Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 17, 2026
২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ৭.৪%

অর্থনীতি

সাইফুদ্দিন সাইফ
07 August, 2023, 03:05 pm
Last modified: 07 August, 2023, 03:17 pm

Related News

  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • পরামর্শক নিয়োগ বিলম্বে পাইপলাইনে আটকে আছে ৫ প্রকল্পে বিশ্বব্যাংকের ১.২৯ বিলিয়ন ডলারের ঋণ
  • আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া নিশ্চিত হয়েছে
  • অর্থ ব্যবহারে উন্নতি দেখছে এডিবি, সঙ্গে চ্যালেঞ্জও

২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ৭.৪%

অর্থছাড় কমলেও সদ্য সমাপ্ত অর্থবছরে ঋণের প্রতিশ্রুতি বেড়েছে। 
সাইফুদ্দিন সাইফ
07 August, 2023, 03:05 pm
Last modified: 07 August, 2023, 03:17 pm
ইনফোগ্রাফ- টিবিএস

সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন সহযোগীদের অর্থছাড় কমেছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সূত্রমতে, ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক সহায়তার অর্থছাড় কমেছে ৭.৪%।

ইআরডির সাময়িক হিসাব অনুযায়ী, সদ্যসমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক ঋণের অর্থছাড় ৯.২৬৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এর আগের অর্থবছরে বৈদেশিক ঋণের রের্কড ১০ বিলিয়ন ডলার ছাড় হয়েছিল। 

ইআরডির কর্মকর্তারা জানান, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের প্রভাবে উন্নয়ন প্রকল্পে বাস্তবায়ন ব্যহত হয়েছে। নির্মাণ সামগ্রির মূল্য ঊর্ধ্বমুখী ছিল। ডলারের মূল্যবৃদ্ধি ও এলসি ওপেনিং নিয়ে অনেক প্রকল্পে জটিলতায় পড়তে হয়েছে। 

এ কারণে ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হার কম ছিল। এছাড়া সক্ষমতার অভাবে এডিপিতে বৈদেশিক ঋণের বরাদ্দের ব্যবহার এর আগের অর্থবছরের চেয়ে কিছুটা কম ছিল। 

অন্যদিকে ২০২১-১১ অর্থবছরে উন্নয়ন সহযোগীরা বাজেট সহায়তার পাশপাশি কোভিডের টিকা কিনতেও অর্থ ছাড় করেছিল। কিন্ত অর্থবছর ২০২২-২৩ এ সরকার টিকার জন্য কোনো ঋণ সহায়তা পায়নি। এসব কারণে এর আগের অর্থবছরের চেয়ে ২০২২-২৩ অর্থবছরে অর্থছাড় কমেছে। 

২০২২-২৩ অর্থবছরে সবচেয়ে বেশি অর্থ ছাড় করেছে জাপান। এই দেশ থেকে প্রায় ২.০৪ বিলিয়ন ডলার অর্থছাড় পাওয়া গেছে। এছাড়া বিশ্বব্যাংক ১.৯৩ বিলিয়ন ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক ১.৫৬ বিলিয়ন ডলার অর্থছাড় করেছে। 

বেড়েছে ঋণের প্রতিশ্রুতি

এদিকে অর্থছাড় কমলেও সদ্য সমাপ্ত অর্থবছরে ঋণের প্রতিশ্রুতি বেড়েছে। 

ইআরডির হিসাবে অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর কাছ থেকে সরকার প্রতিশ্রুতি পেয়েছে ৮.৭৯৮ বিলিয়ন ডলার। এর আগের অর্থবছরে যা ছিল ৮.২০ বিলিয়ন ডলার।

ইআরডির কর্মকর্তারা জানান, সদ্য সমাপ্ত অর্থবছরে উন্নয়ন সহযোগীদের মধ্যে থেকে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে বিশ্বব্যাংকের কাছ থেকে। 

এই সময়ে বিশ্বব্যাংক ৫০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তাসহ মোট ৯ প্রকল্পে ৩.৬০ বিলিয়ন ডলার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে কোনো অর্থবছরে বিশ্বব্যাংকের কাছ থেকে এত বেশি প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ।

