Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 24, 2026
আইসোলেশন ওয়ার্ডে ঈদ কাটছে বরগুনার ২৭ জন চিকিৎসক ও নার্সের

বাংলাদেশ

বরগুনা প্রতিনিধি
25 May, 2020, 10:50 am
Last modified: 25 May, 2020, 11:23 am

Related News

  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র

আইসোলেশন ওয়ার্ডে ঈদ কাটছে বরগুনার ২৭ জন চিকিৎসক ও নার্সের

৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন ৩৮ জন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। বাকিরা করোনার নানা উপসর্গে ভুগছেন। 
বরগুনা প্রতিনিধি
25 May, 2020, 10:50 am
Last modified: 25 May, 2020, 11:23 am
ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। পুরো এক মাস সিয়াম সাধনার পর এই দিনটির অপেক্ষায় থাকে পুরো বিশ্বের মুসলিম সম্প্রদায়। কিন্তু করোনাভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে এবারের ইদ একটু ভিন্ন রকম। আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীর বাসায় না গিয়ে, বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা না দিয়ে- এবারের ইদ কাটাবে পরিবারের সঙ্গে।

কিন্তু পরিবারের সঙ্গেও এবার ঈদ কাটানোর সুযোগ পাচ্ছেন না, বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও নার্সরা।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে চিকিৎসাধীন আছেন ৩৮ জন। এর মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১০ জন। বাকিরা করোনার নানা উপসর্গে ভুগছেন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের সংস্পর্শে থেকে সাত দিন চিকিৎসাসেবা প্রদান করা পর চিকিৎসক ও নার্সদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়। এ মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসে সংক্রমিত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবায় তিন চিকিৎসকসহ ছয়জন নার্স দায়িত্ব পালন করছেন। এছাড়াও সাতদিন দায়িত্ব পালন শেষে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন ছয় চিকিৎসকসহ আরো ১২ জন নার্স।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দায়িত্বপালনরত সিনিয়র স্টাফ নার্স রাবেয়া আক্তার মালা বলেন, এবারের ঈদে পরিবারের সঙ্গে সময় কাটাতে পারছি না। বাসায় আমার একটি সন্তান আছে, ওকেও সময় দিতে পারছি না। একজন মা হিসেবে এই খারাপ লাগাটা কখনো বলে বোঝানো যাবে না।

তিনি আরো বলেন, এতসব খারাপ লাগার মধ্যেও, ভালো লাগছে এই ভেবে যে- আমি দেশের মানুষের সেবায় একটু হলেও অবদান রাখতে পারছি। আমাদের এই ত্যাগের মাধ্যমে হলেও একের পর এক করোনাভাইরাসে সংক্রমিত মানুষ ও তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছি। এবারের ঈদে আমার কাছে এটাই সবথেকে বড় প্রাপ্তি।

বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের প্রধান ডাঃ মোঃ কামরুল আজাদ বলেন, আমরা শুধু চাকরির সুবাদে দায়িত্ব পালন করছি না। দেশ ও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেও আমরা এখানে নিয়োজিত রয়েছি।

তিনি বলেন, ঈদের দিন আমাদের স্বজন এবং বন্ধুরা যখন তাদের আনন্দঘন মুহূর্তের ছবি ফেসবুকে শেয়ার করবেন, সে সব ছবি দেখে আমার একমাত্র সন্তানের কথা ভেবে হলেও মনটা খারাপ হবে। তারপরও এসব মেনে নিয়েই আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে করোনাভাইরাসে সংক্রমিত ও সন্ধিগ্ধ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে যাব।

বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে স্বজনদের মাঝে ফিরেছেন ৩১ জন। আর মৃত্যুবরণ করেছেন দুজন। এছাড়া চিকিৎসাধীন অন্য ১৬ জন রয়েছেন সুস্থ হওয়ার পথে।

Related Topics

টপ নিউজ

বরগুনা / করোনাভাইরাস / মহামারি / ঈদ / স্বাস্থ্য কর্মী / চিকিৎসক / নার্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
    ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 
  • প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে
  • সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
    মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প
  • বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
    বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
  • ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
    নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

Related News

  • ঢাকা মেডিকেলের চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেপ্তার ফারহান ৫ দিনের রিমান্ডে
  • নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতসহ ৩ দাবিতে চট্টগ্রামে চিকিৎসকদের মানববন্ধন
  • চিকিৎসক ধীপ্রার মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার
  • ১৫ হাজার ডলার চাঁদা না দেওয়ায় চিকিৎসকের ওপর হামলা, ‘ডেভিড ইমন’ গ্রুপের বিরুদ্ধে অভিযোগ
  • ‘এটি মানুষকে পশু বানিয়ে ফেলে’: বাংলাদেশের ইয়াবা মহামারির ভয়াল চিত্র

Most Read

1
ক্লিমেন্ট ভ্যান্ডেনকেরখোভ। ছবি: বেলগা
আন্তর্জাতিক

ডিএনএ পরীক্ষায় পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর রাজপুত্র হলেন বেলজিয়ামের গাড়ি বিক্রেতা 

2
প্রতীকী ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দিতে হবে বাংলাদেশকে

3
সাউথ ক্যারোলাইনায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হারলে আমাকে অভিশংসন করা হবে, আপনারা সবকিছু হারাবেন: ট্রাম্প

4
বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?
অর্থনীতি

বাংলাদেশে পেপ্যাল: বহুল প্রতীক্ষিত বাজার প্রবেশ কতোটা কাছাকাছি?

5
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিরাময়-অযোগ্য রোগীদের জন্য ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো ‘মৃত্যু সহায়তা’ আইন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net