Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
যারা স্যাংশন দেবে আমরাও তাদের ওপর স্যাংশন দিতে পারি: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 October, 2023, 01:15 pm
Last modified: 05 October, 2023, 01:43 pm

Related News

  • সাজেক সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ; বাতিল হচ্ছে রিসোর্টের কক্ষ বুকিং
  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • ডিজেল রপ্তানি নিষিদ্ধ করলে যুক্তরাষ্ট্রে উল্টো বাড়বে পেট্রলের দাম: মরগান স্ট্যানলি

যারা স্যাংশন দেবে আমরাও তাদের ওপর স্যাংশন দিতে পারি: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বুধবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা আমাদের ওপর স্যাংশন দেবে আমরাও তাদের ওপর স্যাংশন দিতে পারি। পারি না? নিশ্চয়ই পারি।” 
টিবিএস রিপোর্ট
05 October, 2023, 01:15 pm
Last modified: 05 October, 2023, 01:43 pm
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি।

যারা স্যাংশন দেবে তাদের ওপরে সরকারও স্যাংশন দিতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। 

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে বুধবার (৪ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "যারা আমাদের ওপর স্যাংশন দেবে আমরাও তাদের ওপর স্যাংশন দিতে পারি। পারি না? নিশ্চয়ই পারি।" 

স্যাংশনের বিষয়ে কোনো প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা এবং কী বিষয়ে তাদের ওপর স্যাংশন দেওয়া হতে পারে– সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "প্রয়োজনে (প্রস্তুতি) নেব, এত তাড়াহুড়া কীসের? বিভিন্ন ক্ষেত্রে আমরা স্যাংশন দিতে পারি। এগুলো সময় মতো জানতে পারবেন।"

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, "বাংলাদেশের যেহেতু মান-ইজ্জত বেড়েছে, উন্নয়ন হচ্ছে, তাই সবাই আমাদের কাছে তাদের পণ্য বিক্রি করতে চায়। আমাদের সঙ্গে এসে দেখা করে; আগে এত মানুষ দেখা করত না।"

চাওয়া-পাওয়া, চাপ সবাই বেড়েছে, এতে কি সরকার স্বস্তিতে আছে?– সংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোমেন বলেন, "বিদেশিরা মূলত পণ্য বিক্রি করার জন্য আসে। আর এজন্য তারা চাপও সৃষ্টি করে, যেন তাদের কাছ থেকে পণ্য কেনা হয়। ফ্রান্স তাদের পণ্য বিক্রি করতে চায়, ইউরোপ বিক্রি করতে চায়, ব্রিটিশরা বিক্রি করতে চায়।"

এদিকে, ভিসা নীতি নিয়ে সরকার কোনো চাপ অনুভব করছে না বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 

এ প্রসঙ্গে তিনি বলেন, "ভিসানীতি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়।" 

"যারা যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করে, তাদের জন্য হয়তো এটি দুঃসংবাদ, যদি দুষ্টলোক হয়। আমেরিকা তো সবাইকে ভিসা দেয় না। কয়েক হাজার লোক বছরে ভিসার জন্য আবেদন করে, এরমধ্যে কত লোককে ভিসা দেওয়া হয়?," যোগ করেন মোমেন।

এছাড়া, নির্বাচন প্রসঙ্গেও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশের নির্বাচন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আলোচনা হয়েছে কিনা– এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।"

হোয়াইট হাউসের অন্য একজনের সঙ্গে এ প্রসঙ্গে আলোচনা হয়ে থাকতে পারে বলে জানান তিনি। 

জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল পাঠানো প্রসঙ্গে মোমেন সাংবাদিকদের বলেন, "অন্যের দিকে মুখাপেক্ষী হয়ে থাকবেন না আল্লাহর ওয়াস্তে। এই বদ অভ্যাসটা বাদ দেন। আপনার (প্রশ্নকর্তা সাংবাদিককে উদ্দেশ্য করে) নিজের প্রতি বিশ্বাস নাই? আপনি দেখেন না ইলেকশন  (২০১৪ ও ২০১৮ সালের নির্বাচন) কীভাবে হয়েছে? আপনাকে অনেকে বললো, আপনার কান চিলে নিয়ে গেছে, আর সেটা চিলে নিয়ে গেছে? আপনি কানটা ধরে দেখেন চিলে নিয়েছে কিনা।"

"আপনার মন-মগজের মধ্যে খালি বিদেশি-বিদেশি কেন? নিজের ওপর আত্মবিশ্বাস তৈরি করতে পারেন না? ওগুলো বাদ দেন। নিজের ওপর আত্মবিশ্বাস তৈরি করেন। শেখ হাসিনার নিজের ওপর আত্মবিশ্বাস আছে। এই আত্মবিশ্বাসে বলীয়ান হওয়ায়, যখন ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেয় নাই, তখন তাদেরকে তিনি পাত্তা দেন নাই। আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক যখন অ্যাগ্রিকালচার সেক্টরে ভর্তুকি মানা করলো, তখন তাদের পাত্তা দেন নাই প্রধানমন্ত্রী। কারণ তার সাহস আছে। তার নিজের প্রতি, দেশের প্রতি আত্মবিশ্বাস আছে। আপনারাও নিজের প্রতি, দেশের প্রতি আত্মবিশ্বাস বাড়ান।"

"কেউ কিছু বললেই লাফিয়ে উঠবেন না; নিজে পরীক্ষা করে দেখেন কী অবস্থা। আপনারা সার্ভে করেন না কেনো– মানুষ কাকে ভোট দেবে? মানুষ যদি ভোট দেয় তাহলে সেটাই হবে গ্রহণযোগ্য নির্বাচন," যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।
 

Related Topics

টপ নিউজ

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন / পররাষ্ট্রমন্ত্রী / স্যাংশন / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • সাজেক সড়কে অবরোধ, যান চলাচল বন্ধ; বাতিল হচ্ছে রিসোর্টের কক্ষ বুকিং
  • আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ঘোষণায় ৮ দেশের নিন্দা 
  • আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': শান্তিতে নোবেল বিজয়ী নাভি পিল্লাই
  • সাবেক বিচারকের শান্তিতে নোবেল জেতার কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
  • ডিজেল রপ্তানি নিষিদ্ধ করলে যুক্তরাষ্ট্রে উল্টো বাড়বে পেট্রলের দাম: মরগান স্ট্যানলি

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net