এ সময় এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে ১.৮৮ বিলিয়ন ডলার। জাপানের কাছ থেকে প্রতিশ্রুতি এসেছে ১.৫১ বিলিয়ন ডলার।

বৈদেশিক ঋণ পরিশোধের চাপ বেড়েছে

এদিকে আন্তর্জাতিক বাজারে সুদের হার বৃদ্ধির ফলে সরকারের বৈদেশিক ঋণের পরিশোধের চাপ বেড়েছে। 

এর ফলে আগের অর্থবছরের তুলানায় ২০২২-২৩ অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ ৩২.৪% বেড়েছে।

ইআরডি'র হিসাবে, সরকার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সুদ ও আসল মিলিয়ে ২.৬৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। এরমধ্যে সুদ হিসেবে পরিশোধ করেছে ৯৩৫.৬৬ মিলিয়ন ডলার, আর আসল পরিশোধ করেছে ১.৭৩ বিলিয়ন ডলার। 

এর আগে ২০২১-২২ অর্থবছরে সরকার আসল ও সুদ বাবদ পরিশোধ করেছে ২.০১৭ বিলিয়ন ডলার। যার মধ্যে আসল ১.৫২ বিলিয়ন ডলার এবং সুদ ৪৯১ মিলিয়ন ডলার। 

ইআরডির কর্মকর্তারা জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (এসওএফআর) রেট বেড়ে ৫% এর বেশি হয়েছে। এ কারণে বাজার ভিত্তিক ঋণের জন্য বাংলাদেশকে এখন ৫% এর বেশি সুদ পরিশোধ করতে হচ্ছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আগে এই রেট ছিল ১% এর কম। 

 

Related Topics

টপ নিউজ

ঋণের অর্থছাড়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
    বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
  • উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
    ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়
  • ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
    ‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 
  • ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি
  • চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
    ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

Related News

  • অর্থবছরের প্রথম আট মাসে বৈদেশিক ঋণের অর্থছাড় কমেছে ২৬ শতাংশ
  • চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে বৈদেশিক ঋণের অর্থছাড়ের চেয়ে পরিশোধ বেশি
  • পরামর্শক নিয়োগ বিলম্বে পাইপলাইনে আটকে আছে ৫ প্রকল্পে বিশ্বব্যাংকের ১.২৯ বিলিয়ন ডলারের ঋণ
  • আইএমএফের ঋণের তৃতীয় কিস্তি পাওয়া নিশ্চিত হয়েছে
  • অর্থ ব্যবহারে উন্নতি দেখছে এডিবি, সঙ্গে চ্যালেঞ্জও

Most Read

1
বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%
অর্থনীতি

বুকিং বাতিলের ঢেউয়ে গভীরতর সংকটে আবাসন খাত, খেলাপি ঋণ ২৬.৭%

2
উত্তর তেহরানে এক ব্যক্তি একটি বেঞ্চে বসে আছেন, এখানে দক্ষিণের মিনাব শহরের একটি স্কুলে মার্কিন হামলায় নিহত স্কুলশিশুদের স্মরণে একটি স্মৃতিসৌধে সম্মান জানানো হচ্ছে।১২ এপ্রিল, ২০২৬।ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এমন সব ক্ষতি করছে, যা আর পূরণ হওয়ার নয়

3
‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক

‘এখনই অফিস ছাড়ুন’: একসঙ্গে ছবি তোলার কিছুক্ষণ পরই প্রেসিডেন্টকে চলে যেতে বললেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আগামী বাজেটে সব ধরনের কর-ছাড় ও ভর্তুকি তুলে দেওয়ার পরামর্শ আইএমএফের 

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ‘নীতিগতভাবে সম্মত’ যুক্তরাষ্ট্র ও ইরান: এপি

6
চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ইস্টার্ন রিফাইনারির সংবাদের পাশাপাশি তেলবাহী জাহাজ আসার খবরও প্রচার হওয়া উচিত ছিল: চিফ হুইপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net