Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
নির্দিষ্ট একটি দেশ নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করলেও ভিসা নিষেধাজ্ঞা দেয়: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ

ইউএনবি
11 October, 2023, 06:15 pm
Last modified: 11 October, 2023, 06:20 pm

Related News

  • বাংলাদেশ-চীন কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরুর প্রস্তুতি
  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ
  • আরও ৩০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

নির্দিষ্ট একটি দেশ নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করলেও ভিসা নিষেধাজ্ঞা দেয়: চীনা রাষ্ট্রদূত

চীনের রাষ্ট্রদূত বুধবার একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের বলেন, ‘দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।’ তিনি প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের সত্যিকারের বন্ধু কে? জনগণ বলতে পারবে?
ইউএনবি
11 October, 2023, 06:15 pm
Last modified: 11 October, 2023, 06:20 pm
ছবি: ইউএনবি

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, একটি দেশ নিজেকে বাংলাদেশের বন্ধু দাবি করলেও বাংলাদেশিদের ওপর একতরফা ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে।

রাষ্ট্রদূত দেশের নাম উল্লেখ না করে বলেন, তারা বাংলাদেশে মানবাধিকার, গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে থাকেন।

বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের মার্কিন সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই বুধবার (১১ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন।

ওয়াশিংটন অবশ্য বলেছে, ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলেও এর আওতাধীন বাংলাদেশে অবস্থানকারী সেইসব মানুষের নাম বা সংখ্যা তারা প্রকাশ করবে না।

এ সময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার চীনের নীতির কথা পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত ইয়াও।

তিনি বলেন, 'চীন কখনোই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বরং আমরা বাংলাদেশকে বৃহত্তর অর্থনৈতিক সাফল্য এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নতিতে সহায়তা করতে চাই।'

তিনি একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে সাংবাদিকদের বলেন, 'দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।'

চীনের রাষ্ট্রদূত প্রশ্ন রেখে বলেন, বাংলাদেশের সত্যিকারের বন্ধু কে? জনগণ বলতে পারবে?

বাংলাদেশে চীনা দূতাবাস এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ৭০০ সেট ডেঙ্গু কিট হস্তান্তর করেছে। এই কিটগুলো দিয়ে ১৮ হাজারেরও বেশি মানুষের পরীক্ষার চাহিদা মিটবে।

রাষ্ট্রদূত ইয়াও বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং চীন সরকার বাংলাদেশে ডেঙ্গু মহামারি নিয়ে 'গভীরভাবে উদ্বিগ্ন' এবং ঘোষণা করেছে যে চীন বাংলাদেশকে ২৫ মিলিয়ন আরএমবি (সাড়ে ৩ মিলিয়ন মার্কিন ডলার) ডেঙ্গু প্রতিরোধী সহায়তা দেবে।

রাষ্ট্রদূত বলেন, এটি কেবল একটি সূচনামাত্র এবং কয়েক দিনের মধ্যে চীন থেকে আরও বড় আকারে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।

রাষ্ট্রদূত বলেন, 'বর্তমান ডেঙ্গুর প্রকোপ প্রশমনে আমাদের যৌথ প্রচেষ্টায় দুই দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হবে।'

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও কৌশলগত অংশীদার হিসেবে চীন জনস্বাস্থ্য চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকার সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা গত তিন বছর ধরে কোভিড-১৯ মহামারি প্রতিরোধে তাদের যৌথ লড়াইয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এবং এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আনোয়ারুল কাদের নাজিম উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

চীনা রাষ্ট্রদূত / চীনের রাষ্ট্রদূত / ভিসা নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
    রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার
  • গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
    চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির
  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের
  • ছবি: ডেনিস হানসেন
    সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

Related News

  • বাংলাদেশ-চীন কূটনীতি ও প্রতিরক্ষা সংলাপ শুরুর প্রস্তুতি
  • আঞ্চলিক সংযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মিয়ানমারের সঙ্গে করিডোরে আগ্রহ চীনের
  • প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ
  • আরও ৩০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

Most Read

1
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ক্ষোপণাস্ত্র হমলার পর বিধ্বস্ত বিমানের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল

2
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশা চালক চট্টগ্রাম থেকে গ্রেপ্তার

3
গত তিন মাসে সরকারি ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় প্রায় ৬০০ টন পণ্য পরিবহন করা হয়েছে। ছবি: মেহেদী হাসান
ফিচার

চিঠির দিন শেষ, ডাক বিভাগেই এখন স্বল্প খরচে পাঠানো যাচ্ছে ঘরের আসবাব: ৩ মাসে পরিবহন করেছে ৬০০ টন পণ্য

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে টিকিটের সঙ্গে এনআইডি না মিললে ট্রেনে ভ্রমণ বন্ধ, ১২ অক্টোবর থেকে কঠোর নজরদারির নির্দেশ ডিসির

5
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘আম্বানিই কি ভারতের আসল বস?’: কিছু অতিধনীর বিরুদ্ধে ভারতে স্টারলিংকের লাইসেন্স আটকে রাখার অভিযোগ মাস্কের

6
ছবি: ডেনিস হানসেন
আন্তর্জাতিক

সেশেলসের দ্বীপে ১ লাখ ৮০ হাজার দৈত্যাকার কচ্ছপের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net