Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 04, 2026
বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টার নিন্দা জানালো জামায়াত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2023, 04:05 pm
Last modified: 12 August, 2023, 04:22 pm

Related News

  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য বিস্তারের চেষ্টার নিন্দা জানালো জামায়াত

বিবৃতিতে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত তোষণনীতির অভিযোগও আনা হয়।
টিবিএস রিপোর্ট
12 August, 2023, 04:05 pm
Last modified: 12 August, 2023, 04:22 pm

ক্ষমতাসীন আওয়ামী লীগের তথাকথিত ভারত তোষণনীতি ও দেশের ইসলামী দলসমূহের ওপর দমন-পীড়ন ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম।

শনিবার (১১ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, "ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। কিন্তু ভারত বরাবরই দ্বিপাক্ষিক সমস্যাগুলো সমাধানে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।" 

পানি সমস্যার সমাধান, টিপাইমুখ বাঁধ ও সীমান্ত হত্যা বন্ধে ভারত কোনো সাড়া দেয়নি বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। 

একইসঙ্গে, আওয়ামী লীগ দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে তাদের রাজনৈতিক সুবিধা আদায়ের লক্ষ্যে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, বরং উল্টো ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের নামে 'ভারত তোষণনীতিতে' লিপ্ত রয়েছে বলেও অভিযোগ তোলা হয়। 

বিবৃতিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের সাম্প্রতিক ভারত সফরের বিষয়েও মন্তব্য করা হয়েছে। 

"আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ভারত সফর শেষে ১০ আগস্ট সংবাদ সম্মেলনে যে বক্তব্য রেখেছেন, তাতে জনগণ গভীরভাবে শঙ্কিত। আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারত তাদের পাশে থাকবে বলে ঘোষণা দিয়েছে। দেশের জনগণকে এড়িয়ে ভারতকে পাশে পাবার প্রবণতা আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব ও ভারত তোষণনীতির সুস্পষ্ট প্রমাণই বহন করে," বলা হয় বিবৃতিতে।

আরও উল্লেখ করা হয়, "কথিত জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে যোগাযোগ ও তথ্য আদান-প্রদানের যে সব কথা বলা হয়েছে, তা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত ছাড়া আর কিছু নয়।" 

এটিএম মাসুম আরও বলেন, "বাংলাদেশের জনগণ কাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, তা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে।" 

"বাংলাদেশের জনগণ রাজনীতি করে সাংবিধানিক অধিকারের ভিত্তিতে, আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে ভারতের সাথে সংশ্লিষ্টতা ও তাদের পৃষ্ঠপোষকতার ভিত্তিতে," বলা হয় বিবৃতিতে।

জামায়াত নেতা সতর্ক করে বলেন, "জামায়াত ও ইসলামী দলসমূহকে ভারতের সহযোগিতা নিয়ে ঠেকানোর যে বক্তব্য আওয়ামী লীগ দিয়েছে, দেশের জনগণ তা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে, ইনশাআল্লাহ।"

এ সময় তিনি আওয়ামী লীগের ভারত তুষ্টি নীতি ও নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার পরামর্শ দেন।

"বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা পূর্বক তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে এবং সংসদ ভেঙে দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি," বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

জামায়াত / জামায়াতে ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    ৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
  • ফাইল ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা
  • ছবি: ইপিএ
    ‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল
  • ছবি: রয়টার্স
    হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট
  • ছবি: রয়টার্স
    যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

Related News

  • আর কত লোক মারা গেলে তিনি অস্বস্তিবোধ করবেন?: সড়ক পরিবহনমন্ত্রীর উদ্দেশে জামায়াতের সংসদ সদস্য
  • সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি: সিলেটে জামায়াত আমির
  • জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা এই সংসদের কাছে মানুষের প্রত্যাশা ন্যায়বিচার: জামায়াত আমির
  • সব স্তরের স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: গোলাম পরওয়ার
  • জামায়াতকে ডেপুটি স্পিকারের প্রস্তাব দিয়ে বিএনপি উদারতা দেখিয়েছে: সালাহউদ্দিন আহমদ

Most Read

1
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

2
বৃহস্পতিবার রাতে সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

৯টা–৪টা অফিস, ৬টায় মার্কেট বন্ধ, ব্যাংক লেনদেন ৯টা–৩টা: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত

3
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের, পাইলটের মৃত্যুর আশঙ্কা

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

‘ইরানের ইউরেনিয়াম নিয়ে মাথাব্যথা নেই’: যুদ্ধের 'মূল' কারণ নিয়ে ট্রাম্পের নাটকীয় অবস্থান বদল

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে নৌ-অভিযানের অনুমোদন চেয়ে বাহরাইনের প্রস্তাব, কাল জাতিসংঘে ভোট

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেই মার্কিন সেনাপ্রধানসহ তিন জেনারেলকে বরখাস্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net