Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
সাতক্ষীরা ও যশোরে আমের ক্ষতি শত কোটি টাকা

বাংলাদেশ

যশোর ও সাতক্ষীরা ঘুরে হাসিবুর রহমান বিলু
22 May, 2020, 03:40 pm
Last modified: 22 May, 2020, 03:55 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

সাতক্ষীরা ও যশোরে আমের ক্ষতি শত কোটি টাকা

সঠিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ হলে এ অংক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চাষি ও ব্যবসায়ীরা।
যশোর ও সাতক্ষীরা ঘুরে হাসিবুর রহমান বিলু
22 May, 2020, 03:40 pm
Last modified: 22 May, 2020, 03:55 pm
ঝড়ে পড়ে যাওয়া আম এখন খুবই কমদামে বাজারে বিক্রি হচ্ছে যশোরের বাজারে।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে যশোর ও সাতক্ষীরায় আমের ব্যাপক ক্ষতি হয়েছে। আম চাষি ও ব্যবসায়ীদের দাবি, আম্পানের কারণে এ অঞ্চলে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে সঠিকভাবে ক্ষতির পরিমাণ নিরূপণ হলে এ অংক আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

ঝড়ে পড়ে যাওয়া আম বিক্রি করতে যশোর ও সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা বাগুরি বেলতলা বাজারে আসা ব্যবসায়ী ও চাষিরা বলছেন, ঝড়ে অন্তত ১৫ ক্যারেট আম নষ্ট হয়েছে; যার বাজার মূল্য অন্তত ১০০ কোটি টাকা। প্রতি ক্যারেটে আম থাকে ২০ কেজি করে।

বাগুরি বাজারের পাইকারী আম বিক্রেতা জয়েন্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আল-উজায়ের সুজন জানান, তার ১০টি পাইকারী বিক্রেতাসহ আমচাষিদের ক্ষতি হয়েছে অন্তত দুই কোটি টাকা। 

'আমার জানা মতে যশোর এবং সাতক্ষীরায় যেসব আমের আড়ৎ রয়েছে, সেখানে যারা পাইকারী সংগ্রহ করেন এমন ১০০টি আড়তে ক্ষতি হয়েছে অন্তত ১০০ কোটি টাকা' বললেন আল উজায়ের সুজন।
বাগুরি বেলতলা বাজারে ঝড়ে পড়া আম গত দুই দিন ধরে বিক্রি হচ্ছে মান ও জাতভেদে ৫০ থেকে আড়াইশত টাকা মণ দরে। 

উজায়ের জানান, যশোর ও সাতক্ষীরার বিভিন্ন গ্রামের পাশাপাশি এ সব আম আসছে; নারীপুকুর, ইলিশপুর, ধন্যতলা, মাতযুসহ বিভিন্ন গ্রাম থেকে।

এ বাজারে যে হিমসাগর আম গত মৌসুমে বিক্রি সাড়ে হয়েছে সাড়ে তিন হাজার টাকা মণ দরে, সেই আম এখন মান ও আকারভেদে এখন বিক্রি হচ্ছে আড়াইশত টাকা মণ দরে। আর আম্রপালী বিক্রি হচ্ছে ৫০ টাকা মণ।

সাতক্ষীরার আম চাষি সামছুর রহমান জানান, ঝড়ে আম পড়ে যাওয়ায় তার ক্ষতি হয়েছে প্রায় সাত লাখ টাকা। 

'দাম পড়ে যাওয়ার পর মাত্র দুইশ টাকা দরেও দুই মণ আম বিক্রির ক্রেতা পাচ্ছি না' আক্ষেপ সামছুরের। 

যশোর এলাকার চাষি আজিজুল হক জানান, তার ক্ষতি হয়েছে ১০ লাখ টাকারও বেশি। সাত লাখ টাকায় আম বাগান কিনেছেন চারটি। ঝড়ে ওই চার বাগানের সব আম পড়ে গেছে।

তিনি বলেন,'যাদের কাছ থেকে বাগান কিনেছি তারা তো আর এ টাকা আর ফেরত দেবে না। তবে সরকারি প্রণোদনা পেলে ক্ষতি কিছুটা পুষিয়ে উঠা সম্ভব।'

প্রশাসনিক কর্মকর্তারা জানান, আম চাষিদের এ ক্ষতি তারা বিবেচনায় নিয়েছেন। বিষয়টি সরকারকে জানানো হবে।
 
Related Topics

টপ নিউজ

যশোর / আমবাগান / ঘূর্ণিঝড় আম্পান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক: টিবিএস
    দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার
  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন
  • টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
    টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • যশোর শহরকে শতভাগ সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা বিদ্যুৎ প্রতিমন্ত্রীর  
  • যশোরের তিন আদালত বর্জন আইনজীবীদের, আইনমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
  • যশোরে গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ৩ ব্যবসায়ীর জরিমানা
  • বিদ্যুৎ সাশ্রয়ে যশোরে রাত ৮টার পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত, ঈদের পর যোগ দেবেন পোশাক ও জুতা ব্যবসায়ীরা

Most Read

1
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

দ্বিতীয় পদ্মা সেতু ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে সরকার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
অর্থনীতি

১০ বছরে বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে পাচার ৬৮ বিলিয়ন ডলার: প্রতিবেদন

5
টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার
বাংলাদেশ

টিকার ঘাটতিতে দেশে ছড়িয়ে পড়েছে হাম; পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর দিচ্ছে সরকার

6
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net