Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
বাংলাদেশকে কোহলির ‘ঈদ মোবারক’

খেলা

টিবিএস রিপোর্ট
19 May, 2020, 01:05 pm
Last modified: 19 May, 2020, 01:58 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

বাংলাদেশকে কোহলির ‘ঈদ মোবারক’

তামিম-কোহলির আড্ডায় মজার বিষয় নিয়ে আলোচনা হয়নি। ব্যাটিং, রান তাড়ার কৌশল, চাপ সামলে উইকেটে থিতু হওয়া; এসব নিয়েই কোহলিকে বেশি প্রশ্ন করেছেন তামিম। 
টিবিএস রিপোর্ট
19 May, 2020, 01:05 pm
Last modified: 19 May, 2020, 01:58 pm

বাংলাদেশের চার ক্রিকেটারের সঙ্গে আড্ডা শেষে ইঙ্গিত মেলে। কয়েক ঘণ্টা পরই ঘোষণা, বিরাট কোহলি আসছেন তামিম ইকবালের লাইভে। ঘোষণা থেকে লাইভ পর্যন্ত; মাঝের এই সময়টা নিশ্চিতভাবেই লম্বা মনে হয়েছে ক্রিকেটভক্তদের কাছে। অবশেষে আসে প্রতিক্ষিত সময়। কিন্তু এদিন জমে ওঠার আগেই আড্ডা ভেঙে যায়।

ভারতীয় অধিনায়কের সঙ্গে তামিমের আড্ডা চলেছে ২৫ মিনিটের মতো। ব্যস্ততার কারণে তামিমকে লম্বা সময় দিতে পারেননি কোহলি। তামিম-কোহলির আড্ডায় মজার বিষয় নিয়ে আলোচনা হয়নি। ব্যাটিং, রান তাড়ার কৌশল, চাপ সামলে উইকেটে থিতু হওয়া; এসব নিয়েই কোহলিকে বেশি প্রশ্ন করেছেন তামিম। 

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানান, সতীর্থদের কাছ থেকে এমন প্রশ্নেরই অনুরোধ ছিল। এই আলোচনা শেষে কোহলি যখন বিদায় নেবেন, তামিম তখন আসন্ন ঈদুল ফিতর নিয়ে ভারতীয় অধিনায়ককে কিছু বলতে বলেন। এরপর বাংলাদেশের মানুষকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান বর্তমান সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।

করোনাভাইরাসে সৃষ্ট সঙ্কটময় এ সময়ে ইতিবাচক মানসিকতা ধরে রাখার পরামর্শ দিয়ে কোহলি তার শুভচ্ছোবার্তায় বলেন, 'আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক। সবাই নিশ্চয় নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। উপভোগ করছেন। নিজ নিজ পরিবারের সবার সঙ্গে থেকে এই সময়টাও স্মরণীয় করা যায়। আমি খুব চাইব সব চ্যালেঞ্জ থাকার পরও সবাই যেন মুখে হাসি নিয়ে ঈদ উদযাপন করেন।'

কঠিন এই অবস্থা উত্তরণে সবাইকে দোয়া করার অনুরোধ জানান কোহলি। তিনি বলেন, 'আশা করি সব আবার স্বাভাবিক হবে। আমরা সবাই মিলে সেই দোয়াই করব। এখন ভিন্ন চিন্তা করার কারণ নেই। কারণ সবাই এখন একই অবস্থায় আছে। সবাই লড়াই করছে।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বিরাট কোহলি / ফেসবুক লাইভ / ঈদের শুভেচ্ছা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
    জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সংগৃহীত
    পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
    মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
  • মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
    চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার
  • জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
    জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদ শুভেচ্ছা মোদির, দিলেন একসঙ্গে কাজ করার বার্তা
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
জনতা ব্যাংক পিএলসির দুবাই শাখা। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা ব্যাংকের ইউএই শাখা গুটিয়ে নিতে ১৫ আগস্টের মধ্যে প্রশাসক নিয়োগের নির্দেশ আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ সুগম করল বাংলাদেশ ব্যাংক

3
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মালয়েশিয়া থেকে ৫ হাজার, বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

4
মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

5
জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা
অর্থনীতি

জরুরি প্রয়োজনে সর্বোচ্চ ১০ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকেরা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net