Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
তিন মাসে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৩,৩৬২টি

অর্থনীতি

তন্ময় মোদক
20 September, 2023, 02:35 pm
Last modified: 20 September, 2023, 04:44 pm

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

তিন মাসে কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট বেড়েছে ৩,৩৬২টি

জুনের শেষে ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ ছিল ১৬.৮৭ লাখ কোটি টাকা, যার মধ্যে ৭.৩১ লাখ কোটি বা আমানতের ৪৩.৩৩% কোটি টাকার অ্যাকাউন্টে রাখা হয়েছে।
তন্ময় মোদক
20 September, 2023, 02:35 pm
Last modified: 20 September, 2023, 04:44 pm
ইনফোগ্রাফ- টিবিএস

চলতি বছরের জুন মাস পর্যন্ত তিন মাসে এক কোটি বা তার বেশি পরিমাণ টাকার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৩,৩৬২টি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে এক কোটি টাকার বেশি অর্থ সমৃদ্ধ অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১.১৪ লাখে, যা মার্চ প্রান্তিকের শেষে ছিল ১.১০ লাখ।

জুনের শেষে ব্যাংকগুলোতে মোট আমানতের পরিমাণ ছিল ১৬.৮৭ লাখ কোটি টাকা, যার মধ্যে ৭.৩১ লাখ কোটি বা আমানতের ৪৩.৩৩% কোটি টাকার অ্যাকাউন্টে রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, বিষয়টিকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে: গত পাঁচ বছরে কোটি টাকা অ্যাকাউন্টের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

"অন্যভাবে বলতে গেলে, ব্যবসা পরিস্থিতি বেশ ভালো এবং এ অ্যাকাউন্টগুলোর বেশিরভাগই প্রাতিষ্ঠানিক বা ব্যবসায়িক অ্যাকাউন্ট। তাদের লাভ বাড়ার কারণে আমানতও বেড়েছে। আমানত বৃদ্ধি সামগ্রিকভাবে অর্থনীতির জন্য উপকারী। যখন একটি দেশের সঞ্চয় বাড়ে, তখন তাদের বিনিয়োগ ক্ষমতাও বাড়ে," টিবিএসকে বলেন তিনি।

জুন প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে আমানত বেড়েছে ৭৪ হাজার কোটি টাকা। এর মধ্যে কোটি টাকার অ্যাকাউন্টে আমানত বেড়েছে প্রায় ৪০,৫০০ কোটি টাকা।

"আমাদের দেখতে হবে কীভাবে মোট অ্যাকাউন্টধারীর সংখ্যা বাড়ছে এবং সেই অনুযায়ী আমানত কীভাবে বাড়ছে। যদি কোটি টাকা ব্যতীত অন্যান্য অ্যাকাউন্ট হোল্ডারদের আমানত সেভাবে না বাড়ে, তবে এটি অবশ্যই বলতে হবে যে দেশে বৈষম্য বাড়ছে," বলেন এই কর্মকর্তা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের ব্যাংকগুলোতে মোট ১৪.৬০ কোটি অ্যাকাউন্টের মধ্যে ৬৫% বা ৯.৫১ কোটি অ্যাকাউন্টে ৫ হাজারেরও কম টাকা জমা রয়েছে। এসব অ্যাকাউন্টে গড়ে এক হাজার টাকা জমা হয়। অর্থাৎ দেশের জনগণের একটি বড় অংশের ব্যাংক আমানতের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন বলেন, "আমাদের দেশে বৈষম্য বাড়ছে; এটা অস্বীকার করার কোনো উপায় নেই। একটি দেশে কোটি টাকা অ্যাকাউন্টের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির মানে সমাজে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। তবে, ব্যাংকিং খাতে আমানতের বৃদ্ধি অবশ্যই এই খাতের জন্য সুখবর।"

রাষ্ট্রীয় ব্যাংকে আমানত আরও বাড়ছে

কেন্দ্রীয় ব্যাংকের মতে, মার্চ প্রান্তিকের তুলনায় জুন প্রান্তিকে ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৪.৫৯%। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৫.৭৩%, যা ২০২০ সালের ডিসেম্বর প্রান্তিকে ৯.৩১% বেড়েছিল। সে অনুযায়ী, গত আড়াই বছরের মধ্যে এবারের এপ্রিল-জুনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে আমানত সর্বোচ্চ হারে বেড়েছে। 

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার বলেন, বেশকিছু বেসরকারি ব্যাংকের নেতিবাচক খবর শুনে অনেকেই রাষ্ট্রীয় ব্যাংকের দিকে ঝুঁকেছেন।

"কারণ তারা জানে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ। জনগণের আস্থা বৃদ্ধি আমাদের ব্যাংকে আমানত বাড়াতে মুখ্য ভূমিকা পালন করেছে," যোগ করেন তিনি।

জনতা ব্যাংকে যোগদানের পর তিনি নতুন অ্যাকাউন্ট এবং আমানত বাড়ানোর জন্য ১০১ দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, "আমরা এই কর্মসূচিতে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছি। এই সময়ে দুই লাখেরও বেশি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। নতুন অ্যাকাউন্ট খোলা হলে আমানতও কিছুটা বাড়ে। আমরা এখন নতুন উদ্যোগ নিয়ে কাজ করছি।"

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বিশেষায়িত ব্যাংকে আমানত বেড়েছে ৪.১৩%, বেসরকারি ব্যাংকে ৪.৪৮% এবং বিদেশি ব্যাংকে ০.৩৬%। 

Related Topics

টপ নিউজ

ব্যাংক / কোটি টাকার অ্যাকাউন্ট / কোটিপতি অ্যাকাউন্ট / কোটিপতি আমানতকারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • বড় বিনিয়োগ আসতে হবে পুঁজিবাজার থেকে, ব্যাংকের ওপর নির্ভরতা কমাতে হবে: অর্থমন্ত্রী
  • ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমার ওপর আবগারি শুল্ক দিতে হবে না
  • স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • ব্যাংক খাতের সংস্কার কমিশনের আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী
  • টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net