Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
ব্রিকসের সদস্য হওয়ার আমন্ত্রণ পেল ছয় দেশ, তালিকায় নেই বাংলাদেশ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
24 August, 2023, 03:45 pm
Last modified: 24 August, 2023, 04:15 pm

Related News

  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী
  • বাণিজ্যে ট্রাম্পের আক্রমণের শিকার কোন দেশ কী করছে
  • ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে ব্রিকস-এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান
  • ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস পেমেন্ট সিস্টেমের কাজ চালু থাকবে: রুশ কর্মকর্তা

ব্রিকসের সদস্য হওয়ার আমন্ত্রণ পেল ছয় দেশ, তালিকায় নেই বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 August, 2023, 03:45 pm
Last modified: 24 August, 2023, 04:15 pm

ছবি: রয়টার্স

উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের সদস্য হওয়ার জন্য ছয়টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ পাওয়া ছয় দেশের তালিকায় নেই বাংলাদেশ। যদিও সম্মেলনের আগে এ জোটে বাংলাদেশের যোগদানের বিষয়টি জোরেশোরে উচ্চারিত হচ্ছিল।

সদস্য হওয়ার আমন্ত্রণ পাওয়া দেশ ছয়টি হলো—আর্জেন্টিনা, মিসর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। 

বৃহস্পতিবার (২৪ আগস্ট) এই দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ব্রিকসের বর্তমান সদস্য রাষ্ট্রগুলো হলো: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। 

এর আগে জোটটির সম্প্রসারণ ইস্যুতে ব্যাপক আলোচনা চলে। নতুন সদস্য অন্তর্ভুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারছিল না সদস্যরা। বাংলাদেশসহ ২০টি দেশ ব্রিকসে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিল। অবশেষে আগ্রহী দেশগুলোর মধ্যে থেকে ছয়টি দেশকে সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।  

আগামী বছর, ২০২৪ সালের প্রথমদিন থেকেই এ ছয়টি দেশের সদস্যপদ কার্যকর হবে। নতুন ছয়টি দেশকে সদস্য হিসেবে গ্রহণ করার পর ব্রিকসের মোট সদস্য হবে ১১টি।

বিশ্বের মোট জিডিপির এক-চতুর্থাংশই ব্রিকস জোটের দখলে। এই পরিস্থিতিতে বেইজিং ও মস্কোর নেতৃত্বে পশ্চিমা পরাশক্তির দেশগুলোকে চ্যালেঞ্জ জানাতে নতুন কয়েক ডজন আগ্রহী দেশকে জোটে অন্তর্ভুক্তির ব্যাপারটি বহু আগে থেকেই আলোচিত হচ্ছে।

যাত্রা শুরুর এক দশকের বেশি সময় পর প্রথমবারের সম্প্রসারণের সিদ্ধান্ত নিল জোটটি। এর মাধ্যমে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধি হিসেবে নিজস্ব অবস্থান দৃঢ়করণ এবং গ্রুপ অব সেভেন (জি-৭)-ভুক্ত উন্নত দেশগুলোর বিকল্প মডেল দাঁড় করানোর লক্ষ্যও রয়েছে ব্রিকসের।

বৈশ্বিক জিডিপিতে মোট অবদানের দিক থেকে ব্রিকস ইতিমধ্যে জি-৭ অর্থনীতিগুলোকে ছাড়িয়ে গেছে। একটি প্রক্ষেপণে অনুমান করা হয়, ২০৩০ সালের মধ্যে ব্রিকস দেশগুলো বৈশ্বিক জিডিপিতে ৫০ শতাংশের বেশি অবদান রাখবে। জোটটির সম্প্রসারণ এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করবে।

সম্প্রসারণের বাইরেই বর্তমানে ব্রিকস দেশগুলোর মোট জনসংখ্যা রয়েছে ৩৪২ কোটি, যা বৈশ্বিক জনসংখ্যার ৪২ শতাংশ। ২০২১ সালে এই জোট বৈশ্বিক জিডিপিতে ৩১.৫ শতাংশ বা ২৬.০৩ ট্রিলিয়ন ডলারের সমান অবদান রাখে। আর বিশ্ববাণিজ্যে তাদের অবদান ১৮ শতাংশ।

Related Topics

টপ নিউজ

ব্রিকস / ব্রিকস জোট / অর্থনৈতিক জোট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা
  • ফাইল ছবি
    আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
  • অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
    অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
  • এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
    বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প
  • ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
    হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

Related News

  • বাজেট সহায়তায় ব্রিকস ব্যাংকসহ বহুপাক্ষিক ঋণদাতাদের সঙ্গে আলোচনা জোরদার করেছে সরকার: অর্থমন্ত্রী
  • বাণিজ্যে ট্রাম্পের আক্রমণের শিকার কোন দেশ কী করছে
  • ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের
  • বাংলাদেশকে ১ বিলিয়ন ডলারের তহবিল দেবে ব্রিকস-এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান
  • ট্রাম্পের হুমকি সত্ত্বেও ব্রিকস পেমেন্ট সিস্টেমের কাজ চালু থাকবে: রুশ কর্মকর্তা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআর লেনদেনে চার্জ শূন্য, ক্ষুদ্র মার্চেন্টরা পাবে প্রণোদনা

2
ফাইল ছবি
অর্থনীতি

আমানতের সুদে উৎসে কর কাটায় ব্যাংকগুলোকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

3
অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি
অর্থনীতি

অতিরিক্ত দামের কারণে আটকে গেল মার্কিন প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের এলএনজি চুক্তি

4
এলপিপির প্রধান কার্যালয়। ছবি: এলপিপি ওয়েবসাইট থেকে নেওয়া
বাংলাদেশ

বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত থেকে সরে আসছে পোল্যান্ডের পোশাক ব্র্যান্ড এলপিপি 

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ভয়ে খাবারের কার্টে লুকিয়ে সামরিক বিমানে উঠে তুরস্ক ছাড়েন ট্রাম্প

6
ওয়েলসের ফ্রেশওয়াটার ওয়েস্ট সৈকতে ডবির স্মৃতিচিহ্নটি ধ্বংসের হাত থেকে রক্ষা পেয়েছে। ছবি: ম্যাথিউ হরউড
আন্তর্জাতিক

হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net