ম ও স্ত্রী দাঁড়িয়ে শুনছিল সব। সবার মুখ ছিল শুকনো। 

জানতে চাইলাম, চিকিৎসা কিভাবে হচ্ছে। তার স্ত্রী বলেন, "আমরা গরীব মানুষ। তিনি একা আয় করেন। বাড্ডায় পাটের বস্তার ব্যবসা করেন। তার এই অবস্থায় আমাদের হাতে কোন টাকা নাই। কোন রকম ধারদেনা করে চলছি। কতদিন চিকিৎসা চালাতে পারব জানি না। তিনি আয় করতে পারলেই আমাদের সংসার চলে।" 

এদিকে দুর্ঘটনায় হতাহতদের কোন ক্ষতিপূরণ দেয়া হবে কি-না জানতে চাইলে রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল আহসান বলেন, "মন্ত্রী দেশের বাইরে আছে। তিনি ফিরে আসলে ক্ষতিপূরণের বিষয় আলোচনা হবে।"

Related Topics

টপ নিউজ

ট্রেন দুর্ঘটনা / ভৈরব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ছবি: টিবিএস
    আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ
  • ছবি: সংগৃহীত
    অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

Related News

  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু: প্রধান আসামি গেটম্যান হেলাল গ্রেপ্তার
  • ‘হঠাৎ বাসের ছাদে বাড়ি খেলাম, এরপর কিছু মনে নাই’: কুমিল্লায় দুর্ঘটনার শিকার বাসযাত্রী
  • নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে: রেলপথ প্রতিমন্ত্রী
  • কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনসহ নিহত ৪
  • কুমিল্লায় ট্রেন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠন, তিন দিনের মধ্যে প্রতিবেদন

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি যেসব স্টুডেন্ট পড়াই তাদের ওপর কীভাবে গুলি চালাতে নির্দেশ দেব: আদালতে মামুন খালেদ

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অতি ধনীদের করহার বাড়িয়ে ৩৫% করার পরিকল্পনা এনবিআরের

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net