Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 18, 2026
সরকার ও চার পত্রিকাকে আইনি নোটিশ পাঠালো এস আলম গ্রুপ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 August, 2023, 10:35 am
Last modified: 12 August, 2023, 05:39 pm

Related News

  • মাদ্রাসায় যৌন নির্যাতন ও বলাৎকার প্রতিরোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ
  • ব্যক্তির অপরাধের বিচার হবে, কিন্তু তার কারণে কোম্পানি বন্ধ করা হবে না: আমির খসরু
  • পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ
  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

সরকার ও চার পত্রিকাকে আইনি নোটিশ পাঠালো এস আলম গ্রুপ

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১৩ আগস্টের (সোমবার) মধ্যে উল্লিখিত প্রতিবেদনগুলো সরানো না হলে, সাইফুল আলম এবং এস আলম গ্রুপের মৌলিক অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় প্রতিকার চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হবে।
টিবিএস রিপোর্ট
12 August, 2023, 10:35 am
Last modified: 12 August, 2023, 05:39 pm
s_alam_group

মোহাম্মদ সাইফুল আলম ও এস আলম গ্রুপ এবং ইসলামী ব্যাংকের দেওয়ার ঋণের বিষয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১০ আগস্ট) সরকার ও চারটি জাতীয় পত্রিকার সম্পাদক এবং এসব পত্রিকার আট সাংবাদিককে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

ল ফার্ম আজমালুল হোসেন কেসি অ্যান্ড অ্যাসোসিয়েটস কর্তৃক সাইফুল আলমের পক্ষে জারি করা হয় নোটিশটি।

নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী ১৩ আগস্টের (সোমবার) মধ্যে উল্লিখিত প্রতিবেদনগুলো সরানো না হলে, সাইফুল আলম এবং এস আলম গ্রুপের মৌলিক অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় প্রতিকার চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হবে।

২০২২ সালের ২৭ নভেম্বর দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত "How a 24-year-old greenhorn is 'blessed' with a Tk900cr loan" শীর্ষক প্রতিবেদনের জন্য পত্রিকার সম্পাদক ইনাম আহমেদ এবং সাংবাদিক জেবুন নেসা আলো ও শাখাওয়াত প্রিন্সকে নোটিশ পাঠানো হয়েছে।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক এবং সাংবাদিক পার্থ প্রতীম ভট্টাচার্য্য ও জাইমা ইসলামকে একই ধরনের নোটিশ দেওয়া হয়েছে। ২০২২ সালের ২৯ নভেম্বর প্রকাশিত "Tk7,246 crore loans to 9 firms: BB probing breach of rules at Islami Bank" ও এ বছরের ৪ আগস্ট প্রকাশিত "S Alam's Aladdin's lamp" – এ দুটি প্রতিবেদনের জন্য তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে।

একইভাবে নোটিশ পাঠানো হয়েছে প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান এবং পত্রিকার সাংবাদিক সানাউল্লাহ সাকিবকে। ২০২২ সালের ২৪ নভেম্বর "ইসলামী ব্যাংকে ভয়ংকর নভেম্বর" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য এ নোটিশ পাঠানো হয়।

২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশিত "S Alam Group lifts Tk30,000cr loans from IBBL alone" শিরোনামের একটি প্রতিবেদনের জন্য নিউ এজের সম্পাদক নুরুল কবির এবং রিপোর্টার মোস্তাফিজুর রহমানকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এদিকে, ২০২২ এর ৪ ডিসেম্বর সরকারি এজেন্সিগুলোকে তিনটি বেসরকারি ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রাপ্ত ঋণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তদন্ত করার নির্দেশ দেয় হাইকোর্ট। ব্যাংকগুলো হলো- ইসলামী ব্যাংক লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সোশ্যাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

বিচারপতি মো নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেয়।

এছাড়া, ডেইলি স্টারে প্রকাশিত "S Alam's Aladdin's lamp" শীর্ষক প্রতিবেদনের পর গত ৬ আগস্ট হাইকোর্ট এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে কমপক্ষে ১ বিলিয়ন ডলার সন্দেহজনক পাচারের বিষয়ে একটি ব্যাপক তদন্তের নির্দেশ দেয়।

এই তদন্তের জন্য হাইকোর্ট বিশেষভাবে দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে দায়িত্ব দিয়েছেন। দুই মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে তাদেরকে।

Related Topics

টপ নিউজ

এস আলম গ্রুপ / আইনি নোটিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
    পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • ছবি: রয়টার্স
    স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি
  • ছবি: টিবিএস
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

Related News

  • মাদ্রাসায় যৌন নির্যাতন ও বলাৎকার প্রতিরোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ
  • ব্যক্তির অপরাধের বিচার হবে, কিন্তু তার কারণে কোম্পানি বন্ধ করা হবে না: আমির খসরু
  • পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাই চেয়ে আইনি নোটিশ
  • ব্যাংকিং বিধিনিষেধে চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানায় উৎপাদন বন্ধের ঘোষণা
  • চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ ঘোষণা, কাজ হারালেন প্রায় ৬ হাজার শ্রমিক

Most Read

1
১২ বছর বয়সী রায়হান সাত মাস নিখোঁজ থাকার পর ১৩ সেপ্টেম্বর বাড়ি ফেরে। তার ডান পা কাটা ছিল। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্টুডেন্ট ভিসায় পরিবার নেয়ার সুযোগ বন্ধ করছে অস্ট্রেলিয়া, ২০২৮ সালের মধ্যে কমাবে অভিবাসন

3
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

লন্ডনগামী বিমানের ফ্লাইটে মাঝ আকাশে ২ যাত্রীর মারামারি

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল: ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ ও ১,০০০ চাকরির প্রস্তাব মেনজিসের

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডিসেম্বরের মধ্যে প্রথমবারের মতো সার্বভৌম ডলার বন্ড ছাড়তে চায় সরকার, লক্ষ্য ৫০–১০০ কোটি ডলার

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সর্বজনীন পেনশন: স্বামী বা স্ত্রীর পেনশন পাওয়ার বয়সসীমা বাড়িয়ে ৮০ বছর, শরিয়াহভিত্তিক স্কিম চালুর সিদ্ধান্ত

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net