Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 07, 2026
গ্যাস সংকট: তিতাস অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
13 August, 2023, 04:40 pm
Last modified: 13 August, 2023, 04:42 pm

Related News

  • গ্যাস সংকটে খাদের কিনারে সিরামিক শিল্প, অনেক কারখানা চলছে ৩৪–৪০ শতাংশ সক্ষমতায়
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • আগাম সতর্কতার পরও বাংলাদেশ যেভাবে জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হলো
  • রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: বিরোধী দলের উদ্দেশে রিজভী
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

গ্যাস সংকট: তিতাস অফিস ঘেরাও করে গ্রাহকদের বিক্ষোভ 

তিতাসের পক্ষ থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রাহকরা ফিরে যান।
টিবিএস রিপোর্ট 
13 August, 2023, 04:40 pm
Last modified: 13 August, 2023, 04:42 pm
বৃষ্টি উপেক্ষা করেই বিক্ষোভ করতে আসেন গ্রাহকরা। ছবি: টিবিএস

দিনের বেলায় বাসাবাড়িতে গ্যাস না পেয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাভার জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রায় দুই শতাধিক আবাসিক গ্রাহক।

রবিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া, নয়াপাড়া, দত্তপাড়াসহ প্রায় ৭/৮ টি এলাকার বাসিন্দারা বৃষ্টি উপেক্ষা করেই শিমুলতলা এলাকায় তিতাসের জোনাল অফিস ঘেরাও করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় বিক্ষোভে নেতৃত্ব দেন তেতুলঝোড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য মাসুদ রানা মিন্টু। পরে তিতাসের পক্ষ থেকে আগামী ১ সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রাহকরা ফিরে যান।

মাসুদ রানা মিন্টু দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, গত প্রায় ৩/৪ বছর ধরে আমাদের এলাকায় চরম গ্যাস সংকট চলছে। রাতে গ্যাস পেলেও দিনে পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে আজ আমরা গ্যাসের দাবীতে তিতাস অফিস ঘেরাও করে এই বিক্ষোভ করেছি, সেখানকার কর্মকর্তারা আমাদের আগামী ১ সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

তবে সাভার জোনাল অফিসের ব্যবস্থাপক আবু সালেহ মো. খাদেমুদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড'কে বলেন, ক্ষুব্ধ গ্রাহকরা এসেছিলেন, আমরা তাদের সাথে কথা বলেছি, আশ্বস্ত করেছি আগামী ১ সপ্তাহে ভিতরে একটি সার্ভে করে তাদের কি সমস্যা আছে সেটি দেখবো। কিন্তু বাস্তবতা হচ্ছে, তারা দিনে গ্যাস না পেলেও রাতে পান। অর্থাৎ, সংযোগ লাইনে কোন সমস্যা নাই। কাজেই সমস্যা হলো চাহিদার তুলনায় সরবরাহ কম। সুতরাং সরবরাহ না বাড়লে এই সমস্যা সমাধান করা যাবে না।

খাদেমুদ্দিন আরো বলেন, সাভার ও মানিকগঞ্জ এলাকা মূলত আমাদের যেই সোর্স লাইন রয়েছে, তার একেবারে শেষ প্রান্তে। যার কারনে এই এলাকায় এসে গ্যাসের চাপ একদম কমে যায়। তাছাড়া আমাদের এখন মূল প্রায়োরিটি হচ্ছে ইন্ডাস্ট্রি, কাজেই আবাসিকের ক্ষেত্রে কোন সিদ্ধান্ত নিতে হলে আমাদের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত আসতে হয়। আমরা আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, পাশাপাশি এখানে আমাদের লাইনে কোন সমস্যা আছে কিনা, সেটি সার্ভে করে দেখবো। 

Related Topics

টপ নিউজ

গ্যাস / তিতাস গ্যাস / গ্যাস সংকট / গ্রাহক অভিযোগ / সাভার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  
  • ছবি: সংগৃহীত
    নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের
  • মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
    মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
  • ছবি: সংগৃহীত
    চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩
  • ছবি: টিবিএস
    মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

Related News

  • গ্যাস সংকটে খাদের কিনারে সিরামিক শিল্প, অনেক কারখানা চলছে ৩৪–৪০ শতাংশ সক্ষমতায়
  • সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
  • আগাম সতর্কতার পরও বাংলাদেশ যেভাবে জ্বালানি আমদানিকারক দেশে পরিণত হলো
  • রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: বিরোধী দলের উদ্দেশে রিজভী
  • গ্যাস না থাকলে বিল না নেওয়ার দাবি জামায়াত এমপির

Most Read

1
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ঢাকায় বাসার বাইরে খেলতে গিয়ে অপহৃত শিশু শরীয়তপুর থেকে উদ্ধার  

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

নিট ফেব্রিক আমদানি বন্ধ করল সরকার, ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা পোশাক রপ্তানিকারকদের

3
মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ
বাংলাদেশ

মেয়ের বিয়ের জন্য জমি বিক্রির টাকা নিয়ে ফিরছিলেন ইসমাইল, এক্সপ্রেসওয়েতে মিলল মরদেহ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চীনা ব্যবসায়ীর কোটি টাকা চুরি: ‘দুঃখিত’ লিখে খুদে বার্তা দেওয়া সেই চালকসহ গ্রেপ্তার ৩

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মার্কিন শুল্কের চাপে সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকের দাম কমেছে ২.২৬ শতাংশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাভারে রিকশা গ্যারেজ মালিককে মারধরের প্রতিবাদ করায় এসবি'র এসআইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net