Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
চট্টগ্রাম-১০ উপনির্বাচন: মাইকে আহ্বান জানিয়েও মিলছে না ভোটার

বাংলাদেশ

আবু আজাদ & শাহাদাৎ হোসেন চৌধুরী
30 July, 2023, 03:55 pm
Last modified: 30 July, 2023, 06:24 pm

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী

চট্টগ্রাম-১০ উপনির্বাচন: মাইকে আহ্বান জানিয়েও মিলছে না ভোটার

ভোটার উপস্থিতি কম দেখে নেতাকর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন।
আবু আজাদ & শাহাদাৎ হোসেন চৌধুরী
30 July, 2023, 03:55 pm
Last modified: 30 July, 2023, 06:24 pm
প্রায় ভোটারশূন্য পাহাড়তলি কলেজ। ছবি: টিবিএস

'সম্মানিত এলাকাবাসী, আপনাদের মূল্যবান ভোটটি কেন্দ্রে গিয়ে দিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি।'

রবিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরের পাঁচলাইশ থানার বাদুরতলা জঙ্গি শাহ মাজার মসজিদের মাইক থেকে ভোটারদের প্রতি এভাবেই আহ্বান জানানো হয়। মসজিদ থেকে পাশ্ববর্তী ভোট কেন্দ্র রেঁনেসা স্কুল এন্ড কলেজের দুরত্ব আধ কিলোমিটারেরও কম। কিন্তু মসজিদ থেকে জানানো এ আহবান সত্ত্বেও দুপুর দুইটা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট দেন মাত্র ১০৬ জন ভোটার। 

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ দ্য বিজনেস স্টান্ডার্ডকে বলেন, ‌‌'কেন্দ্রের ভোটার সংখ্যা ৩৭০৫ জন। কিন্তু উপস্থিতি খুবই কম। সকাল ১০ টা পর্যন্ত ভোট দেন ১৭ জন। এরপর মাইকে ভোট দিতে আহবান জানানো হয়। এখন বেলা ২ টা পর্যন্ত ১০৬ জন ভোট দিয়েছে। কেন্দ্রের ভেতর যারা ভিড় করছিলেন, তাদের বলেছি ভিড় না করে ভোটার নিয়ে আসতে।' 

ছবি: শাহাদাৎ হোসেন চৌধুরী/টিবিএস

এ বিষয়ে জানতে চাইলে জঙ্গি শাহ মাজার মসজিদের ইমাম আবদুর রহমান টিবিএসকে বলেন, 'মসজিদ কমিটি থেকে বলার কারণে গতকাল ও আজ মসজিদের মাইকে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছিলাম।'

শুধু রেঁনেসা স্কুল এন্ড কলেজ কেন্দ্র নয়, নগরের অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো অপেক্ষাকৃত কম। এছাড়া নির্বাচনে ছয় প্রার্থী অংশ নিলেও কেন্দ্রগুলোতে নৌকার এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট ছিল না। 

দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৬ নম্বর কেন্দ্রে ভোট দেন ২৪৭ জন। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ৩১৬৬ জন। একই ভাবে নাসিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট দেন ২৯৯ জন। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২৬৮৯। 

ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দীন/টিবিএস

এদিকে বেলা ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় ভোট কেন্দ্রে যান চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনের উপনির্বাচনের আওয়ামী লীগ প্রার্থী মো. মহিউদ্দিন। ভবনের নীচ তলায় একটি বুথে ইভিএম মেশিনে তখন ভোট পড়েছে মাত্র ৯টি। ভোটের এমন চিত্র দেখে দারুণভাবে ক্ষুব্ধ ও হতাশ হন তিনি। 

সঙ্গে থাকা স্থানীয় নেতাকর্মীদের কাছে ভোটের সংখ্যা এত কম কেন জানতে চান তিনি। এ সময় কেন্দ্রটির পাশাপাশি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র ও ইমাম প্রশিক্ষণ ভোট কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এই দু'টিতে গিয়েও হতাশ হন প্রার্থী।

নগরের ডবলমুরিং থানার ৫১ নম্বর ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের পিসাইডিং অফিসার আশরাফুল আলম জানান, দুপুর ২টা পর্যন্ত তার কেন্দ্রে ৬.০৭ শতাংশ ভোট পড়েছে। 

পার্শ্ববর্তী ৫৩ নম্বর যুব উন্নয়ণ অধিদপ্তর কেন্দ্রে ৫.৭৫ শতাংশ ভোট পড়েছে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান কেন্দ্রের পিসাইডিং অফিসার গোলাম শাহ জাহান। এসময় ফাঁকা ভোট কেন্দ্রে এক পুলিশ সদস্যকে ঘুমাতে দেখা যায়। 

ছবি: ফয়সাল আহমেদ/টিবিএস

এই উপনির্বাচনে নারীদের তুলনায় পুরুষ ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। মনসুরাবাদ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সরকারি উচ্চ বিদ্যালয়ে বসেছে মোট ছয়টি বুথ। ১৮ নম্বর কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ২৯৯ টি, যেখানে ভোটার সংখ্যা ২৬৮৯ জন। 

এই কেন্দ্রে ভোট দিয়েছেন মোহাম্মদ জসিম ও শাহনাজ দম্পতি। দুজনই ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মোহাম্মদ আলী বলেন, 'ভোট দিতে পেরে ভালো লাগছে। কোনো ঝামেলা নেই।' 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ স্কুল ভোট কেন্দ্রে মোট ভোটার ৪৬৫০ জন। ১২টা পর্যন্ত এ কেন্দ্রে মোট ভোট পড়ে মাত্র ৪.৬ শতাংশ। চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটে মোট ৩ টি ভোট কেন্দ্র। লাইব্রেরি ভবন কেন্দ্রে ভোটার ২৮৭৪ টি। প্রিজাইডিং অফিসার সুমন শিকদার বলেন, 'সকাল ১২ টা পর্যন্ত কেন্দ্রটিতে ভোট পড়েছে ১৩৫ টি।'

ছবি: ফয়সাল আহমেদ/টিবিএস

চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের দ্বিতীয় তলার ভোট কেন্দ্রে মোট ভোটার ৪৫৯৬ জন। সকাল ১১ টা পর্যন্ত মাত্র ২ শতাংশ ভোটার ভোট দিয়েছে বলে জানান প্রিজাইডিং অফিসার আবদুস সালাম।

রবিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের তিনজন প্রতিবেদক  ২৫ কেন্দ্রে গেলেও নৌকা মার্কা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট চোখে পড়েনি। বিভিন্ন কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি না মেনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের অবস্থান করতে দেখা যায়। 

শুরু থেকেই এই উপনির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে আগ্রহ কম দেখা গেছে। তবে নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তিরা আশা করেছিলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। কিন্তু দুপুরের পর অধিকাংশ কেন্দ্রেই ভোটার নেই বললেই চলে। ভোট গ্রহণ শেষ হবে বিকেল ৪টায়। নির্বাচনের দায়িত্বে থাকা ব্যক্তিদের ধারণা, বাকি সময় এভাবে চললে ভোটের হার ১৫ শতাংশের আশপাশে হবে।

Related Topics

টপ নিউজ

উপনির্বাচন / ভোট / মাইক দিয়ে ভোট দিতে আহ্বান / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী
  • ট্রাম্পের মার-এ-লাগো যেখানে, ফ্লোরিডায় উপনির্বাচনে সেই আসন জিতলেন ডেমোক্র্যাট প্রার্থী

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net