Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
হাফেজি’ স্টাইলে চলছে দেশের লেখাপড়া: শিক্ষা উপমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 July, 2023, 04:15 pm
Last modified: 27 July, 2023, 04:17 pm

Related News

  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • নামকাওয়াস্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কতটা যৌক্তিক হয়েছে এবং হবে?

হাফেজি’ স্টাইলে চলছে দেশের লেখাপড়া: শিক্ষা উপমন্ত্রী

টিবিএস রিপোর্ট
27 July, 2023, 04:15 pm
Last modified: 27 July, 2023, 04:17 pm

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, প্রায়োগিক জ্ঞান ছাড়া শুধু মুখস্থবিদ্যা নিয়ে প্রতিবছর অনেক শিক্ষার্থী কর্মক্ষেত্রে প্রবেশ করছেন। এ ধরনের লেখাপড়াকে তিনি 'হাফেজি' স্টাইল হিসেবে অভিহিত করেছেন।

ব্র্যাক বিশ্ববিদ্যালয় আয়োজিত 'ফার্স্ট ইন্টারন্যাশনাল কেস কনফারেন্স অন বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট (আইসিসিবিএম) ২০২৩'-এ প্রধান অতিথির বক্তব্যে মহিবুল হাসান চৌধুরী এ কথা বলেন।

উপমন্ত্রী বলেন, 'শুধু মুখস্থবিদ্যা সম্বল করে প্রতি বছর বিপুল ছাত্র-ছাত্রী চাকুরিতে আসছে। তাদের কোনো প্রায়োগিক জ্ঞান (অ্যাপ্লাইড নলেজ) নেই। এই লেখাপড়ার ধরকে আমরা "হাফেজি" স্টাইল বলব।'

তিনি আরও বলেন, 'এই মুখস্থবিদ্যাকে আমরা শিক্ষা হিসেবে চালিয়ে দিচ্ছি। কিন্তু প্রায়োগিক জ্ঞান না থাকলে সেটা প্রকৃত শিক্ষা হয় না।'

উদাহরণ দিয়ে মহিবুল হাসান চৌধুরী বলেন, 'ছোটবেলায় আমি আরবি শিখেছি। তিনবার কোরআন খতম দিয়েছি। দেখে দেখে আরবি পড়তে পারি কিন্তু কোনো অর্থ বুঝি না।

'আমাদের দেশে যারা মাদ্রাসায় হাফেজি পড়েন, তারা প্রথমে অর্থ না জেনে শুধু কোরআন মুখস্থ করেন। এই যে শিক্ষা ব্যবস্থা, সেটা সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানেও চর্চা করা হয়। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানগুলো প্রকৃত শিক্ষা দিতে পারছে না।'

ব্র্যাক ইউনিভার্সিটির কেস ও রিসার্চনির্ভর শিক্ষা ব্যবস্থাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বর্তমানে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোর শিক্ষা দেয়ার পদ্ধতি শিক্ষকনির্ভর। সেখানে একাডেমিক শিক্ষা নিয়ে বাস্তবে এর প্রয়োগ কীভাবে হবে সেটা শেখানোর পদ্ধতি নেই। তাই কেস এবং রিসার্চ বেজড পদ্ধতি শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা করবে।

কনফারেন্সে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এর প্রফেরস সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, জ্ঞান অর্জনের জন্য চারটি পদ্ধতি ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে অ্যাকুয়ারিং অব নলেজ, ডিসেমিনেশন অব নলেজ, ক্রিয়েশন অব নলেজ এবং অ্যাডভান্টেজ অব নলেজ। কিন্তু এই চারটির মধ্যে ক্রিয়েশন অব নলেজ এবং অ্যাডভান্টেজ অব নলেজ খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা আমরা চর্চা করি না।

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তামারা হাসান আবেদ বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে আমাদের ব্র্যাক এবং আড়ং এর উপর কেস স্টাডি পরিচালনা করা হয়েছিল। তারা আড়ং এর গঠন, উত্থান এবং ব্যবসার পদ্ধতি নিয়ে রিসার্চ করে একটি ডকুমেন্টারি তৈরি করেছে। যা তাদের সেখানে শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞানের জন্য দেখানো হয়েছিল।

Related Topics

টপ নিউজ

শিক্ষা উপমন্ত্রী নওফেল / শিক্ষা ব্যবস্থা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান
  • আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
    আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
  • ছবি: সংগৃহীত
    এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’
  • দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
    দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
  • মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
    মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া
  • ফাইল ছবি/রয়টার্স
    দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

Related News

  • একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ
  • রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর 
  • শিক্ষা ব্যবস্থা হবে বিশ্বের কাছে ঈর্ষণীয়, সবাই তাদের সন্তানদের বাংলাদেশে পাঠাতে চাইবে: ববি হাজ্জাজ
  • সরকার সহায়তা করলে দেশের উন্নয়নে তরুণরা বিপ্লব ঘটাতে পারবে: সৈয়দ মনজুরুল ইসলাম
  • নামকাওয়াস্তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা কতটা যৌক্তিক হয়েছে এবং হবে?

Most Read

1
ছবি: সংগৃহীত
বিনোদন

'থ্রি ইডিয়টস'-এর র‍্যাঞ্চো অনশনে বসা অধিকারকর্মী সোনম ওয়াংচুককে নিয়ে নয়: আমির খান

2
আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের
অর্থনীতি

আমদানি-নির্ভরতা কমাতে ১০ হাজার কোটি টাকার ফ্ল্যাট স্টিল কারখানার পরিকল্পনা বিএসআরএমের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর ও বন্দরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাসের চেষ্টা, গ্রেপ্তার ‘হ্যাকার’

4
দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’
আন্তর্জাতিক

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

5
মিয়ানমারের মংডুর একটি সীমান্তরক্ষী বাহিনীর ক্যাম্প এবং সীমান্ত বেড়া। ছবি: রয়টার্স
বাংলাদেশ

মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া নির্মাণ করবে বাংলাদেশ: নিক্কেই এশিয়া

6
ফাইল ছবি/রয়টার্স
খেলা

দুই দলের কেউই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চায় না, সবাই-ই ফাইনাল খেলতে চায়: ইংল্যান্ড কোচ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net