Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
ঋণের জন্য এক্সিম ব্যাংকের এমডিকে সিকদার গ্রুপের দুই পরিচালকের 'গুলি ও নির্যাতন'

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 May, 2020, 12:50 am
Last modified: 27 May, 2020, 01:20 am

Related News

  • জামিন নাকচ, এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগারে
  • একীভূত হতে যাওয়া ৪ ব্যাংকের বন্ডের দায় ৪,০১০ কোটি টাকা
  • একীভূত হতে রাজি ইউনিয়ন, সময় চায় এক্সিম ব্যাংক
  • ৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে খেলাপির মামলা প্রত্যাহার
  • ৩৮৯ কোটি টাকা ঋণখেলাপি: এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ

ঋণের জন্য এক্সিম ব্যাংকের এমডিকে সিকদার গ্রুপের দুই পরিচালকের 'গুলি ও নির্যাতন'

'এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়ার পক্ষে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে', জানিয়েছে পুলিশ।
টিবিএস রিপোর্ট
27 May, 2020, 12:50 am
Last modified: 27 May, 2020, 01:20 am
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া। ছবি: সংগৃহীত

এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করেছেন সিকদার গ্রুপের দুই পরিচালক।

পদস্থ দুই ব্যাংক কর্মকর্তা ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি হননি বলেই এই আক্রমণের শিকার হয়েছেন। শুধু তাই নয়, বনানীর একটি বাসায় আটকে রেখে তাদের ওপর নির্যাতনও করা হয়েছে। এর পাশাপাশি সাদা কাগজে সই নেওয়া হয়েছে তাদের।

গুলশান জোনের সহকারী কমিশনার রফিকুল ইসলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, 'এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়ার পক্ষে গুলশান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'

এক্সিম ব্যাংকের পরিচালক খন্দকার নুরুল আফসার বলেন, 'এই ঘটনার পর এমডি দুই সপ্তাহ ধরে অফিসে আসেননি।'

অভিযুক্ত দুজন সিকদার গ্রুপের মালিক জয়নাল সিকদারের ছেলে এবং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদার। মামলা দায়েরের পর থেকে দুই ভাই পলাতক রয়েছেন বলে খবর প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো।

মামলার বিবরণীতে জানা যায়, ঘটনাটি ৭ মে'র। এক্সিম ব্যাংক মামলা করেছে ১৯ মে। ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে ঘটনার সূত্রপাত। ওই ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শনের নামে এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে ডেকে আনা হয়েছিল সেদিন।

প্রথম আলো আরও জানিয়েছে, ওই সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম উল্লেখ করেন ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এরপরই গুলি ও মারধরের ঘটনা ঘটে। ব্যাংকটির এমডির কাছে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন রন হক সিকদার ও দিপু হক সিকদার।

Related Topics

টপ নিউজ

এক্সিম ব্যাংক / সিকদার গ্রুপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • জামিন নাকচ, এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ কারাগারে
  • একীভূত হতে যাওয়া ৪ ব্যাংকের বন্ডের দায় ৪,০১০ কোটি টাকা
  • একীভূত হতে রাজি ইউনিয়ন, সময় চায় এক্সিম ব্যাংক
  • ৩৯২ কোটি টাকার ঋণ পরিশোধ করায় এক্সিম ব্যাংকের বিরুদ্ধে খেলাপির মামলা প্রত্যাহার
  • ৩৮৯ কোটি টাকা ঋণখেলাপি: এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় ক্রোকের নির্দেশ

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net