Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
রুবলে বাণিজ্য, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে: মোমেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 September, 2023, 04:45 pm
Last modified: 07 September, 2023, 05:19 pm

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা
  • বিনিময় হারের সমন্বয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল ১৩,৩৮৬ কোটি টাকা
  • ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত নয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আইএমইডি

রুবলে বাণিজ্য, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের কাজ দ্রুত সম্পন্ন নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে: মোমেন

টিবিএস রিপোর্ট
07 September, 2023, 04:45 pm
Last modified: 07 September, 2023, 05:19 pm

আজ বিকালে ঢাকা সফরে আসবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার সঙ্গে আলোচনার সময় বিপুল নির্মিতব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ হয়, সে বিষয়ে তাগাদা দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, 'নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যাতে যথাসময়ে শেষ হয়, বৈঠকে (রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে) সেই বিষয়ে তাগাদা দেব।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশটি থেকে সার আমদানির ক্ষেত্রে সমস্যা সমাধান, রোহিঙ্গা ইস্যুর সমাধান ও দেশটির মুদ্রা রুবলে বাণিজ্য করার বিষয়ও আলোচনায় আসবে।

তিনি বলেন, 'আমরা তাদের কাছ থেকে সার কিনি। সেটি আনা নিয়ে ঝামেলা আছে। তাদের কাছ থেকে ইকুইপমেন্ট যাতে যথাসময়ে পাই, সেটি আলোচনায় আসবে।'

উভয় দেশের একক মুদ্রায় বাণিজ্যিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে বলেও জানান মন্ত্রী। 

ডলার এড়িয়ে স্থানীয় মুদ্রায় লেনদেনের অসুবিধার কথাও উল্লেখ করেন মোমেন। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তাদের কারেন্সিতে (রুবল) লেনদেন নিয়ে ভাসা ভাসা আলোচনা হতে পারে। কেননা আমাদের হাতে তো রুবল নেই।'

বাংলাদেশের স্বাধীনতার পর এই প্রথম রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টায় তার বাংলাদেশে আসার কথা রয়েছে। এরপর উভয় পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা সভা ও নৈশভোজ অনুষ্ঠিত হবে এবং রাতে যৌথ  প্রস ব্রিফিং হওয়ার কথা রয়েছে। 

শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ওই দিনই ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Related Topics

টপ নিউজ

সের্গেই লাভরভ / বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক / রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • জুনে গ্রিডে সরবরাহ হবে রূপপুরের বিদ্যুৎ, এপ্রিলে ফুয়েল লোডিং
  • বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুরের ইউনিট-১; মার্চ-এপ্রিলে গ্রিড সংযোগের সম্ভাবনা
  • বিনিময় হারের সমন্বয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ল ১৩,৩৮৬ কোটি টাকা
  • ডিসেম্বরে উৎপাদনের জন্য প্রস্তুত নয় রূপপুর বিদ্যুৎকেন্দ্র: আইএমইডি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net