Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 14, 2026
কৃষকদল কর্মী হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিএনপির শোক মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 July, 2023, 08:05 pm
Last modified: 19 July, 2023, 08:15 pm

Related News

  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • রাজশাহীতে ইসলামিক জলসার প্রধান অতিথি নিয়ে বিবাদ: বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কর্মী নিহত
  • চট্টগ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু
  • ফরিদপুরে বিএনপির শোক র‍্যালি অনুষ্ঠিত
  • আ. লীগ-বিএনপি সংঘর্ষ: জয়পুরহাটে বিএনপির ১,২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

কৃষকদল কর্মী হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিএনপির শোক মিছিল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বুধবার (১৯ জুলাই) যাত্রাবাড়িতে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
19 July, 2023, 08:05 pm
Last modified: 19 July, 2023, 08:15 pm

লক্ষ্মীপুরে  পদযাত্রা কর্মসূচি পালনকালে  কৃষকদলের এক কর্মী হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় শোক র‍্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বুধবার (১৯ জুলাই) যাত্রাবাড়িতে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, "গতকাল ও আজকে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে আর দেশ চলতে পারে না। এই সরকারের চুরি, লুন্ঠনের বিরুদ্ধে জনগণ জেগেছে।

তিনি বলেন, এ সরকারের আর প্রয়োজন নেই,  এই মূহুর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগের ভোট চুরির কারণে আজ দেশের মানুষ ভোট দেয়া ভুলে গেছে - আমরা ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য রাস্তায় এসেছি।"

মির্জা আব্বাস, যারা সকাল থেকে বিকাল পর্যন্ত পায়ে হেঁটে আন্দোলন করতে পারে, তারা সফল হবে ইনশাআল্লাহ। প্রতিটি গুলির হিসেব দিতে হবে, পই পই করে হিসাব নেয়া হবে, কোন অপরাধী পুলিশ রেহাই পাবে না।

সাবেক বিচারপতি খায়রুল হককে বাংলাদেশের বড় মীর জাফর আখ্যা দিয়ে আব্বাস বলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছেন, গত ১৫ বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে যারা গুম-খুন হয়েছেন – তাদের প্রত্যেকের জন্য খায়রুল হককে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

নিজ বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম বলেন, 'যতই চেষ্টা করুন না কেন শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করতে পারবেন না, বিএনপির আজকের লোক সমাগমে তা আবারও প্রমাণ হল।"

তিনি বলেন, আজ দেশের কোন মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতা দেখতে চায় না, সারাবিশ্বও আজ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না।

আওয়ামী লীগ বিএনপি কর্মসূচির দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কর্মসূচি দিয়েছে এ অভিযোগ করে সালাম বলেন, এপর্যন্ত আমাদের কর্মসূচি কেন্দ্র করে যতগুলো খুন, হামলা, মামলা হয়েছে তার হুকুমের আসামি হবেন ওবায়দুল কাদের। আর বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি দিবেন না।  

গতকাল মঙ্গলবার বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে নিহত হন মো. সজীব নামের এক যুবক। তিনি কৃষক দলের কর্মী ছিলেন বলে দাবি বিএনপির।

Related Topics

টপ নিউজ

বিএনপির পদযাত্রা / কর্মী নিহত / শোক র‍্যালি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ
  • ছবি: সংগৃহীত
    যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই
  • ছবি: টিবিএস
    যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা
  •  একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
    চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 
  • ছবি: হোয়াইট হাউস
    ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

Related News

  • রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • রাজশাহীতে ইসলামিক জলসার প্রধান অতিথি নিয়ে বিবাদ: বিএনপির দুই পক্ষের সংঘর্ষে কর্মী নিহত
  • চট্টগ্রামে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু
  • ফরিদপুরে বিএনপির শোক র‍্যালি অনুষ্ঠিত
  • আ. লীগ-বিএনপি সংঘর্ষ: জয়পুরহাটে বিএনপির ১,২০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

১ নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; অ্যাপ তৈরির নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

উচ্চ দরপ্রস্তাব, দুর্বল প্রতিযোগিতায় মেট্রো লাইন-১ প্রকল্পে ব্যয় বাড়ছে ১৩০ শতাংশ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যৌন নির্যাতনের অভিযোগ: তিন দশক ধরে যে বাংলাদেশি চিকিৎসককে খুঁজছে এফবিআই

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

যাত্রার ২ বছরেই লাভজনক চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ, আরও এক জোড়া ট্রেন চালুর পরিকল্পনা

5
 একটি উচ্চগতির ট্রেন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনা বুলেট ট্রেনের বিশ্ব রেকর্ড, ৫ সেকেন্ডেই গতি ০ থেকে ৮০০ কিমি 

6
ছবি: হোয়াইট হাউস
আন্তর্জাতিক

ন্যাটো সম্মেলনের কাছে এক ব্যক্তিকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্রসহ দেখে গোপনে তুরস্ক ছাড়েন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net