Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
একদিনেই পাল্টে গেল সাকিবের বিশ্বকাপ স্বপ্ন!

খেলা

টিবিএস রিপোর্ট
25 October, 2023, 02:05 am
Last modified: 25 October, 2023, 02:09 am

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

একদিনেই পাল্টে গেল সাকিবের বিশ্বকাপ স্বপ্ন!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ও পরে সাকিব যে দুই রকমের মন্তব্য করলেন, সেটা পরিস্থিতি বদলে যাওয়ার কারণেই। এক দিনের ব্যবধানেই কথায় কতো বদল, বদলে গেল তার বিশ্বকাপ স্বপ্নও। 
টিবিএস রিপোর্ট
25 October, 2023, 02:05 am
Last modified: 25 October, 2023, 02:09 am

পরিস্থিতি পাল্টে যেতে সময় লাগে না। হোক সেটা জীবনে বা অন্য কোনো ব্যাপারে। ক্ষেত্র বিশেষে দিন অথবা ক্ষণে পাল্টে যেতে পারে চিত্র। ক্রিকেট ম্যাচে যেমন ক্ষণে ক্ষণে রং বদল হয়। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের কথাই ধরুন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ও পরে বাংলাদেশ অধিনায়ক যে দুই রকমের মন্তব্য করলেন, সেটা পরিস্থিতি বদলে যাওয়ার কারণেই। এক দিনের ব্যবধানেই কথায় কতো বদল, বদলে গেল তার বিশ্বকাপ স্বপ্নও। 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে চার ম্যাচ খেলে একটিতে জেতে বাংলাদেশ, হারে টানা তিন ম্যাচ। সেমি-ফাইনাল স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের পাঁচ ম্যাচই সমান গুরুত্বপূর্ণ তাদের কাছে। বাংলাদেশের অবস্থাটা এক কথায় কোণঠাসা। এরপরও প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার আগে সেমি-ফাইনাল স্বপ্নের কথাই জানান সাকিব। শেষ পর্যন্ত চেষ্টা করার কথা জানিয়ে তিনি বলেন, এখনও বাংলাদেশের খুব ভালো সুযোগ আছে। কিন্তু সেই সাকিবই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারের পর বললেন, সেমি-ফাইনাল খেলা না হলে পাঁচ-ছয়ে থেকে শেষ করতে চান। 

এখনও অবশ্য সেমি-ফাইনাল থেকে দৃষ্টি সরাননি অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে দলের মতো তার স্বপ্নও ধূসর হয়ে উঠেছে। তাই এতোদিন কেবল শেষ চারের কথা বলে এলেও বাস্তবতা মেনে সাকিবের মুখে এখন 'সম্মানজনক' অবস্থায় থেকে শেষ করার কথা। প্রোটিয়াদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর মিশন নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু দক্ষিণ আফ্রিকার ইনিংসের পরই সে আশা ফিঁকে হয়ে উঠে। ৩৮৩ রান তাড়া করতে নেমে মাহমুদউল্লাহর সেঞ্চুরির পরও ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। 

টানা চার হার, সবগুলো ম্যাচেই ব্যাটিংয়ের নাজেহাল অবস্থা। এরপরও সাকিব সামনেই দৃষ্টি রাখছেন, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বলেও বিশ্বাস তার। ম্যাচ শেষে পুরস্কার বিতরণীতে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'ভারত, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা; এই তিন দলকে দেখে মনে হচ্ছে তারা শিরোপা জিততে পারে। কিন্তু যেকোনো কিছু ঘটতে পারে, অনেক পথ বাকি। অনেক কিছু শেখার আছে এবং খেলারও অনেক বাকি। সেমি-ফাইনালিস্ট না হলে পাঁচ বা ছয়ে থেকে আমরা শেষ করতে চাই। আমরা এখনও করে দেখাতি পারি, আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারব বলে আমি আশাবাদী।'

৩৫ ওভার পর্যন্ত ম্যাচে ছিল বাংলাদেশ। এরপর ডি কক, ক্লাসেন ও মিলারের ঝড়ো ব্যাটে রান পাহাড়ে উঠে যায় দক্ষিণ আফ্রিকা। সাকিব বলেন, 'আমরা ৩৫ ওভার পর্যন্ত ভালো বোলিং করেছি। কয়েকটি উইকেট নিয়েছি এবং ওভার প্রতি পাঁচ রান করে যাচ্ছিল। সেখান থেকে তারা ঝটকা মেরেছে। বিশেষ করে ডি কক, সে সত্যিই দুর্দান্ত ব্যাটিং করেছে এবং ক্লাসেন যেভাবে শেষ করলো। এমন মাঠে এটা হতে পারে। মুশফিক ও মাহমুদউল্লাহ ভাইয়ের উপরে ব্যাটিং করা নিয়ে আলোচনা আছে। টপ অর্ডারের পাঁচজন রান করতে পারছে না, তাদের আরও রান করতে হবে।'

Related Topics

টপ নিউজ

সাকিব আল হাসান / বিশ্বকাপ / সেমি-ফাইনাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • ২০২৬ বিশ্বকাপে ইরানের বদলে ইতালিকে খেলানোর প্রস্তাব মার্কিন দূতের
  • ইরানের বিশ্বকাপের ম্যাচ আয়োজনে আগ্রহী মেক্সিকো 
  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net